18,000 টাকার কমে নতুন iQOO 5G ফোনের সেল শুরু, 6,500mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা পাবেন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 30 জুলাই 2026 13:08 IST
হাইলাইট
  • iQOO Z11 Lite 5G প্রথম সেলে 18,000 টাকার মধ্যে কেনার সুযোগ
  • স্মার্টফোনে 6,500mAh ব্যাটারি ও 44W ফাস্ট চার্জিং সাপোর্ট আছে
  • iQOO Z11 Lite 5G দুটি কালার অপশনে কেনা যাচ্ছে

iQOO Z11 Lite 5G is available with an instant discount of Rs. 1,500

Photo Credit: iQOO

বর্তমানে 20,000 টাকার মধ্যে ভাল 5G স্মার্টফোন খুঁজে পাওয়া মুশকিল। মূল্যবৃদ্ধির জমানায় ফোন কেনার খরচ যত বাড়ছে, তার সঙ্গে পাল্লা দিয়ে ফিচার কমছে। এই পরিস্থিতিতে আজ থেকে শুরু হল iQOO Z11 Lite 5G মডেলের বিক্রি। সেলের প্রথম দিন স্পেশাল লঞ্চ অফারে নতুন ফোনটি 18,000 টাকার মধ্যে কেনার সুযোগ দিচ্ছে কোম্পানি। এতে শক্তিশালী 6,500mAh ব্যাটারি, 44W ফাস্ট চার্জিং সাপোর্ট, 50 মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা, 120Hz আল্ট্রা-ব্রাইট ডিসপ্লে, ও একঝাঁক AI টুলস রয়েছে। হ্যান্ডসেটের অফার এবং খুঁটিনাটি জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

iQOO Z11 Lite 5G দাম ও সেল অফার

iQOO Z11 Lite 5G ভারতে 19,499 টাকায় লঞ্চ হয়েছে। বেস মডেল 4 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ অফার করে। 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ও 6 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম যথাক্রমে 21,499 টাকা এবং 24,499 টাকা। এটি আইকু ইন্ডিয়ার অনলাইন স্টোর, Amazon, নিকটবর্তী রিটেল স্টোর, ও ভিভো এক্সক্লুসিভ স্টোর থেকে কেনা যাবে।

Advertisement

এক্সক্লুসিভ লঞ্চ অফারে প্রতিটি ভ্যারিয়েন্টের সঙ্গে 1,500 টাকা ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট পাওয়া যাবে। ফলে দাম যথাক্রমে 17,999 টাকা, 19,999 টাকা, ও 22,999 টাকায় নেমে আসবে। HDFC এবং ICICI ব্যাঙ্কের কার্ড ব্যবহারকারীরা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন। একইসঙ্গে, 3 মাসের নো-কস্ট EMI অফার থাকছে। ফোনটি সোলার ফ্লেম ও মিডনাইট ব্লু কালার অপশনে উপলব্ধ।

স্পেসিফিকেশন ও ফিচার্সের কথা বললে, iQOO Z11 Lite 5G একটি 6.74 ইঞ্চি এলসিডি ডিসপ্লের সঙ্গে এসেছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, ও 1,200 নিট পিক ব্রাইটনেস অফার করে। 44W চার্জারের মাধ্যমে ব্যাটারি 37 মিনিটের মধ্যে  50 শতাংশ চার্জ হয়ে যাবে বলে দাবি করা হয়েছে। এতে অক্টা-কোর MediaTek Dimensity 6300 প্রসেসর ব্যবহার করা হয়েছে।।

আইকু জেড11 লাইট 5G-এর ব্যাক প্যানেলে f/1.8 অ্যাপারচার-সহ একটি 50 মেগাপিক্সেল Sony IMX852 প্রাইমারি ক্যামেরা এবং 0.8 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর আছে। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য, ফোনের সামনে 5 মেগাপিক্সেলের ক্যামেরা বর্তমান। ডিভাইসে Android 16 ভিত্তিক OriginOS 6 প্রি-ইনস্টল করা আছে।

Advertisement

iQOO জানিয়েছে, তারা দুটি মেজর অপারেটিং সিস্টেম আপগ্রেড ও চার বছর সিকিউরিটি আপডেট প্রদান করবে। ফোনের AI ক্রিয়েশন ফিচার দীর্ঘ লেখা বা ডকুমেন্টের সারসংক্ষেপ তৈরি করতে সক্ষম। অন্য দিকে, AI ক্যাপশন ফিচার কোনও ভিডিও দেখা বা অডিও শোনার সময় স্বয়ক্রিয়ভাবে স্ক্রিনে টেক্সট বা সাবটাইটেল তুলে ধরবে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • IP65-rated design
  • Lasts long on a single charge
  • 44W charging
  • 3.5mm headphone jack
  • Bad
  • HD+ display
  • Waterdrop notch
  • Single speaker isn?t sufficiently loud or clear
  • Poor camera performance
 
KEY SPECS
Display 6.74-inch
Processor MediaTek Dimensity 6300
Front Camera 5-megapixel
Rear Camera 50-megapixel + 0.08-megapixel
RAM 4GB, 6GB
Storage 128GB, 256GB
Battery Capacity 6500mAh
OS Android 16
Resolution 720x1600 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. AI বাড়াচ্ছে সাইবার হামলার ঝুঁকি, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে অনলাইনে সুরক্ষিত থাকার উপায় জানুন
  2. Apple-এর প্রথম ফোল্ডেবল আইফোনের খামতি মেটাতে আসছে iPhone Duo 2
  3. 36,999 টাকার দুর্দান্ত Samsung ফোন 24,999 টাকায় কেনার সুযোগ, অফার বারবার আসবে না
  4. Airtel ফ্রি-তে YouTube Premium দিচ্ছে, বিজ্ঞাপন ছাড়াই ভিডিও দেখুন ইউটিউবে
  5. Oppo Reno 17 সিরিজ ভারতে লঞ্চের আগেই প্রসেসর ফাঁস, Snapdragon ও Dimensity দুটোই থাকছে
  6. Oppo আনল অত্যাধুনিক 10,000mAh পাওয়ার ব্যাঙ্ক, একসঙ্গে তিনটি ডিভাইস চার্জ হবে
  7. iPhone Duo: 3 লাখি আইফোনের বিক্রি শুরু, টপ মডেল গাড়ির থেকেও দামি
  8. SIM Binding: 1 জানুয়ারি থেকেই চালু হচ্ছে সিম বাইন্ডিং, সমস্যায় পড়তে পারে লক্ষ লক্ষ মানুষ
  9. প্রিমিয়াম ফিচার্সের Oppo Pad Mini ও Enco X4 লঞ্চ হল ভারতে, জানুন দাম
  10. Oppo Find X10 Pro Max তিনটি 200 মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে ভারতে এল, DSLR-এর ছবি এবার ফোনে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.