iQOO 15 Ultra ফার্স্ট লুকেই ঝড় তুলল, স্মার্টফোনের ডিজাইনে নতুন যুগের সূচনা

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 22 জানুয়ারী 2026 13:35 IST
হাইলাইট
  • iQOO 15 Ultra এর ব্যাক প্যানেলে হেক্সাগোনাল হানিকম্ব টেক্সচার রয়েছে
  • এটি ফ্লোয়িং অরেঞ্জ এবং কোল্ড ব্লু কালার অপশনে উপলব্ধ
  • iQOO 15 Ultra ফেব্রুয়ারিতে চীনে লঞ্চ হতে পারে

iQOO 15 Ultra features a honeycomb-patterned rear panel

Photo Credit: iQOO

iQOO 15 Ultra স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে এল। ভিভোর সাব ব্র্যান্ডটি বিগত ক'দিন ধরে টিজ করার পর অবশেষে অফিসিয়াল ছবি প্রকাশ করেছে। ফোনটির ডিজাইন প্রথম ঝলকেই নজর কাড়তে বাধ্য। লুকসে সায়েন্স ফিকশন থিমের প্রভাব রয়েছে। ডিভাইসটি একজোড়া রঙের বিকল্পে উপলব্ধ হবে। এতে একটি অত্যাধুনিক গেমিং স্মার্টফোনের সমস্ত বৈশিষ্ট্য মজুত থাকবে। iQOO 15 Ultra ফেব্রুয়ারিতে চীনে লঞ্চ হতে পারে। এই হ্যান্ডসেটে Snapdragon 8 Elite Gen 5 চিপসেট থাকবে বলে আশা করা হচ্ছে, যা এখন বিশ্বের অন্যতম শক্তিশালী Android প্রসেসর। ফোনটির অন্যতম চমক হবে অ্যাক্টিভ কুলিং ফ্যান।

iQOO 15 Ultra ডিজাইন

আইকু 15 আল্ট্রা দুইটি রঙের বিকল্পে আসছে। এদের মধ্যে একটির পোশাকি নাম 2077 ফ্লোয়িং অরেঞ্জ, যা দেখতে আরও বেশি এনার্জেটিক। অন্য দিকে, আরেকটি কালার অপশনের নাম 2049 কোল্ড ব্লু। এটি অরেঞ্জের তুলনায় তুলনামূলকভাবে কুল ভাইব নিয়ে এসেছে। স্মার্টফোনের পিছনের অংশে হেক্সাগোনাল হানিকম্ব টেক্সচার রয়েছে। এটি হাই-পারফরম্যান্সকে নির্দেশ করে। কোম্পানি ফ্রেমে ডুয়াল ট্রিগার (শোল্ডার) বাটন দিয়েছে। অর্থাৎ একে গেমিং ফোন হিসেবে ডিজাইন করা হয়েছে।

iQOO 15 Ultra
Photo Credit: iQOO

iQOO 15 Ultra ট্রান্সপারেন্ট ফিনিশ সহ বড় স্কোয়ার ক্যামেরা মডিউল পেয়েছে। ক্যামেরার ভিতরে একটি পেরিস্কোপ টেলিফটো লেন্স আছে বলে অনুমান করা হচ্ছে। ভিতরে একটি লাইট স্ট্রিপ লম্বালম্বি অবস্থিত৷ এটি ব্রিদিং লাইট হিসেবে কাজ করবে। অ্যাক্টিভ কুলিং সিস্টেমের ইনটেক ভেন্ট ক্যামেরা মডিউলের ঠিক নিচে অবস্থিত।

iQOO 15 Ultra স্পেসিফিকেশন ও ফিচার্স

আইকুর নতুন ফ্ল্যাগশিপ গেমিং ফোন LTPO OLED ডিসপ্লে প্যানেলের সাথে বাজারে আসছে। এটি 144 হার্টজ রিফ্রেশ রেট ও 2K রেজোলিউশন সাপোর্ট করবে। ফোনে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করবে 7,000mAh ব্যাটারি। এর সাথে 100W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে। আসন্ন ফোনে Q3 গেমিং চিপ এবং 8,000 স্কোয়ার মিলিমিটার ভ্যাপার চেম্বার মিলবে।

Advertisement

এই ফোনে সাউন্ড, ভিজ্যুয়াল, এবং কন্ট্রোল ল্যাটেন্সি সম্পর্কিত একঝাঁক ফার্স্ট-টাইম গেমিং ফিচার থাকবে। কোম্পানির প্রোডাক্ট ডিরেক্টর গ্যালান্ট ভি iQOO 15 Ultra এর AnTuTu বেঞ্চমার্ক ফিগার প্রকাশ করেছেন। সেখানে 4.51 মিলিয়ন স্কোর অতিক্রম করেছে। তবে তাঁর দাবি, এটি পিক পারফরম্যান্স নয় ও আরও অপ্টিমাইজেশন বাকি আছে। 

ডিভাইসের বেস মডেলে 16 জিবি র‍্যাম ও 512 জিবি অনবোর্ড স্টোরেজ থাকতে পারে। টপ মডেলে 24 জিবি র‍্যাম ও 1 টিবি স্টোরেজ মিলতে পারে। আশা করা যায় যে, সংস্থা খুব শীঘ্রই ফোনের আরও তথ্য প্রকাশ করবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.