Samsung প্রতি বছর বুক স্টাইলের ফোল্ডেবল এবং ক্ল্যামশেল ডিজাইনের ফ্লিপ-ফোল্ড স্মার্টফোন লঞ্চ করে। কিন্তু সংস্থা এই বছর প্রথমবার ওয়াইড ফোল্ডিং ফোন আনছে।
Photo Credit: Samsung
Samsung Galaxy Unpacked 2026 is the brand's second flagship event this year
দেখতে দেখতে প্রায় এসে গেল চলতি বছরের দ্বিতীয় Galaxy Unpacked। আগামী সপ্তাহে অনুষ্ঠিত হচ্ছে Samsung-এর পরবর্তী গ্যালাক্সি আনপ্যাকড। ওই দিন কোম্পানির নতুন প্রজন্মের ফোল্ডেবল স্মার্টফোন এবং স্মার্টওয়াচ আত্মপ্রকাশ লঞ্চ বলে আশা করা হচ্ছে। তবে Samsung কী কী পণ্য প্রকাশ করবে, সেই বিষয়ে কিছু ঘোষণা করেনি। যদিও জানা গিয়েছে, আগামী বুধবার ফোল্ডিং হ্যান্ডসেটের পাশাপাশি, নতুন স্মার্টওয়াচ এবং স্মার্টগ্লাস প্রকাশ্যে আনতে পারে দক্ষিণ কোরিয়ান টেক জায়ান্টটি। ইতিমধ্যেই ডিভাইসগুলির স্পেসিফিকেশন এবং ডিজাইন অনলাইনে ফাঁস হয়েছে। চলুন দেখে নিই জুলাইয়ের Samsung Galaxy Unpacked-এ কী কী চমক থাকছে।
স্যামসাং গ্যালাক্সি আনপ্যাকড আগামী জুলাই 22 (বুধবার) লন্ডনে অনুষ্ঠিত হবে। ভারতীয় সময় সন্ধ্যা 6:30 থেকে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল, ও নিউজরুমে সরাসরি অনুষ্ঠান সম্প্রচার হবে।
জুলাইয়ের স্যামসাং গ্যালাক্সি আনপ্যাকডে Galaxy Z Fold 8, Galaxy Z Fold 8 Ultra, Galaxy Z Flip 8, Galaxy Watch 9, Galaxy Watch Ultra 2, এবং Galaxy Glasses আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে।
Samsung প্রতি বছর বুক স্টাইলের ফোল্ডেবল এবং ক্ল্যামশেল ডিজাইনের ফ্লিপ-ফোল্ড ফোন লঞ্চ করে। কিন্তু সংস্থা এই বছর একটি ওয়াইড ফোল্ডিং ফোনও আনছে। এটি লম্বাটে ডিজাইনের পরিবর্তে পাসপোর্টে আকারের প্রশস্ত ডিসপ্লের সঙ্গে আসবে। হ্যান্ডসেটের চ্যাসিস আরও খাটো এবং চওড়া হবে বলে ইঙ্গিত পাওয়া গিয়েছে।
রিপোর্ট অনুসারে, Galaxy Z Fold (Wide)-এর ভিতরে এবং বাইরে যথাক্রমে 7.6 ইঞ্চি ও 5.5 ইঞ্চি স্ক্রিন থাকবে। প্রাইমারি ও কভার স্ক্রিনে একটি করে 10 মেগাপিক্সেল ক্যামেরা থাকতে পারে। ফোনের পিছনের প্যানেলে দুটি 50 মেগাপিক্সেল ক্যামেরা থাকার সম্ভাবনা। ডিভাইসে Snapdragon 8 Elite Gen 5 'For Galaxy' প্রসেসর, 4,800mAh ব্যাটারি, ও 45W ফাস্ট চার্জিং থাকবে বলে জানা গিয়েছে।
Samsung Galaxy Z Fold 8 Ultra এই বছর ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ ফোল্ডেবল ফোন। এর ভিতরে ও বাইরের দিকে যথাক্রমে 8 ইঞ্চি ও 6.5 ইঞ্চি ডিসপ্লে থাকবে। ডিভাইসটি 200 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরার সঙ্গে আসতে পারে। প্রাইমারি ও কভার স্ক্রিনে একটি করে 10 মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে। এটি Snapdragon 8 Elite Gen 5 'For Galaxy' প্রসেসর, 5,000mAh ব্যাটারি, এবং 45W ফাস্ট চার্জিং সাপোর্টের সঙ্গে আসবে বলে জানা গিয়েছে।
ফাঁস হওয়া ছবিতে Galaxy Z Flip 8-এর ডিজাইন পূর্বসূরি Galaxy Z Flip 7 মডেলের মতোই দেখতে লাগছে। রিপোর্ট অনুসারে, এই ফ্লিপ ফোনের পিছনে ডুয়াল ক্যামেরা সেটআপ থাকবে — 50 মেগাপিক্সেল প্রাইমারি ও 12 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা। সামনে মিলবে একটি 10 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এতে 4,300mAh ব্যাটারি ব্যবহার করতে পারে কোম্পানি।
Samsung Galaxy Watch 9 ডার্ক গ্রে, সিলভার, এবং ব্ল্যাক কালার অপশনে পাওয়া যাবে। Watch Ultra 2 ব্ল্যাক ও ডার্ক গ্রে কালার স্কিমে উপলব্ধ হবে। স্মার্টঘড়ি দুটির স্পেসিফিকেশন সম্পর্কে বিশেষ কিছু তথ্য জানা যায়নি। তবে সংস্থা রিয়েল-টাইমে AI হেলথ ইনসাইট, উন্নত ট্রাকিং অ্যাকুরেসি, ও লম্বা ব্যাটারি লাইফ টিজ করেছে।
জুলাইয়ের স্যামসাং গ্যালাক্সি আনপ্যাকডে গ্যালাক্সি গ্লাসেস আত্মপ্রকাশ করার সম্ভাবনা আছে। সম্প্রতি স্মার্টগ্লাসটির একটি টিজার ভিডিও ফাঁস হয়েছে। এটি কোম্পানির প্রথম Android XR স্মার্টচশমা হতে চলেছে। এতে Qualcomm Snapdragon AR1 চিপসেট, Wi-Fi, এবং ব্লুটুথ 5.3 কানেক্টিভিটি থাকবে বলে আশা করা হচ্ছে।
Samsung Galaxy Glasses-এ-এ চৌকো কাঁচ, 12 মেগাপিক্সেল Sony IMX681 ক্যামেরা, 155mAh ব্যাটারি, ও ডান দিকে টাচ-সেন্সিটিভ এরিয়া থাকতে পারে। স্মার্টগ্লাসের ওজন 50 গ্রাম হওয়ার সম্ভাবনা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,150
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Meta Muse AI Agent Arrives on Mac With Support for Complex Tasks: What to Know
WhatsApp Could Bring New Theme Categories and Wallpapers to Android
Mivi One 5G Camera Details Revealed, Mivi Care+ Support Teased Ahead of Launch