Jio

Jio - ख़बरें

  • Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
    জিওর অ্যানিভার্সারি অফারে B2, B3, ও A1 মডেলের JioBharat 4G ফিচার ফোন মাত্র 1,499 টাকায় কেনা যাবে। ফোনের সঙ্গে ছয় মাসের কমপ্লিমেন্টারি রিচার্জ অর্ন্তভুক্ত থাকবে। অর্থাৎ, পরবর্তী ছয় মাস কোনও প্ল্যান কেনার প্রয়োজন হবে না। প্রতি মাসে 14 জিবি ডেটা ও আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাওয়া যাবে। এই ফোনগুলোতে 2.4 ইঞ্চি ডিসপ্লে, 2,000mAh ব্যাটারি, JioTV, ও JioHotstar সাপোর্ট পাওয়া যায়।
  • দাম এক, সুবিধায় আকাশ-পাতাল তফাত, Jio, Airtel, ও Vi-এর 399 প্ল্যানের তুলনা
    জিও-র 399 প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং, দৈনিক 2.5 জিবি ডেটা, ও প্রতিদিন 100টি SMS আছে। 5G নেটওয়ার্ক থাকা এলাকায় গ্রাহকরা আনলিমিটেড 5G ইন্টারনেট ব্যবহার করা যাবে। Jio এখন 12 মাসের Canva Pro সাবস্ক্রিপশন বিনামূল্যে দিচ্ছে। এছাড়াও, JioGames Mobile, JioHotstar Mobile+ Hollywood, Fancode, ও 18 মাসের Goole AI Pro অর্ন্তভুক্ত রয়েছে।এয়ারটেলের 399 প্রিপেইড রিচার্জ প্ল্যানে দৈনিক 2.5 জিবি ডেটা, আনলিমিটেড লোকাল, STD, ও রোমিং ভয়েস কলিং, ও প্রতিদিন 100টি এসএমএস অর্ন্তভুক্ত আছে। জিওর মতো এই প্ল্যানেও 5G কভারেজযুক্ত এলাকায় আনলিমিটেড 5G ব্যবহারের সুবিধা মিলবে। প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। অতিরিক্ত পরিষেবাগুলির মধ্যে থাকছে 28 দিনের জন্য ফ্রি জিওহটস্টার মোবাইল ও Adobe Express Premium-এর 12 মাসের সাবস্ক্রিপশন। ভি-র 399 প্রিপেইড রিচার্জ প্ল্যানে আনলিমিটেড 4G ও 5G ডেটা, আনলিমিটেড কলিং, এবং প্রতিদিন 100টি এসএমএস পাওয়া যাবে। অতিরিক্ত পরিষেবার মধ্যে শুধুমাত্রJioHotstar মোবাইল সাবস্ক্রিপশন অর্ন্তভুক্ত।
  • মাত্র 51 টাকায় আনলিমিটেড 5G ডেটা দিচ্ছে Jio, পুরো মাস অফুরন্ত ইন্টারনেট
    জিওর 51 টাকার প্ল্যান অ্যাড-অন প্যাকের কাজ করে। তাই আগে থেকে একটি চালু বেস প্ল্যান থাকতে হবে। এই অ্যাড-অন প্ল্যানের মেয়াদ সংশ্লিষ্ট বেস প্ল্যানের সঙ্গে যুক্ত থাকবে। এর সবচেয়ে বড় সুবিধা হল এক মাস পর্যন্ত আনলিমিটেড 5G ডেটা। 5G নেটওয়ার্ক এলাকায় অফুরন্ত ইন্টারনেট চালানো যাবে। এটি মূলত সেই প্রিপেইড গ্রাহকদের জন্য, যাদের বর্তমান রিচার্জ প্ল্যানে প্রতিদিন 1.5 জিবি ডেটা অর্ন্তভুক্ত আছে ও বৈধতা এক মাস পর্যন্ত। তবে এই প্ল্যানে অতিরিক্ত 3 জিবি 4G ডেটাও আছে। Jio True 5G না থাকলে ফোন 4G নেটওয়ার্কের সঙ্গে কানেক্ট হয়ে অতিরিক্ত 4G ডেটা খরচ করতে পারবে।
