Samsung Galaxy Forever প্রোগ্রামে Galaxy Z Fold 8 বা Z Fold 8 Ultra কেনার 10 মাস পূর্ণ করার পর ফোন ফেরত দেওয়া যাবে।
Photo Credit: Samsung
Samsung Galaxy Z Fold 8 starts at Rs. 1,79,999 for the base model
Samsung Galaxy Z Fold 8 সিরিজ জুলাইয়ে ভারতে লঞ্চ হয়েছে। দক্ষিণ কোরিয়ান সংস্থাটি এখন ভারতীয় ক্রেতাদের জন্য Galaxy Forever নামে নতুন প্রোগ্রাম ঘোষণা করেছে। এটি 24 মাস বিনা সুদে (নো-কস্ট) EMI, Samsung Care+ প্রোটেকশন প্ল্যান, ও ফোনের ইনভয়েস দামের 55 শতাংশ পর্যন্ত নিশ্চিত বাইব্যাক ভ্যালু অফার করবে। Galaxy Z Fold 8 বা Galaxy Z Fold 8 Ultra কিনলে গ্রাহকরা 10 মাস পূর্ণ করার পর ফোন ফেরত দেওয়ার সুযোগ পাবেন। Samsung প্রোগ্রামটি মূলত তরুণ ক্রেতাদের লক্ষ্য করে লঞ্চ করেছে।
গ্যালাক্সি ফরেভার প্রোগ্রামের অধীনে Galaxy Z Fold 8-এর জন্য মাসে মোট 8,584 টাকা দিতে হবে। এর মধ্যে কিস্তি বাবদ 7,500 টাকা ও প্রোগ্রাম ফি-র জন্য 1,084 টাকা অর্ন্তভুক্ত আছে। Galaxy Z Fold 8 Ultra মডেলের জন্য মাসে মোট 9,417 টাকা খরচ করতে হবে। এর মধ্যে 8,834 টাকা কিস্তি এবং 1,083 টাকা প্রোগ্রাম ফি ধরা আছে। সংস্থা 24 মাস পর্যন্ত নো-কস্ট EMI অপশন অফার করছে।
গ্যালাক্সি ফরেভার প্রোগ্রামের আরেকটি বড় সুবিধা হল অ্যাসিওরড বাইব্যাক। যার অধীনে ক্রেতারা ইনভয়েস ভ্যালুর উপর সর্বোচ্চ 55 শতাংশ বাইব্যাক ভ্যালু পেতে পারেন। তবে কত টাকা ফেরত পাওয়া যাবে, তা কত মাসের মধ্যে রিটার্ন বা আপগ্রেড করা হচ্ছে তার উপর নির্ভর করছে।
স্যামসাং জানিয়েছে যে, গ্যালাক্সি জেড ফোল্ড 8 বা গ্যালাক্সি জেড ফোল্ড 8 আল্ট্রা কেনার 10 মাস পূর্ণ হওয়ার পর বাইব্যাকের সুবিধা মিলবে। 10 থেকে 11 মাসের মধ্যে ফেরত দিলে ইনভয়েস ভ্যালুর 55 শতাংশ ফেরত পাওয়া যাবে। ফোন ফেরত দেওয়ার সময় যত বাড়বে, তত টাকা পাওয়ার অঙ্ক কমতে থাকবে।
ফোনগুলি 12তম থেকে 13তম মাসের মধ্যে ফেরত দিলে 50 শতাংশ পর্যন্ত দাম পাওয়া যাবে। 14তম থেকে 18তম মাস ও 19তম থেকে 25তম মাসের মধ্যে ফেরত দিলে বাইব্যাক ভালু কমে যথাক্রমে 45 শতাংশ ও 40 শতাংশ হবে। ব্যবহারকারীদের Samsung Care+ প্রোটেকশন প্ল্যান আলাদাভাবে কিনতে হবে না। নতুন প্রোগ্রামের অধীনে অ্যাক্সিডেন্টাল ড্যামেজ ও লিকুইড ড্যামেজের মতো সমস্যা কভার করা থাকবে।
উল্লেখ্য, ওয়াইড ফোল্ডেবল ডিজাইনের Samsung Galaxy Z Fold 8 ভারতে 1,79,999 টাকায় লঞ্চ হয়েছে। বেস মডেলে 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ আছে।12 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ ও 16 জিবি র্যাম + 1 টিবি স্টোরেজের দাম যথাক্রমে 1,99,999 টাকা এবং 2,39,999 টাকা।
অন্য দিকে, Samsung Galaxy Z Fold 8 Ultra-র 12 জিবি + 256 জিবি মডেলের দাম 1,99,999 টাকা। 12 জিবি র্যাম ও 512 জিবি স্টোরেজ এবং 16 জিবি র্যাম ও 1 টিবি স্টোরেজের মূল্য যথাক্রমে 2,19,999 টাকা ও 2,59,999 টাকা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Nothing Deals Revealed for Phone 4 Series, CMF Buds Lineup, More Ahead of Flipkart's Big Billion Days Sale