iQOO Z10R 5G এর সেল শুরু, 2,000 টাকা ছাড়ে কিনুন 4K ক্যামেরার ওয়াটারপ্রুফ ফোন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 29 জুলাই 2025 17:19 IST
হাইলাইট
  • iQOO Z10R 5G এর উপর 2,000 টাকা নিশ্চিত ছাড় পাওয়া যাচ্ছে
  • এই ফোনে 32 মেগাপিক্সেল 4K সেলফি ফ্রন্ট ক্যামেরা রয়েছে
  • ফোনটি IP68 + IP69 ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং অফার করে

iQOO Z10R 5G-তে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে

Photo Credit: iQOO

iQOO Z10R 5G গত বৃহস্পতিবার ভারতে লঞ্চ হয়েছিল। আর আজ থেকে স্মার্টফোনটির বিক্রি শুরু হয়েছে। এটি দেশের সবচেয়ে পাতলা (7.39 মিমি) কোয়াড কার্ভড ডিসপ্লের মোবাইল বলে দাবি করেছে আইকু। ফোনটিকে 4K Vlogging স্মার্টফোন হিসেবেও প্রচার করছে তারা। কারণ এর 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম। iQOO Z10R 5G এর অন্যান্য বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে AI ইরেজ, AI এনহ্যান্স, সার্কেল টু সার্চ, ডুয়াল স্টিরিও স্পিকার, গ্রাফাইট কুলিং সিস্টেম, IP68 + IP69 ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স, বাইপাস চার্জিং, ইত্যাদি।

ভারতে iQOO Z10R 5G এর দাম ও অফার

ভারতে iQOO Z10R 5G এর 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ও 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজের দাম যথাক্রমে 19,499 টাকা এবং 21,499 টাকা। এছাড়াও, ফোনটির 12 জিবি + 256 জিবি স্টোরেজের একটি টপ মডেল আছে, যার দাম 23,499 টাকা। আজ Amazon এবং iQOO India ই-স্টোরে গিয়ে কিনতে পারবেন। নির্বাচিত ব্যাঙ্কের কার্ডে 2,000 টাকা ডিসকাউন্ট মিলবে। এর ফলে, ফোনটির দাম 17,499 টাকায় নেমে আসবে। আবার সমস্ত মডেলে 2,000 টাকার এক্সচেঞ্জ বোনাসও পাওয়া যাবে। অ্যাকোয়ামেরিন ও মুনস্টোন রঙে বিক্রি হচ্ছে।

iQOO Z10R 5G স্পেসিফিকেশন ও ফিচার্স

iQOO Z10R 5G এর সামনে 6.77-ইঞ্চি কোয়াড কার্ভড AMOLED ডিসপ্লে রয়েছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 1,800 নিট পিক ব্রাইটনেস, এবং FHD+ রেজোলিউশন (1,080x2,392 পিক্সেল) অফার করে। এটি MediaTek Dimensity 7400 চিপসেটের সাথে এসেছে। আইকু 2 বছরের জন্য অ্যান্ড্রয়েড আপডেট এবং 3 বছরের জন্য সিকিউরিটির আপডেটের প্রতিশ্রুতি দিয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক Funtouch OS 15 কাস্টম স্কিনে চলে।

আইকু জেড10আর 5G এর পিছনে ডুয়াল ক্যামেরা সিস্টেম আছে৷ এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেলের Sony IMX882 প্রাইমারি ক্যামেরা ও একটি 2 মেগাপিক্সেল বোকেহ লেন্স নিয়ে গঠিত। সামনে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। ব্যাক ও ফ্রন্ট উভয় ক্যামেরা 4K ভিডিয়ো রেকর্ড করতে সক্ষম। ফোনটি এআই ইরেজ 2.0, ফটো এনহ্যান্স, এবং এআই স্ক্রিন ট্রান্সলেশনের মতো ফটোগ্রাফি নির্ভর AI ফিচার্স সাপোর্ট করে।

এছাড়া, নতুন ফোনটিতে 5,700mAh ব্যাটারি আছে যা 44W চার্জিং সাপোর্ট করে। ব্যাটারিটি 33 মিনিটে 1-50 শতাংশ চার্জ হবে বলে দাবি করা হয়েছে। ফোন ঠান্ডা রাখতে গ্রাফাইট কুলিং সিস্টেম আছে। SGS ফাইভ-স্টার অ্যান্টি-ফল সার্টিফিকেশন এবং MIL-STD-810H বিল্ড থাকার ফলে সহজে ভাঙবে না। স্মার্টফোনটি AI নোট অ্যাসিস্ট, সার্কেল টু সার্চ এবং AI ট্রান্সক্রিপ্ট অ্যাসিস্টের মতো AI ফিচার্সে সজ্জিত।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Slim IP69-rated design
  • Bright and fast HDR-capable curved-edge display
  • Smooth software experience
  • Good battery life
  • Bad
  • Only 2 years OS and 3 years of SMRs
  • Jarring haptics
  • Average overall camera performance
 
KEY SPECS
Display 6.77-inch
Processor MediaTek Dimensity 7400
Front Camera 32-megapixel
Rear Camera 50-megapixel + 2-megapixel
RAM 8GB, 12GB
Storage 128GB, 256GB
Battery Capacity 5700mAh
OS Android 15
Resolution 1080x2392 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Nothing Phone 4a Pro ভারতে 140x জুম ক্যামেরা, চোখধাঁধানো ডিজাইনের সাথে লঞ্চ হল, হাতে রাখলে তাকাবে সবাই
  2. Nothing Phone 4a অসাধারণ ডিজাইন ও দুর্দান্ত ফিচার্সের সাথে লঞ্চ হল ভারতে, দাম জেনে নিন এক ক্লিকে
  3. 10,001mAh ব্যাটারি সহ Realme Narzo Power 5G ভারতে লঞ্চ হল, চার্জের চিন্তা থেকে চিরতরে মুক্তি
  4. Xiaomi 17 ও Xiaomi 17 Ultra-এর পর ভারতে আসবে Xiaomi 17T, লঞ্চ নিয়ে বড় আপডেট
  5. MacBook Neo: অ্যাপলের সবচেয়ে সস্তা ল্যাপটপ লঞ্চ হল, একচার্জে দেবে 16 ঘন্টা ব্যাকআপ, দাম শুনলে লাফাবেন
  6. Vivo X300 FE অবশেষে লঞ্চ হল, 50MP সেলফি ক্যামেরা, 6500mAh ব্যাটারি, 90W ফাস্ট চার্জিং রয়েছে
  7. 100 টাকার কম দামে Vodafon Idea এর আনলিমিটেড প্ল্যান, প্রতি দিন 20 জিবি ডেটা
  8. Tecno Pop X জলের দরে বাজারে এল, নেটওয়ার্ক বা ইন্টারনেট ছাড়াই যাবে কল ও মেসেজ
  9. Apple লঞ্চ করল দুর্ধর্ষ MacBook Air M5 ল্যাপটপ, 32GB র‍্যাম ও 4TB SSD স্টোরেজ আছে, দাম জেনে নিন
  10. 4000 টাকা সস্তা হয়ে গেল 32MP সেলফি ক্যামেরা ও 5500mAh ব্যাটারির এই দুর্দান্ত Motorola স্মার্টফোন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.