  • পুজোর আগে Jio-র বড় উপহার, ফ্রি-তে 4,000 টাকার এই স্পেশাল সাবস্ক্রিপশন
    জিও গ্রাহকরা 399 টাকার রিচার্জ প্ল্যানের সঙ্গে 12 মাসের ক্যানভা প্রো সাবস্ক্রিপশন পাবে। সংস্থার দাবি, 4,000 টাকার পরিষেবা নিখরচায় দিচ্ছে তারা। আবার 349 টাকার প্রিপেইড প্ল্যানে 1 বছরের জন্য বিনা পয়সায় ক্যানভা প্রো লাইট সাবস্ক্রিপশন দেওয়ার কথা জানানো হয়েছে। মাইজিও অ্যাপে অফার পাওয়া যাবে। এর জন্য অ্যাপ খুলে অফার খুঁজতে হবে। তারপর ক্যানভার ব্যানারের উপর ক্লিক করে সাবস্ক্রিপশন সক্রিয় করতে হবে। গ্রাহকরা সরাসরি স্মার্টফোন থেকেই স্কুলের প্রজেক্ট, সোশ্যাল মিডিয়া পোস্ট, প্রেজেন্টেশন, মার্কেটিং ব্যানার, এবং বিভিন্ন উৎসবের শুভেচ্ছাবার্তা সহজেই বানাতে পারবে।
  • Jio, Airtel, নাকি Vi, কে 365 দিনের রিচার্জ প্ল্যানে বেশি সুবিধা দিচ্ছে
    বর্তমানে Jio, Airtel, ও Vi-এর ঝুলিতে 365 দিনের প্ল্যান রয়েছে। তবে প্রতিটি সংস্থার প্ল্যানে আলাদা আলাদা সুবিধা রয়েছে। এখানে তিন টেলিকম সংস্থার বার্ষিক প্রিপেইড প্ল্যানগুলো তুলে ধরা হল। ফলে কোন প্ল্যানে বেশি সুবিধা পাওয়া যাবে, তা বোঝা সহজ হয়ে যাবে। ভোডাফোন আইডিয়া 365 দিনের একাধিক রিচার্জ প্ল্যান অফার করে। 2,249 টাকার প্ল্যানে আনলিমিটেড কল, 30 জিবি ডেটা, ও 3,600 এসএমএস অর্ন্তভুক্ত। 3,599 টাকা দামের Jio প্ল্যানে দৈনিক 2.5 জিবি ডেটা, আনমিলিটেড ভয়েস কল, এবং ডেইলি 100টি SMS অর্ন্তভুক্ত। অন্যান্য সুবিধার মধ্যে JioTV Pro প্যাক ভাউচার, 120 জিবি অতিরিক্ত ডেটা, বিনামূল্যে 50 জিবি ক্লাউড স্টোরেজ, ও JioHotstar সাবস্ক্রিপশন আছে। Airtel-এর 3,599 টাকার প্ল্যানে দৈনিক 2 জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কল, এবং প্রতিদিন 100টি SMS পাওয়া যায়।
  • 10 বছর পূর্তিতে 120 জিবি ডেটা ফ্রি-তে দিচ্ছে Jio, কীভাবে পাবেন জেনে নিন
    Jio গত সেপ্টেম্বর 5 ধুমধাম করে দশম বর্ষপূর্তি উদযাপন করেছে। তারা এই বিশেষ উপলক্ষে ক্রেতাদের জন্য বড় চমক নিয়ে হাজির হয়েছে। বার্ষিক 3,599 টাকার প্ল্যানে অতিরিক্ত সুবিধা মিলছে। সাধারণত এই প্ল্যানে দৈনিক 2.5 জিবি করে 5G ডেটা পাওয়া যায়। ফলে 365 দিনে মোট 912.5 জিবি ডেটা মেলে। তবে এখন প্ল্যানটির সঙ্গে অতিরিক্ত 120 জিবি ডেটা বিনামূল্যে দিচ্ছে কোম্পানি। ফলে প্রতিদিনের ডেটার পাশাপাশি অতিরিক্ত 120 জিবি নেট যোগ হলে পুরো বছরে মোট 1.032.5 জিবি ডেটা ব্যবহার করা যাবে। এছাড়াও, আর কী কী বেনিফিট জেনে নিন।
