মানুষের চুলের থেকেও পাতলা, শোরগোল ফেলল Samsung-এর নতুন ডিসপ্লে প্রযুক্তি

Samsung দাবি করছে, ফ্লেক্স টাইটেনিয়াম প্রযুক্তি ডিসপ্লেকে আরও মজবুত করবে এবং ভাঁজের দাগ (ক্রিজ) অনেকটাই কমাবে।

মানুষের চুলের থেকেও পাতলা, শোরগোল ফেলল Samsung-এর নতুন ডিসপ্লে প্রযুক্তি

Photo Credit: Samsung

Samsung unveils advanced display technology for Galaxy Z Fold 8

হাইলাইট
  • Samsung ফোল্ডেবল ফোনের জন্য ফ্লেক্স টাইটেনিয়াম ডিসপ্লে প্রযুক্তি এনেছে
  • এটি ফোল্ডিং ডিসপ্লের ভাঁজের দাগ কমাবে বলে দাবি করা হচ্ছে
  • ডিসপ্লের নতুন টাইটেনিয়াম অ্যালয় ফিল্ম মানুষের একটি চুলের থেকেও পাতলা
বিজ্ঞাপন

Samsung আগামী সপ্তাহে বছরের দ্বিতীয় Galaxy Unpacked অনুষ্ঠানের আয়োজন করছে। তার আগে সংস্থাটি তাদের আসন্ন ফোল্ডেবল স্মার্টফোনের জন্য ফ্লেক্স টাইটেনিয়াম (Flex Titanium) নামে এক নতুন ডিসপ্লে প্রযুক্তি উন্মোচন করেছে। 2019 সালে প্রথম ফোল্ডিং ফোন এনেছিল কোরিয়ান প্রতিষ্ঠানটি। তারপর অতিক্রান্ত হয়েছে সাত বছর। এই সময়ের মধ্যে ব্র্যান্ডের একাধিক ফোল্ডবল মডেল বাজারে এসেছে। স্যামসাং দাবি করছে, নতুন ডিসপ্লে টেকনোলজি সাত প্রজন্মের ফোল্ডেবল ডিভাইস নিয়ে গবেষণা এবং প্রকৌশলের অভিজ্ঞতার ভিত্তিতে তৈরি করা হয়েছে। এই ডিসপ্লে স্ট্রাকচারে টাইটেনিয়ামের কম্পোনেন্ট যুক্ত হয়েছে, যা আগের তুলনায় আরও মজবুত হবে এবং ভাঁজের দাগ (ক্রিজ) অনেকটাই কমাবে।

Samsung প্রকাশ করল ফ্লেক্স টাইটেনিয়াম ডিসপ্লে প্রযুক্তি

স্যামসাং জানিয়েছে, তারা ফ্লেক্স টাইটেনিয়াম ডিসপ্লে প্রযুক্তিতে টাইটেনিয়াম অ্যালয় ফিল্ম এবং টাইটেনিয়াম প্লেট নামে দুটি উপাদান ব্যবহার করেছে। এগুলি যেমন মজবুতি এবং নমনীয়তার মধ্যে দুর্দান্ত ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে, তেমনই ফোল্ডেবল ডিসপ্লেকে আরও পাতলা রাখা সম্ভব করে তুলেছে।

Latest and Breaking News on NDTV

Photo Credit: Samsung

Samsung মনে করছে, এই ধরনের কাঠামোর কারণে নিত্যদিন ব্যবহারে ডিসপ্লের স্থায়িত্ব আরও বৃদ্ধি পাবে। একইসঙ্গে, ভাঁজের দাগ বা ক্রিজ আগের ফোল্ডেবল স্মার্টফোনগুলির তুলনায় কম চোখে পড়বে। নতুন ফ্লেক্স টাইটেনিয়াম ডিসপ্লেতে OLED প্যানেলের নিচে একটি টাইটেনিয়াম-অ্যালয় ফিল্ম বসানো হয়েছে।

সংস্থার দাবি, সেই নতুন ফিল্ম প্রচলিত পলিমার ফিল্মের তুলনায় প্রায় 20 গুণ বেশি যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে। এটি আকারের দিক থেকেও অত্যন্ত পাতলা, যার পুরুত্ব মানুষের গড় একটি চুলের প্রায় এক-তৃতীয়াংশ। ফলে ডিসপ্লে মজবুত করার পাশাপাশি, ফোনটিকে পাতলা রাখা সম্ভব হয়েছে।

অন্য দিকে, টাইটেনিয়াম প্লেট ডিসপ্লে মডিউলের নিচে সাপোর্ট স্ট্রাকচার হিসেবে কাজ করে। এতে নতুন হোল প্রসেসিং টেকনোলজি আছে, যা ডিসপ্লে ও টাইটেনিয়াম প্লেটের মধ্যে আরও শক্তিশালী বন্ডিং তৈরি করে। ব্র্যান্ড আরও জানিয়েছে, এটি হাই-রেজোলিউশন ডিসপ্লে আর্কিটেকচার ও নতুন অর্গানিক ম্যাটেরিয়াল প্রযুক্তি দিয়ে সজ্জিত। ফলে স্ক্রিনের কোয়ালিটি যেমন বাড়বে, আবার পাওয়ার কনজাম্পশন বা বিদ্যুৎ খরচ কমবে।

উল্লেখ্য, Samsung এখনও জানায়নি, কোন মডেলে প্রথম ফ্লেক্স টাইটেনিয়াম ডিসপ্লে প্রযুক্তি ব্যবহার হবে। বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য আগামী বুধবারের (জুলাই 22) ইভেন্টে প্রকাশিত হবে। রিপোর্ট বলছে, সেই দিন Galaxy Z Fold 8, Galaxy Z Fold 8 Ultra, ও Galaxy Z Flip 8 লঞ্চ হতে পারে। ফোল্ডেবল ফোন ছাড়াও, Galaxy Watch 9 এবং Galaxy Watch 2 Ultra আসতে পারে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  2. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  3. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  4. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  5. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  6. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  7. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  8. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  9. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  10. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »