iQOO Z11x 5G packs a 7,200mAh battery with support for 44W fast charging
Photo Credit: iQOO
iQOO Z11x 5G আজ ভারতে লঞ্চ হয়েছে। ফোনটি এ দেশে ভিভোর সাব-ব্র্যান্ডটির সবচেয়ে শক্তিশালী ব্যাটারি যুক্ত হ্যান্ডসেট। ফোনে পাওয়ারফুল 7,200mAh ব্যাটারি দিয়েছে কোম্পানি। ডিভাইসে MediaTek Dimensity 7400 Turbo প্রসেসর আছে, যা সেগমেন্টের ফাস্টেট বলে দাবি করা হয়েছে। iQOO Z11x 5G-এর বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে 4K 30 FPS ভিডিও রেকর্ডিং (ব্যাক + ফ্রন্ট) সাপোর্ট, ফাইভ স্টার মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি, IP68 + IP69 স্তরের জল ও ধুলোরোধী রেটিং, 400 শতাংশ অডিও বুস্টার-সহ ডুয়াল স্টেরিও স্পিকার, সার্কেল টু সার্চ, AI সুপারলিঙ্ক, বাইপাস চার্জিং, ইত্যাদি।
iQOO Z11x 5G ভারতে তিনটি স্টোরেজ অপশনে বিক্রি হবে। বেস 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ভার্সনের দাম 18,999 টাকা। 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ কিনতে খরচ হবে 20,999 টাকা। টপ 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজের মূল্য 22,999 টাকা। ফোনটি টাইটান ব্ল্যাক ও প্রিজম্যাটিক গ্রীন কালার অপশনে উপলব্ধ। অ্যামাজনে মার্চ 16 থেকে বিক্রি শুরু হবে।
iQOO স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI) ও Axis ক্রেডিট কার্ডে 2,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট অফার করছে। স্ট্যান্ডার্ড মডেলে 1,500 টাকা ছাড় মিলবে, ফলে দাম 17,499 টাকায় নেমে আসবে। 2,000 টাকা ছাড়ের পর বাকি দুই ভ্যারিয়েন্টের নতুন দাম যথাক্রমে 18,999 টাকা ও 20,999 টাকা হবে। ফোনটিকে 9 মাস পর্যন্ত নো-কস্ট EMI প্ল্যানেও কেনা যাবে।
আইকু জেড11এক্স মডেলের পিছনে 50 মেগাপিক্সেল Sony IMX852 প্রাইমারি ক্যামেরা ও 2 মেগাপিক্সেল বোকেহ সেন্সর আছে। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য, সামনে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা আছে। উভয় ক্যামেরা 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম। হ্যান্ডসেটে পাওয়ার ব্যাকআপ দেয় 7,200mAh ব্যাটারি, যা 44W ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিং সাপোর্ট করে।
iQOO Z11x 5G-এর সামনে 6.75 ইঞ্চি LCD ডিসপ্লে আছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 1,250 নিট পিক ব্রাইটনেস, ও FHD+ রেজোলিউশন (1,080 x 2,344 পিক্সেল) সাপোর্ট করে। স্ক্রিনটি TUV Rheinland লো ব্লু লাইট সার্টিফিকেশন অফার করে। ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 7400 টার্বো প্রসেসর দ্বারা চালিত। সংস্থা দাবি করছে, চিপসেটটি AnTuTu বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে 1 মিলিয়নের বেশি স্কোর করতে সক্ষম হয়েছে।
আইকুর নতুন ফোনে টি 8 জিবি পর্যন্ত LPDDR4x র্যাম এবং 256 জিবি UFS 3.1 স্টোরেজ পাওয়া যাবে। র্যাম ভার্চুয়ালি 16 জিবি পর্যন্ত বৃদ্ধি করা যাবে। ডিভাইসটিতে Android 16 ভিত্তিক OriginOS 6 প্রি-ইনস্টলড আছে। এটি অরিজিন আইল্যান্ড, AI ট্রান্সক্রিপ্ট অ্যাসিস্ট, AI ক্যাপশন, ও AI ক্রিয়েশনের মতো সফটওয়্যার ফিচার্স অফার করবে। সংস্থা 4 বছর সিকিউরিটি আপডেট সরবরাহ করবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.