iQOO 15 Ultra এর সামনে 6.85 ইঞ্চি 2K, 144 হার্টজ কার্ভড অ্যামোলেড ডিসপ্লে আছে।
Photo Credit: iQOO
iQOO 15 Ultra carries an all 50-megapixel triple rear camera setup
iQOO 15 Ultra অপেক্ষার অবসান ঘটিয়ে লঞ্চ হয়েছে। এটি ভিভোর সাব-ব্র্যান্ডের নতুন গেমিং স্মার্টফোন তথা সবচেয়ে শক্তিশালী ডিভাইস। ফ্ল্যাগশিপ Snapdragon 8 Elite Gen 5 চিপসেট ফোনে শক্তি জোগায়। পারফরম্যান্স, গেমিং ট্রিগার, স্পিকার, ও ভাইব্রেশন মোটরে একঝাঁক আপগ্রেড এসেছে। iQOO 15 Ultra মডেলের বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে 100W ফাস্ট চার্জিং সাপোর্ট, ডুয়াল-অ্যাক্সিস ভাইব্রেশন মোটর, Q3 ই-স্পোর্টস চিপ আইস ডোম কুলিং সিস্টেম, 24 জিবি র্যাম, সুপার সেন্সিটিভ গেমিং শোল্ডার বাটন, IP68 + IP69 জল ও ধুলোরোধী রেটিং, এবং তিনটি 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা-সহ আরও অনেক কিছু।
iQOO 15 Ultra এর সামনে 6.85 ইঞ্চি Samsung M14 8T LTPO কার্ভড অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি 144 হার্টজ রিফ্রেশ রেট, 2K রেজোলিউশন (3,168 x 1,440 পিক্সেল), 8,000 নিট পিক ব্রাইটনেস, 360 হার্টজ মাল্টি ফিঙ্গার টাচ স্যাম্পলিং রেট, ডলবি ভিশন, ও ডিসি ডিমিং সাপোর্ট করে। সিকিউরিটির জন্য স্ক্রিনের নিচে একটি 3D আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
iQOO 15 Ultra ফোনে 3 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত অক্টা-কোর স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 প্রসেসর এবং Q3 গেমিং চিপ আছে। এতে নতুনভাবে ডিজাইন করা গেমিং কন্ট্রোল দেওয়া হয়েছে, যার মধ্যে সুপার সেন্সিটিভ গেমিং শোল্ডার বাটন (600 হার্টজ স্যাম্পলিং রেট), জাইরোস্কোপ (500 হার্টজ), ও টাচ ইনপুট (480 হার্টজ) অর্ন্তভুক্ত। ফোনে Android 16 ভিত্তিক OriginOS 6.0 প্রি-ইনস্টলড আছে।
8,000 বর্গ মিমি ভ্যাপার চেম্বার হিট ডিসিপেশন প্লেট গেম খেলা বা ভারী টাস্কের সময় হ্যান্ডসেট গরম হওয়া রোধ করবে। আইকুর নতুন ফোন 24 জিবি পর্যন্ত LPDDR5x Ultra Pro র্যাম ও সর্বোচ্চ 1 টেরাবাইট UFS 4.1 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। ডিভাইসে 100 ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও 40W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট যুক্ত 7,400mAh ব্যাটারি রয়েছে।
আইকু 15 আল্ট্রা ট্রিপল রিয়ার ক্যামেরা সাথে এসেছে। এতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেল Sony IMX921 প্রাইমারি ক্যামেরা, 3x অপটিক্যাল জুম সহ 50 মেগাপিক্সেল Sony IMX882 পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, এবং 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স আছে। সামনে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বর্তমান।
চীনে iQOO 15 Ultra-এর বেস 16 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 5,699 ইউয়ান (প্রায় 74,000 টাকা)। অন্য দিকে, 16 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ, 16 জিবি র্যাম + 1 টিবি স্টোরেজ, ও 24 জিবি র্যাম + 1 টিবি স্টোরেজ অপশনের দাম যথাক্রমে 5,999 ইউয়ান (প্রায় 78,000 টাকা), 6,999 ইউয়ান (প্রায় 91,000 টাকা), ও 7,699 ইউয়ান (প্রায় 1 লাখ টাকা)। গেমিং ফোনটি ভারতে কবে লঞ্চ হবে, তা এখনও জানা যায়নি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
boAt Nirvana Eutopia 2 ANC Wireless Headphones
Starts from ₹4,999
Amazfit Cheetah 2 Ultra
Starts from ₹54,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Skullcandy Aviator 900 ANC Wireless Headphones
Starts from ₹22,999
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹1,999
Microsoft Will Launch Disc-to-Digital Feature for Xbox Games Next Week