iQOO Z10R 5G বর্তমানে ভারতের সবচেয়ে স্লিম কোয়াড কার্ভড ডিসপ্লের ফোন।
Photo Credit: iQOO
iQOO Z10R 5G-তে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে
iQOO Z10R 5G গত বৃহস্পতিবার ভারতে লঞ্চ হয়েছিল। আর আজ থেকে স্মার্টফোনটির বিক্রি শুরু হয়েছে। এটি দেশের সবচেয়ে পাতলা (7.39 মিমি) কোয়াড কার্ভড ডিসপ্লের মোবাইল বলে দাবি করেছে আইকু। ফোনটিকে 4K Vlogging স্মার্টফোন হিসেবেও প্রচার করছে তারা। কারণ এর 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম। iQOO Z10R 5G এর অন্যান্য বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে AI ইরেজ, AI এনহ্যান্স, সার্কেল টু সার্চ, ডুয়াল স্টিরিও স্পিকার, গ্রাফাইট কুলিং সিস্টেম, IP68 + IP69 ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স, বাইপাস চার্জিং, ইত্যাদি।
ভারতে iQOO Z10R 5G এর 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ও 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজের দাম যথাক্রমে 19,499 টাকা এবং 21,499 টাকা। এছাড়াও, ফোনটির 12 জিবি + 256 জিবি স্টোরেজের একটি টপ মডেল আছে, যার দাম 23,499 টাকা। আজ Amazon এবং iQOO India ই-স্টোরে গিয়ে কিনতে পারবেন। নির্বাচিত ব্যাঙ্কের কার্ডে 2,000 টাকা ডিসকাউন্ট মিলবে। এর ফলে, ফোনটির দাম 17,499 টাকায় নেমে আসবে। আবার সমস্ত মডেলে 2,000 টাকার এক্সচেঞ্জ বোনাসও পাওয়া যাবে। অ্যাকোয়ামেরিন ও মুনস্টোন রঙে বিক্রি হচ্ছে।
iQOO Z10R 5G এর সামনে 6.77-ইঞ্চি কোয়াড কার্ভড AMOLED ডিসপ্লে রয়েছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 1,800 নিট পিক ব্রাইটনেস, এবং FHD+ রেজোলিউশন (1,080x2,392 পিক্সেল) অফার করে। এটি MediaTek Dimensity 7400 চিপসেটের সাথে এসেছে। আইকু 2 বছরের জন্য অ্যান্ড্রয়েড আপডেট এবং 3 বছরের জন্য সিকিউরিটির আপডেটের প্রতিশ্রুতি দিয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক Funtouch OS 15 কাস্টম স্কিনে চলে।
আইকু জেড10আর 5G এর পিছনে ডুয়াল ক্যামেরা সিস্টেম আছে৷ এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেলের Sony IMX882 প্রাইমারি ক্যামেরা ও একটি 2 মেগাপিক্সেল বোকেহ লেন্স নিয়ে গঠিত। সামনে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। ব্যাক ও ফ্রন্ট উভয় ক্যামেরা 4K ভিডিয়ো রেকর্ড করতে সক্ষম। ফোনটি এআই ইরেজ 2.0, ফটো এনহ্যান্স, এবং এআই স্ক্রিন ট্রান্সলেশনের মতো ফটোগ্রাফি নির্ভর AI ফিচার্স সাপোর্ট করে।
এছাড়া, নতুন ফোনটিতে 5,700mAh ব্যাটারি আছে যা 44W চার্জিং সাপোর্ট করে। ব্যাটারিটি 33 মিনিটে 1-50 শতাংশ চার্জ হবে বলে দাবি করা হয়েছে। ফোন ঠান্ডা রাখতে গ্রাফাইট কুলিং সিস্টেম আছে। SGS ফাইভ-স্টার অ্যান্টি-ফল সার্টিফিকেশন এবং MIL-STD-810H বিল্ড থাকার ফলে সহজে ভাঙবে না। স্মার্টফোনটি AI নোট অ্যাসিস্ট, সার্কেল টু সার্চ এবং AI ট্রান্সক্রিপ্ট অ্যাসিস্টের মতো AI ফিচার্সে সজ্জিত।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,805
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Realme P4, P4 Power, P4x and More to Get Discounts During Flipkart Big Billion Days Sale