Samsung Galaxy Z Fold 8 vs Z Fold 8 Ultra: স্যামসাং-এর নতুন ফোল্ড হতে পারে আপনার, বেছে নেবেন কোনটা?

Samsung Galaxy Z Fold 8 ও Galaxy Z Fold 8 Ultra-এর মধ্যে মধ্যে পার্থক্য এবং কোন মডেল কার জন্য উপযুক্ত, তা বিস্তারিত তুলে ধরা হল।

Samsung Galaxy Z Fold 8 vs Z Fold 8 Ultra: স্যামসাং-এর নতুন ফোল্ড হতে পারে আপনার, বেছে নেবেন কোনটা?

Photo Credit: Samsung

Here's the detailed comparison between Samsung Galaxy Z Fold 8 and Z Fold 8 Ultra

হাইলাইট
  • Samsung Galaxy Z Fold 8 ব্র্যান্ডের প্রথম ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন
  • Samsung Galaxy Z Fold Ultra ট্রিপল রিয়ার ক্যামেরার সঙ্গে এসেছে
  • Samsung-এর দুই নতুন ফোল্ডেবল ফোনের মধ্যে দামের ব্যবধান 20,000 টাকা
বিজ্ঞাপন

Samsung গতকাল তাদের Galaxy Fold সিরিজে প্রথমবার দুটি আলাদা ফোল্ডেবল ফোন লঞ্চ করেছে। Galaxy Z Fold 8 ব্র্যান্ডের প্রথম ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন। ফোনের কভার স্ক্রিন এবং ভিতরের ডিসপ্লে তুলনামূলক ভাবে চওড়া ও ছোট। এটি সাধারণ ফোল্ডিং ফোনের মতো ভাঁজ করা অবস্থায় লম্বা বা সরু দেখতে লাগে না। অন্য দিকে, Galaxy Z Fold 8 Ultra সংস্থার প্রথম আল্ট্রা ব্র্যান্ডেড ফ্ল্যাগশিপ ফোল্ডেবল মডেল, যা প্রচলিত বুক-স্টাইল ফোল্ডিং ডিজাইনের সঙ্গে এসেছে। নিচে এই দুই হ্যান্ডসেটের পার্থক্য এবং কোন মডেল কার জন্য উপযুক্ত, তা বিস্তারিত তুলে ধরা হল।

Samsung Galaxy Z Fold 8 vs Galaxy Z Fold 8 Ultra ডিসপ্লে ও ডিজাইন

Samsung Galaxy Z Fold 8-এর ভিতরে 7.6 ইঞ্চি ফোল্ডেবল ডাইনামিক অ্যামোলেড 2X ডিসপ্লে রয়েছে। বাইরের 5.5 ইঞ্চি অ্যামোলেড কভার স্ক্রিন আছে। উভয় প্যানেল 1-120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট ও 3,000 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ফোনের ওজন 201 গ্রাম ও এটি ভাঁজ খোলা অবস্থায় 4.5 মিমি পুরু। চওড়া এবং খাটো ডিসপ্লের জন্য একে কিছুটা পাসপোর্টের মতো দেখতে মনে হবে।

Samsung Galaxy Z Fold 8 Ultra-এ 8 ইঞ্চি ফোল্ডিং অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা সর্বাধিক 3,000 নিট ব্রাইটনেস, 1-120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, HDR10+, এবং QXGA+ (2,504 x 2,256 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করে। বাইরের 6.5 ইঞ্চি কভার ডিসপ্লেও 120 হার্টজ ভ্যারিয়েবল রিফ্রেশ রেট এবং 3,000 নিট পিক ব্রাইটনেস অফার করে। ফোনের ওজন 215 গ্রাম ও এটি ভাঁজ খোলা অবস্থায় 4.1 মিমি পুরু।

Samsung Galaxy Z Fold 8 vs Galaxy Z Fold 8 Ultra  ক্যামেরা

ফটোগ্রাফি ডিপার্টমেন্টে দুই মডেলের মধ্যে পার্থক্য স্পষ্ট। স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড 8-এর পিছনে একজোড়া ক্যামেরা আছে — f/1.8 অ্যাপারচার, অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন, ও ডুয়াল পিক্সেল অটোফোকাস-সহ 50 মেগাপিক্সেল ওয়াইড ক্যামেরা এবং 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স।

স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড 8 আল্ট্রা তিনটি রিয়ার ক্যামেরার সঙ্গে এসেছে। ফোনের পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) এবং কোয়াড পিক্সেল অটোফোকাসের সঙ্গে 200 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, ও 3x অপটিক্যাল জুম-সহ 10 মেগাপিক্সেল OIS টেলিফটো ক্যামেরা আছে।

