iQOO Neo 10 সিরিজটি দুটি হ্যান্ডসেটের সমন্বয়ে আসতে পারে: iQOO Neo 10 এবং iQOO Neo 10 Pro

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 13 নভেম্বর 2024 11:44 IST
হাইলাইট
  • iQOO Neo 10 সিরিজটিতে একটি বেস এবং একটি প্রো মডেল থাকতে পারে
  • লাইনআপটিতে সরু কাঠামো যুক্ত 1.5K ফ্ল্যাট ডিসপ্লে থাকতে পারে
  • iQOO Neo 10 সিরিজি 6,000mAh ব্যাটারি দ্বারা চালিত হতে পারে

iQOO Neo 9 series (pictured) was launched in China in December 2023

Photo Credit: iQOO

iQOO Neo 10 সিরিজটি খুব শীঘ্রই চীনে উন্মোচন করা হবে।বেশকিছু সপ্তাহ ধরে আসন্ন লাইনআপটির বিবরণগুলি রিউমার মিলে প্রচার করা হচ্ছিল এবং এখন একজন কোম্পানির উচ্চপদস্থ কর্মচারী এটির আসন্ন লঞ্চের বিষয়টি নিশ্চিত করেছে,কিন্তু কোনো নিশ্চিত তারিখ এখনো জানায়নি।আশা করা যাচ্ছে আসন্ন সিরিজটি বেস মডেল iQOO Neo 10 এবং iQOO Neo 10 Pro,এই দুটি হ্যান্ডসেটের সাথে আসবে।আসন্ন লাইনআপটি 2023সালে ডিসেম্বর মাসে চীনে প্রকাশিত iQOO Neo 9 এবং iQOO Neo 9 Pro-এর পরবর্তী উন্নততর রূপ হিসেবে আসতে চলেছে।এছাড়াও iQOO,ভারতে পরবর্তী মাসে iQOO 13 উন্মোচন করতে প্রস্তুত।

iQOO Neo 10-সিরিজের লঞ্চের তথ্য:

iQOO Neo-এর প্রোডাক্ট ম্যানেজার একটি Weibo পোস্টের মাধ্যমে iQOO Neo 10 সিরিজটিকে আনুষ্ঠানিক ভাবে নিশ্চিত করেছে।এটির মনিকার ছাড়া আর অন্য কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

সম্প্রতি একটি ফাঁস হওয়া তথ্য থেকে জানা গিয়েছে যে, iQOO Neo 10-সিরিজটি চীনে নভেম্বর মাসে লঞ্চ করা হবে। এটি যেহেতু মাসের মাঝের সময়ে,তাই আশা করা যাচ্ছে সিরিজটি চলতি মাসের শেষের দিকে লঞ্চ হতে পারে। সম্ভবত লঞ্চের একটি তারিখ খুব শীঘ্রই আসতে পারে।

ফাঁস হওয়া তথ্যটি অনুযায়ী, iQOO Neo 10 বেস মডেলটিতে Snapdragon 8 Gen 3 SoC,থাকতে পারে, অন্যদিকে pro মডেলটি একটি MediaTek Daimensity 9400 চিপসেট দ্বারা চালিত হতে পারে। আশা করা যাচ্ছে ফোনগুলি 100W-এর তারযুক্ত দ্রুত চার্জিং ব্যবস্থাকে সমর্থন করবে। এগুলিতে একটি 6000mAh-এর ব্যাটারী এবং একটি সরু কাঠামো যুক্ত 1.5K ফ্ল্যাট ডিসপ্লে থাকতে পারে।

অন্যান্য আরো গুজবিত তথ্য বলেছে যে ,iQOO Neo 10 সিরিজের হ্যান্ডসেটগুলি মধ্যের ফ্রেমটি মেটালের পেতে পারে, এটি iQOO Neo 9,সিরিজের প্লাস্টিক ফ্রেমের তুলনায় উন্নতমানের আপগ্রেড।

Advertisement

iQOO Neo 9,বেস মডেলটি একটি Snapdragon 8 Gen 2 SoC দ্বারা চালিত এবং iQOO Neo 9 Pro হ্যান্ডসেটটিতে MediaTek Daimensity 9300 চিপসেট আছে। হ্যান্ডসেটগুলিতে 5160mAh-এর ব্যাটারী আছে,যেগুলি 20W-এর তারযুক্ত দ্রুত চার্জিং ব্যবস্থাকে সমর্থন করে। ফোনগুলি 6.78ইঞ্চির AMOLED ডিসপ্লে দ্বারা সজ্জিত এবং 50মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা ইউনিট আছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: iQoo Neo 10 series, iQoo Neo 10, iQoo Neo 10 Pro
রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
  2. Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল
  3. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চ হওয়ার তারিখ ও দাম প্রকাশ্যে চলে এল
  4. আগামীকাল Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট, আইফোন নয়, তাহলে এবার চমক কীসে?
  5. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  6. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  7. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  8. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  9. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  10. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.