iQOO Z11x 5G স্মার্টফোনের সেল শুরু, 17,499 টাকায় সেরা প্রসেসর, ব্যাটারি, ও সেলফি ক্যামেরা

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 16 মার্চ 2026 15:02 IST
হাইলাইট
  • iQOO Z11x 5G প্রথম সেলে 17,499 টাকায় কেনা যাবে
  • এটি 7,200mAh ব্যাটারির সাথে এসেছে
  • ফোনের সামনে একটি 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে

iQOO Z11x 5G is equipped with a 32-megapixel selfie camera

Photo Credit: iQOO

iQOO Z11x 5G গত সপ্তাহে ভারতে এসেছিল। আর আজ স্মার্টফোনটির বিক্রি শুরু হয়েছে। প্রথম সেলে 2,000 টাকা পর্যন্ত ডিসকাউন্টের সাথে কেনার সুযোগ দিচ্ছে কোম্পানি। এই ফোনে 7,200mAh ব্যাটারি এবং MediaTek Dimensity 7400 Turbo প্রসেসর আছে। 20,000 টাকার নিচে iQOO Z11x 5G অন্যতম সেরা চয়েস হতে পারে। হ্যান্ডসেটে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, IP68 + IP69 রেটিং, 120Hz ডিসপ্লে, 44W ফ্ল্যাশ চার্জ,  4K 30 FPS ভিডিও রেকর্ডিং (ব্যাক + ফ্রন্ট) সাপোর্ট, বাইপাস চার্জিং, 400 শতাংশ অডিও বুস্টার, ফাইভ স্টার মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি, এবং ডুয়াল স্টেরিও স্পিকারের মতো বৈশিষ্ট্য পাওয়া যায়।

iQOO Z11x 5G দাম ও সেল অফার

iQOO Z11x 5G ভারতে তিনটি স্টোরেজ অপশনে এসেছে। বেস 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ভার্সনের দাম 18,999 টাকা রাখা হয়েছে। 8 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজের মূল্য 20,999 টাকা। টপ মডেল 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ কিনতে 22,999 টাকা খরচ হবে। আইকু Axis এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI)-এর ক্রেডিট কার্ডে 2,000 টাকা ছাড় অফার করছে। বেস মডেলে 1,500 টাকা ডিসকাউন্ট থাকার ফলে দাম 17,499 টাকায় নেমে আসবে।

অন্য দিকে, 2,000 টাকা ডিসকাউন্টের পর বাকি দুই ভ্যারিয়েন্টের নতুন দাম যথাক্রমে 18,999 টাকা এবং 20,999 টাকা হবে। ফোনটিকে 9 মাস পর্যন্ত নো-কস্ট EMI প্ল্যানে কেনা যাবে। এটি প্রিজম্যাটিক গ্রীন এবং টাইটান ব্ল্যাক কালার অপশনে উপলব্ধ। অ্যামাজনে দুপুর বারোটা থেকে বিক্রি শুরু হয়েছে।
 
স্পেসিফিকেশনের কথা বললে, iQOO Z11x 5G-এর সামনে 6.75 ইঞ্চির LCD ডিসপ্লে আছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 1,250 নিট পিক ব্রাইটনেস, এবং FHD+ রেজোলিউশন (1,080 x 2,344 পিক্সেল) সাপোর্ট করে। ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 7400 টার্বো প্রসেসর দ্বারা চালিত। সংস্থা দাবি করছে, চিপটি AnTuTu বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে 1 মিলিয়নের বেশি স্কোর করতে সক্ষম হয়েছে। 

আইকু জেড11এক্স ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ অফার করে৷ এটি 50 মেগাপিক্সেল Sony IMX852 প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল বোকেহ সেন্সর নিয়ে গঠিত। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য সামনে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান। ডিভাইসে Android 16 ভিত্তিক OriginOS 6 প্রি-ইনস্টলড আছে। সংস্থা দু'টি মেজর অপারেটিং সিস্টেম আপগ্রেড এবং 4 বছর সিকিউরিটি আপডেট সরবরাহ করবে। প্রসেসর ও ফিচার্সের বিচারে 17,499 টাকায় এই ফোন একটি দুর্দান্ত অপশন হতে পারে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.