ফোনগুলির কভার ও ভিতরের স্ক্রিনে একটি করে 10 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দিয়েছে কোম্পানি৷ দুই মডেলেই ডুয়াল রেকর্ডিং, নতুন মাই ফ্যানক্যাম ফিচার, এবং 8K ভিডিও রেকর্ডিং সাপোর্ট আছে। তবে যারা বেশি জুম করে ছবি তোলেন বা কম আলোতে ভিডিও রেকর্ড করেন, তাদের জন্য Galaxy Z Fold 8 Ultra উপযুক্ত বিকল্প হতে পারে৷

Samsung Galaxy Z Fold 8 vs Galaxy Z Fold 8 Ultra  প্রসেসর, ব্যাটারি, চার্জিং, OS

Samsung Galaxy Z Fold 8 এবং Galaxy Z Fold 8 Ultra উভয় Snapdragon 8 Elite Gen 5 for Galaxy চিপসেট ব্যবহার করেছে। দুই ফোনেই 45W ওয়্যার্ড এবং 20W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট মিলবে। তবে Ultra ভ্যারিয়েন্টে 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যেখানে Z Fold 8-এ 4,800mAh ব্যাটারি মিলবে। ফোনগুলি One UI 9 কাস্টম স্কিনের সঙ্গে এসেছে, যা Android 17-এর উপর ভিত্তি করে তৈরি।

Samsung Galaxy Z Fold 8 vs Galaxy Z Fold 8 Ultra দাম

Samsung Galaxy Z Fold 8 ভারতে 1,79,999 টাকায় লঞ্চ হয়েছে। বেস মডেলে 12 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজ আছে। 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ এবং 16 জিবি র‍্যাম + 1 টিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 1,99,999 টাকা ও 2,39,999 টাকা। 

Samsung Galaxy Z Fold 8 Ultra-র 12 জিবি + 256 জিবি মডেলের দাম 1,99,999 টাকা। 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ এবং 16 জিবি র‍্যাম + 1 টিবি স্টোরেজের দাম যথাক্রমে 2,19,999 টাকা ও 2,59,999 টাকা।

কোন ফোন কিনবেন?

আপনার কাজ যদি মূলত বড় স্ক্রিনে বই পড়া, ওয়েব ব্রাউজিং, সোশ্যাল মিডিয়া স্ক্রলিং, ও ভিডিও দেখা হয়, তাহলে Galaxy Z Fold 8 দারুণ বিকল্প হতে পারে। এটি তুলনামূলকভাবে হালকা এবং দৈনন্দিন ব্যবহারের প্রায় সব গুরুত্বপূর্ণ দিক থেকে আরও দামি Ultra মডেলের সঙ্গে মিল রয়েছে।

ফটো ও ভিডিও তোলা যদি আপনার কাছে বেশি জরুরি হয় এবং Samsung-এর সবচেয়ে হালকা ও পাতলা প্রিমিয়াম ফোল্ডেবল মডেল কিনতে চান, তাহলে Galaxy Z Fold 8 Ultra বেশি উপযুক্ত। এখন মূল প্রশ্ন হল, উন্নত ক্যামেরার জন্য আপনি অতিরিক্ত 20,000 টাকা খরচ করতে রাজি কিনা। আর তা না হলে চোখ বুজে Z Fold 8 কিনতে পারেন।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. নতুন BGMI Lite মোবাইল গেমের ঘোষণা করল Krafton India, চলবে কমদামি সস্তা স্মার্টফোনেও
  2. 2,000 টাকা ছাড়ে মিলছে Vivo Y11 5G, আরও সস্তায় 6,500mAh ব্যাটারির ফোন
  3. বৃষ্টির সময় ইন্টারনেট স্লো হয়ে যায় কেন? আসল কারণ ও স্পিড বাড়ানোর সহজ উপায় জেনে নিন
  4. 7,200mAh ব্যাটারি এবং 50MP ডুয়াল ক্যামেরার সঙ্গে Vivo Y31T শীঘ্রই দেশে লঞ্চ হবে
  5. Airtel চালু করল ফ্রি স্যাটেলাইট ইন্টারনেট, নেটওয়ার্ক ছাড়াই ফোনে চলবে WhatsApp
  6. 1,000 টাকার কমে UPI ও ক্যামেরা-সহ সেরা 5 কিপ্যাড মোবাইল ফোন দেখে নিন
  7. ভারতে তৈরি iPhone 18 Pro Max কিনবে আমেরিকা-ইউরোপ, সেপ্টেম্বরে লঞ্চের আগে শুরু হল উৎপাদন
  8. Spotify প্রিমিয়ামের বার্ষিক প্ল্যানের দাম একলাফে প্রায় 600 টাকা কমল, অফার সীমিত সময়ের
  9. ফোন কেনা আরও খরচের, 10,000 টাকা পর্যন্ত দাম বাড়িয়ে দিল iQOO এবং Redmi
  10. BSNL-এর বড় ঘোষণা, 1 টাকার রিচার্জে আনলিমিটেড কলিং ও প্রতিদিন ফ্রি ডেটা
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »