Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের

Samsung Galaxy Z Fold 7 লঞ্চ প্রাইসের থেকে 45,000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে।

Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের

Photo Credit: Samsung

Samsung foldable phones are available at a lower price during the Amazon Great Indian Festival Sale

হাইলাইট
  • Amazon Great Indian Festival 2026 এখন সমস্ত গ্রাহকদের জন্য শুরু হয়েছে
  • Samsung ফোল্ডেবল ফোনের দাম 45,000 টাকা কমেছে
  • Samsung Galaxy Z Fold 7 সর্বাধিক ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে
বিজ্ঞাপন

Amazon Great Indian Festival 2026 এখন সমস্ত গ্রাহকদের জন্য শুরু হয়ে গিয়েছে। বৃহস্পতিবার প্রাইম মেম্বাররা সেলের আর্লি অ্যাক্সেস পেয়েছিল। অ্যামাজন তাদের মেগা ফেস্টিভ সেলে বিভিন্ন ধরনের স্মার্টফোন আকর্ষণীয় ডিসকাউন্টে কেনার সুযোগ দিচ্ছে। অন্যান্য ব্র্যান্ডের তুলনায় Samsung মোবাইলে অফার অনেক বেশি পাওয়া যাচ্ছে। ইতিমধ্যেই Galaxy S25 Ultra মডেলের দাম 45,000 টাকা কমেছে। শুনলে অবাক হবেন, দক্ষিণ কোরিয়ান সংস্থাটির ফোল্ডেবল ফোনেও বাম্পার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। Amazon Great Indian Festival সেলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডেবিট ও ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে বা EMI-এ কিনলে 10 শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে।

Amazon Great Indian Festival 2026: Samsung ফোল্ডেবল ফোনে অফার 

Samsung Galaxy Z Fold 7

Samsung Galaxy Z Fold 7-এর 12 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজ অ্যামাজনে 1,29,999 টাকায় বিক্রি হচ্ছে। ভারতে লঞ্চের সময় ফোনের দাম ছিল 1,74,999 টাকা। অর্থাৎ, সরাসরি 45,000 টাকা ছাড় পাওয়া যাচ্ছে। SBI ক্রেডিট অথবা ডেবিট কার্ডে পেমেন্ট করলে আরও 1,000 টাকা সাশ্রয় করা যাবে। Amazon Pay ICICI ক্রেডিট কার্ডে দাম মেটালে পে ব্যালেন্সে 3,899 টাকা ক্যাশব্যাক যোগ হবে।

Samsung Galaxy Z Flip 7

অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে Samsung Galaxy Z Flip 7-এর 12 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজ 95,999 টাকায় লিস্টেড আছে। ফ্লিপ ফোনটি ভারতের বাজারে 1,09,999 টাকা দামে লঞ্চ হয়েছিল। ফলে ছাড়ের অঙ্ক 14,000 টাকায় পৌঁছে গিয়েছে। SBI ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 1,000 টাকা (নন-EMI) ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। গ্রাহকরা Amazon Pay ICICI কার্ডে দাম মেটালে পে ব্যালেন্সে 2,879 টাকা ক্যাশব্যাক আসবে।

Samsung Galaxy Z Flip 8

Samsung Galaxy Z Flip 8-এর বেস 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ অ্যামাজনে 1,14,999 টাকা দামে লিস্টেড আছে। ফোনটি ভারতে লঞ্চের সময় দাম ছিল 1,24,999 টাকা। অর্থাৎ, কোম্পানি 10,000 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট দিচ্ছে। Amazon Pay ICICI ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে পে ব্যালেন্সে সর্বোচ্চ 3,449 টাকা ফেরত আসবে।

Samsung Galaxy Z Fold 8 

Samsung Galaxy Z Fold 8 হল সংস্থার প্রথম ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন। এই ধরনের ফোনের কভার স্ক্রিন এবং ভিতরের ভাঁজ করা ডিসপ্লে বেশি চওড়া হয়। এটি এখন 1,74,999 টাকায় (12 জিবি + 256 জিবি) বিক্রি হচ্ছে, যা লঞ্চ প্রাইসের তুলনায় 5,000 টাকা কম। Amazon Pay ICICI ক্রেডিট কার্ডে কিনলে 3,449 টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে।

Samsung Galaxy Z Fold 8 Ultra

অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে Samsung Galaxy Z Fold 8 Ultra-এর 12 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ 1,94,999 টাকায় লিস্টেড আছে। লঞ্চের সময় দাম ছিল 1,99,999 টাকা। অর্থাৎ 5,000 টাকা সস্তায় কেনার সুযোগ।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  2. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  3. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  4. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  5. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  6. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
  7. Amazon Great Indian Festival Sale শুরু হল, 20,000-এর নিচে 5G ফোনে বড় ছাড়
  8. Amazon ও Flipkart-এর মেগা সেল শুরু, কোন ফোনের দাম সর্বাধিক কমল দেখুন
  9. 25,999 টাকায় 8,000mAh ব্যাটারি, OIS ক্যামেরা, 144Hz অ্যামোলেড স্ক্রিন, শুরু Oppo K14 Plus 5G-এর সেল
  10. MacBook Neo ল্যাপটপের দাম 15,000 টাকা কমছে, Amazon দিচ্ছে সেরা অফার
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »