লঞ্চের আগের দিনই ফাঁস হল Samsung Galaxy Z Fold 8, Z Flip 8, ও Watch 9 এর দাম

Samsung Galaxy Unpacked-এ Galaxy Z Fold 8, Galaxy Z Fold 8 Ultra, Galaxy Z Flip 8, Galaxy Watch 9, ও Galaxy Watch Ultra 2 লঞ্চ হবে।

লঞ্চের আগের দিনই ফাঁস হল Samsung Galaxy Z Fold 8, Z Flip 8, ও Watch 9 এর দাম

Photo Credit: Samsung

Samsung's upcoming Galaxy foldables and wearables could see price hikes

হাইলাইট
  • Samsung-এর তিন নতুন ফোল্ডেবল ফোন ও দুই স্মার্টওয়াচের দাম ফাঁস হল
  • Samsung Galaxy Z Fold 8 ওয়াইড ফোল্ডেবলের দাম 2,069 ইউরো হতে পারে
  • Samsung Galaxy Z Fold 8 Ultra-এর স্টার্টিং প্রাইস হবে 2,269 ইউরো
বিজ্ঞাপন

চলতি বছরের দ্বিতীয় Samsung Galaxy Unpacked ইভেন্ট দেখতে দেখতে এসে গেল। দক্ষিণ কোরিয়ান টেক জায়ান্টটির নতুন লঞ্চ ইভেন্ট আগামীকাল (জুলাই 22)  লন্ডনে অনুষ্ঠিত হবে। সেখানে সংস্থার নতুন প্রজন্মের ফোল্ডেবল স্মার্টফোন ও স্মার্টওয়াচ আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে Galaxy Z Fold 8, Galaxy Z Fold 8 Ultra, Galaxy Z Flip 8, Galaxy Watch 9, ও Galaxy Watch Ultra 2-কে ঘিরে আলোচনা সর্বত্র। এখন অফিসিয়াল লঞ্চের আগের দিনই ডিভাইসগুলির দাম অনলাইনে ফাঁস হয়েছে। নিউ জেনারেশন Samsung ফোল্ডেবল এবং ওয়্যারেবল ডিভাইস ইউরোপের একাধিক মার্কেটে চড়া দামে আসতে পারে।

Samsung Galaxy Z Fold 8, Z Fold 8 Ultra, Z Flip 8, ও Watch 9-এর দাম ফাঁস

টিপস্টার রোল্যান্ড কোয়ান্ট পর্তুগালের রিটেলার PCDiga-র একটি ওভারভিউ পেজ শেয়ার করেছেন। যেখানে আনপ্যাকড ইভেন্টের আগেই Samsung-এর অপ্রকাশিত ডিভাইসগুলির দাম প্রকাশ করা হয়েছিল। নোটবুকচেকের রিপোর্ট অনুসারে, পর্তুগালে 23 শতাংশ ভ্যালু অ্যাডেড ট্যাক্স (VAT) প্রযোজ্য হওয়ার কারণে সেখানে বিক্রিত ডিভাইসগুলির দাম অন্যান্য দেশের তুলনায় বেশি হতে পারে।

Samsung Galaxy Z Fold 8 ওয়াইড ফোল্ডেবলের দাম 2,069 ইউরো থেকে শুরু হতে পারে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 2.28 লাখ টাকার সমান। এটি 256 জিবি স্টোরেজ অফার করবে। হ্যান্ডসেটের 512 জিবি ও 1 টিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 2,269 ইউরো (প্রায় 2.50 লাখ টাকা) ও 2,669 ইউরো (প্রায় 2.94 লাখ টাকা)।

Samsung এই প্রথম Ultra ব্র্যান্ডেড ফোল্ডেবল ফোন আনছে। Galaxy Z Fold 8 Ultra পরিচিত বুক স্টাইল ফোল্ডিং ডিজাইনের সঙ্গে আসছে। রিটেলার লিস্টিং অনুসারে, ডিভাইসের 256 জিবি ও 512 জিবি স্টোরেজ কনফিগারেশনের মূল্য যথাক্রমে 2,269 ইউরো (প্রায় 2.50 লাখ) ও 2,469 ইউরো (প্রায় 2.72 লাখ)। টপ 1 টেরাবাইট মডেলের দাম 2,869 ইউরো হবে বলে উল্লেখ করা আছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 3.16 লাখ টাকা।

Samsung-এর ক্ল্যাশমেল ডিজাইনের ফ্লিপ-ফোল্ড স্মার্টফোন Galaxy Z Flip 8 দুটি স্টোরেজ অপশনে উপলব্ধ হবে। ফোনের 256 জিবি মডেল 1,349 ইউরোতে লিস্টেড আছে, যা প্রায় 1.48 লাখ টাকার সমান৷ আর 512 জিবি স্টোরেজ ভার্সনের দাম 1,549 ইউরো (প্রায় 1.71 লাখ টাকা)।

এছাড়াও, রিটেলার লিস্টিংয়ে Samsung Galaxy Watch সিরিজের দামও ফাঁস হয়েছে বলে দাবি করা হয়েছে। Galaxy Watch 9-এর 40 মিমি ও 44 মিমি ব্লুটুথ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 409.90 ইউরো (প্রায় 45,000 টাকা) ও 439 ইউরো (প্রায় 48,000 টাকা) হতে পারে। LTE বা সিম সাপোর্টযুক্ত মডেলের দাম ব্লুটুথের তুলনায় 50 ইউরো (প্রায় 5,500 টাকা) বেশি হওয়ার সম্ভাবনা।

অন্য দিকে, ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ Galaxy Watch Ultra 2 মডেলের 47 মিমি LTE ভার্সন 749 ইউরো (প্রায় 83,000 টাকা) মূল্যে আসতে পারে। উল্লেখ্য, কোম্পানি এখনও অফিসিয়ালি দাম ঘোষণা করেনি। আগামীকাল লঞ্চের সময় সমস্ত তথ্য ও মূল্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল
  2. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চ হওয়ার তারিখ ও দাম প্রকাশ্যে চলে এল
  3. আগামীকাল Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট, আইফোন নয়, তাহলে এবার চমক কীসে?
  4. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  5. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  6. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  7. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  8. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  9. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  10. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »