1,500 টাকা ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্টের সঙ্গে ভারতে iQOO Z11 Lite 5G-এর বিক্রি শুরু হল।
Photo Credit: iQOO
iQOO Z11 Lite 5G is available with an instant discount of Rs. 1,500
বর্তমানে 20,000 টাকার মধ্যে ভাল 5G স্মার্টফোন খুঁজে পাওয়া মুশকিল। মূল্যবৃদ্ধির জমানায় ফোন কেনার খরচ যত বাড়ছে, তার সঙ্গে পাল্লা দিয়ে ফিচার কমছে। এই পরিস্থিতিতে আজ থেকে শুরু হল iQOO Z11 Lite 5G মডেলের বিক্রি। সেলের প্রথম দিন স্পেশাল লঞ্চ অফারে নতুন ফোনটি 18,000 টাকার মধ্যে কেনার সুযোগ দিচ্ছে কোম্পানি। এতে শক্তিশালী 6,500mAh ব্যাটারি, 44W ফাস্ট চার্জিং সাপোর্ট, 50 মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা, 120Hz আল্ট্রা-ব্রাইট ডিসপ্লে, ও একঝাঁক AI টুলস রয়েছে। হ্যান্ডসেটের অফার এবং খুঁটিনাটি জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
iQOO Z11 Lite 5G ভারতে 19,499 টাকায় লঞ্চ হয়েছে। বেস মডেল 4 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ অফার করে। 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ও 6 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম যথাক্রমে 21,499 টাকা এবং 24,499 টাকা। এটি আইকু ইন্ডিয়ার অনলাইন স্টোর, Amazon, নিকটবর্তী রিটেল স্টোর, ও ভিভো এক্সক্লুসিভ স্টোর থেকে কেনা যাবে।
এক্সক্লুসিভ লঞ্চ অফারে প্রতিটি ভ্যারিয়েন্টের সঙ্গে 1,500 টাকা ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট পাওয়া যাবে। ফলে দাম যথাক্রমে 17,999 টাকা, 19,999 টাকা, ও 22,999 টাকায় নেমে আসবে। HDFC এবং ICICI ব্যাঙ্কের কার্ড ব্যবহারকারীরা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন। একইসঙ্গে, 3 মাসের নো-কস্ট EMI অফার থাকছে। ফোনটি সোলার ফ্লেম ও মিডনাইট ব্লু কালার অপশনে উপলব্ধ।
স্পেসিফিকেশন ও ফিচার্সের কথা বললে, iQOO Z11 Lite 5G একটি 6.74 ইঞ্চি এলসিডি ডিসপ্লের সঙ্গে এসেছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, ও 1,200 নিট পিক ব্রাইটনেস অফার করে। 44W চার্জারের মাধ্যমে ব্যাটারি 37 মিনিটের মধ্যে 50 শতাংশ চার্জ হয়ে যাবে বলে দাবি করা হয়েছে। এতে অক্টা-কোর MediaTek Dimensity 6300 প্রসেসর ব্যবহার করা হয়েছে।।
আইকু জেড11 লাইট 5G-এর ব্যাক প্যানেলে f/1.8 অ্যাপারচার-সহ একটি 50 মেগাপিক্সেল Sony IMX852 প্রাইমারি ক্যামেরা এবং 0.8 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর আছে। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য, ফোনের সামনে 5 মেগাপিক্সেলের ক্যামেরা বর্তমান। ডিভাইসে Android 16 ভিত্তিক OriginOS 6 প্রি-ইনস্টল করা আছে।
iQOO জানিয়েছে, তারা দুটি মেজর অপারেটিং সিস্টেম আপগ্রেড ও চার বছর সিকিউরিটি আপডেট প্রদান করবে। ফোনের AI ক্রিয়েশন ফিচার দীর্ঘ লেখা বা ডকুমেন্টের সারসংক্ষেপ তৈরি করতে সক্ষম। অন্য দিকে, AI ক্যাপশন ফিচার কোনও ভিডিও দেখা বা অডিও শোনার সময় স্বয়ক্রিয়ভাবে স্ক্রিনে টেক্সট বা সাবটাইটেল তুলে ধরবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Nothing Deals Revealed for Phone 4 Series, CMF Buds Lineup, More Ahead of Flipkart's Big Billion Days Sale