Jio Phone- এর ধারাবাহিকতা অব্যাহত রেখে কোম্পানী লঞ্চ করলো 4g সমৃদ্ধ নতুন কীপ্যাড ফোন

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 12 সেপ্টেম্বর 2024 08:58 IST
হাইলাইট
  • JioPhone Prima 2 ফোনটিতে Jio Pay অ্যাপের মাধ্যমে UPI করা যাবে
  • নতুন হ্যান্ডসেটটিতে FM রেডিও এবং 4G এর সংযোগ আছে
  • JioPhone Prima 2 - তে একটি LED টর্চ ইউনিট আছে

JioPhone Prima 2 comes in a Luxe Blue shade with a leather-like finish

Photo Credit: Jio

ভারতে Jio কোম্পানী উন্মোচন করেছে তাদের নতুন হ্যান্ডসেট Jio Phone Prima 2 । 2023 সালের নভেম্বর Jio Phone Prima 4g এর সাফল্যের পর এই নতুন ফোনটি লঞ্চ করেছে কোম্পানী। দ্বিতীয় প্রজন্মের Jio phone prima টি কিছু নতুন উন্নতমানের বৈশিষ্ট্য দ্বারা পরিপূর্ণ। Jio phone prima 2 ফোনটি Qualcomm চিপসেট প্রসেসর দ্বারা চালিত। এটি 2.4 ইঞ্চির বক্র ডিসপ্লে দ্বারা সজ্জিত এবং এটিতে একটি 2000 mAh এর ব্যাটারী যুক্ত করা হয়েছে। নতুন ফোনটি সামনে এবং পিছনে উভয়দিকের ক্যামেরা দ্বারা সজ্জিত।
ভারতে Jio Phone Prima 2- এর দাম :

ভারতে Jio Phone Prima 2 এর নির্ধারিত মূল্য হলো 2,799 টাকা। এটি লাক্স নীল রঙের বিকল্পে উপলব্ধ।ফোনটি ভারতে অ্যামাজনের মাধ্যমে ক্রয় করা যাবে।

Advertisement

Jio Phone Prima 2 এর বৈশিষ্ট্য এবং স্পেসিফিকেশন:

কোম্পানীর উন্মোচিত নতুন ফোনটি 2.4 ইঞ্চির বক্র ডিসপ্লে এবং কীপ্যাড দ্বারা সজ্জিত। ফোনটি একটি অনির্ধারিত Qualcomm চিপসেট এবং KaiOS 2.5.3 দ্বারা চালিত। নতুন ফোনটিতে 4জিবি পর্যন্ত অন্তর্ভুক্ত স্টোরেজ এবং মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 128 জিবি পর্যন্ত প্রসারণ যোগ্য মেমোরি সমর্থন করে।

ক্যামেরার ক্ষেত্রে Jio Phone Prima 2 ফোনটিকে পিছনের ক্যামেরার পাশাপাশি সামনের ক্যামেরা দ্বারা সজ্জিত করা হয়েছে। ফোনটিতে কোনো রকম বহির্ভূত ভিডিও চ্যাট এপ্লিকেশন ছাড়াও সরাসরি ভিডিও কল করার ব্যবস্থা করা হয়েছে। এটিতে একটি LED টর্চ লাইট যুক্ত করা আছে।

এছাড়াও কোম্পানীর নতুন ফোনটির মাধ্যমে ব্যাবহারকারীরা JioPay দ্বারা স্ক্যান করে যে কোনো UPI পেইমেন্ট করতে পারবে। এছাড়াও এটিতে মনোরঞ্জনের জন্য কোম্পানীর বিভিন্ন অ্যাপ যেমন Jio TV,Jio cinema এবং Jio Saavn যুক্ত করা আছে। ব্যাবহারকারীরা এটির মাধ্যমে যোগাযোগ এবং সামাজিক মিডিয়া যেমন -Facebook ,Youtube, গুগল এসিস্ট্যান্ট চালাতে পারবে। ফোনটি 23 ধরনের ভাষা দ্বারা সমর্থিত।

Advertisement

নতুন ফোনটি 2000 mAh ব্যাটারী দ্বারা চালিত। এটিতে একটি ন্যানো সিমের মাধ্যমে 4g এর সংযোগ ব্যবহৃত হয়েছে। এছাড়াও ফোনটির মাধ্যমে ব্যাবহারকারীরা FM রেডিও চালাতে পারবে। ফোনটিতে 3.5মিমি অডিও জ্যাক আছে। লেদারের মত দেখতে সজ্জিত ফোনটির পরিমাপ 123.4×55.5×15.1 মিমি এবং ওজন 120 গ্রাম।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Jio, Airtel, ও BSNL-এর সবচেয়ে সস্তা ব্রডব্যান্ড প্ল্যান, 399 টাকা থেকে দাম শুরু
  2. AI বাড়াচ্ছে সাইবার হামলার ঝুঁকি, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে অনলাইনে সুরক্ষিত থাকার উপায় জানুন
  3. Apple-এর প্রথম ফোল্ডেবল আইফোনের খামতি মেটাতে আসছে iPhone Duo 2
  4. 36,999 টাকার দুর্দান্ত Samsung ফোন 24,999 টাকায় কেনার সুযোগ, অফার বারবার আসবে না
  5. Airtel ফ্রি-তে YouTube Premium দিচ্ছে, বিজ্ঞাপন ছাড়াই ভিডিও দেখুন ইউটিউবে
  6. Oppo Reno 17 সিরিজ ভারতে লঞ্চের আগেই প্রসেসর ফাঁস, Snapdragon ও Dimensity দুটোই থাকছে
  7. Oppo আনল অত্যাধুনিক 10,000mAh পাওয়ার ব্যাঙ্ক, একসঙ্গে তিনটি ডিভাইস চার্জ হবে
  8. iPhone Duo: 3 লাখি আইফোনের বিক্রি শুরু, টপ মডেল গাড়ির থেকেও দামি
  9. SIM Binding: 1 জানুয়ারি থেকেই চালু হচ্ছে সিম বাইন্ডিং, সমস্যায় পড়তে পারে লক্ষ লক্ষ মানুষ
  10. প্রিমিয়াম ফিচার্সের Oppo Pad Mini ও Enco X4 লঞ্চ হল ভারতে, জানুন দাম
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.