Amazon Great Indian Festival সেল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে।
Photo Credit: Xiaomi
Amazon Great Indian Festival Sale 2026 has started from today
Amazon Great Indian Festival সেল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। এই মেগা সেলে স্মার্টফোন, ট্যাব, ল্যাপটপ, ইলেকট্রনিক্স, ফ্যাশন, রূপচর্চা, এবং বাড়ির নিত্যপ্রয়োজনীয় পণ্যে বড় ডিসকাউন্ট পাওয়া যাবে। বিশেষ করে যারা কম দামে ফোন কিনতে চান, তারা বছরের এই সময়টার জন্য অপেক্ষা করেন। আজকের প্রতিবেদনে 20,000 টাকা বাজেটের মধ্যে বিক্রি হচ্ছে এমন কয়েকটি মোবাইল ফোনের সন্ধান দেওয়া থাকল, যেগুলো সেলে সস্তায় পাওয়া যাবে। Amazon সরাসরি দাম কমানো ছাড়াও ব্যাঙ্ক অফারের মাধ্যমে অতিরিক্ত সাশ্রয়ের সুযোগ দিচ্ছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কার্ডে পেমেন্ট করলে 10 শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট মিলবে।
Redmi A7 Pro 5G ফোনের বেস 4 জিবি র্যাম + 64 জিবি স্টোরেজ ভার্সন 14,497 টাকায় বিক্রি হচ্ছে। রেডমির এই ফোনে 6.9 ইঞ্চি LCD স্ক্রিন, 120 হার্টজ রিফ্রেশ রেট, ও 32 মেগাপিক্সেল মেইন ক্যামেরা আছে। ডিভাইসটি Unisoc T8300 প্রসেসর, 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, এবং 6,300mAh ব্যাটারি পেয়েছে।
OnePlus N6 Lite অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে 15,999 টাকায় পাওয়া যাচ্ছে। এটি 4 জিবি র্যাম ও 64 জিবি স্টোরেজের একটাই মেমরি অপশনে উপলব্ধ। SBI ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে 1,250 টাকা ছাড় দেওয়া হবে। ফলে ফোনের দাম 14,749 টাকায় নেমে আসবে। এটি 7,000mAh ব্যাটারি 120Hz ডিসপ্লে, ও Unisoc T7250 চিপসেটের সঙ্গে এসেছে।
Redmi 15C 5G Prime Edition এখন 15,999 টাকা দামে বিক্রি হচ্ছে। এটি 4 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ অফার করে। Amazon Pay Balance-এর মাধ্যমে পেমেন্ট করলে 479 টাকা ক্যাশব্যাক মিলবে। ফোনটি 120 হার্টজ রিফ্রেশ রেটযুক্ত 6.9 ইঞ্চি ডিসপ্লে, 33W ফাস্ট চার্জিং, 6,000mAh ব্যাটারি, ও MediaTek Dimensity 6300 চিপসেটের সঙ্গে এসেছে।
Samsung Galaxy M17e 5G-এর 4 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ অ্যামাজনে 16,998 টাকায় বিক্রি হচ্ছে। আবার Amazon Pay Balance-এর মাধ্যমে পেমেন্ট করলে 501 টাকা ক্যাশব্যাক আসবে। ফোনটি 120Hz LCD ডিসপ্লে, Dimensity 6300 চিপসেট, 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ও 6,000mAh ব্যাটারি পেয়েছে।
iQOO Z11 Lite 5G বর্তমানে 20,000 টাকার মধ্যে অন্যতম সেরা ফোন। অ্যামাজন ডিভাইসটির 4 জিবি র্যাম ও 64 জিবি স্টোরেজ 17,499 টাকায় সেল করছে। ফোনে 6,500mAh ব্যাটারি, 44W ফাস্ট চার্জিং সাপোর্ট, Dimensity 6300 চিপসেট এবং 50 মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ আছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹63,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Amazon Great Indian Festival 2026: Best Phone Deals Under Rs 30,000
Amazon Great Indian Festival 2026: Best Phone Deals Under Rs. 20,000
Infinix GT 50 Pro India Launch Timeline Revealed; to Debut New Gaming Ecosystem