  • পুরনো কম্পিউটার ও ল্যাপটপকে ফাস্ট করবে JioPC, নতুন PC না কিনেই মিলবে 16GB র‍্যাম ও 1TB স্টোরেজ
    Reliance Jio তাদের JioPC পরিষেবা সবার জন্য চালু করেছে। পূর্বে এই ভার্চুয়াল কম্পিউটার শুধুমাত্র সংস্থার ব্রডব্যান্ড গ্রাহকদের জন্য উপলব্ধ ছিল। কিন্তু এখন যে কোনও টেলিকম বা ব্রডব্যান্ড কোম্পানির ইন্টারনেট থাকলেই জিওপিসি-তে সাইন আপ করা যাবে। সংস্থা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দিকে গুরুত্ব দিচ্ছে। তাই এটি এআই টাস্কের মতো ভারী কাজের প্রসেসিং ডিভাইসের হার্ডওয়্যারে না হয়ে সংস্থার নিজস্ব সার্ভারে সম্পন্ন করবে। তাই AI টুলস চালাতে সমস্যা হবে না। বেস প্ল্যানে 8 জিবি র‍্যাম ও 512 জিবি স্টোরেজ পাওয়া যাচ্ছে। 2 মাসের জন্য 1,000 টাকা খরচ, 5 মাসের জন্য 2,000, এবং 10 + 2 মাসের জন্য 4,000 টাকা মাসুল।
  • Jio ও Airtel-এর 399 টাকার রিচার্জ প্ল্যান মুখোমুখি, একই দামে কে বেশি সুবিধা দিচ্ছে দেখুন
    Jio ও Airtel উভয়েই 399 টাকার একটি প্ল্যান অফার করে। যার মেয়াদ 28 দিন। দুই প্ল্যানে আনলিমিটেড 5G, দৈনিক পর্যাপ্ত ডেটা, ফ্রি কলিং, এবং SMS-সহ একাধিক সুবিধা অর্ন্তভুক্ত। প্ল্যান দুটির দাম, মেয়াদ, ও ফেসিলিটি হুবহু এক হওয়ার কারণে অনেকেই বুঝে উঠতে পারেন না, কোনটি বেশি উপযোগী। এই প্রতিবেদনে এয়ারটেল এবং জিওর 399 টাকার প্ল্যানের তুলনা তুলে ধরা হল। প্ল্যান দুটির মূল পার্থক্য সাবস্ক্রিপশন ভিত্তিক অতিরিক্ত পরিষেবায়। সেখানে জিও কিছুটা হলেও এয়ারটেলের তুলনায় এগিয়ে।
  • প্রতি মাসে কেন রিচার্জের ঝামেলা নেবেন, Jio-এর 98 দিনের প্ল্যানে দুর্দান্ত সুবিধা ও সাশ্রয়
    Jio-এর 999 টাকার প্রিপেইড প্ল্যানে গ্রাহকরা 98 দিন ভ্যালিডিটি পান। প্রতিদিন 2 জিবি হিসেবে পুরো সময়ে 196 জিবি ডেটা ব্যবহার করা যাবে। তবে আপনার যদি 5G স্মার্টফোন থাকে ও এলাকায় জিওর 5G পরিষেবা চালু হয়, তাহলে আনলিমিটেড 5G-এর সুবিধা পাওয়া যাবে। এটি যে কোনও নম্বরে আনলিমিটেড ভয়েস কল এবং প্রতিদিন 100টি এসএমএস অফার করে। এতে জিওহটস্টার মোবাইল ও Google AI Pro সাবস্ক্রিপশন অর্ন্তভুক্ত আছে।
  • Jio Prime মেম্বারশিপ ফের চালু হল, কম দামে করা যাবে রিচার্জ, মিলবে 600 টাকা ক্যাশব্যাকও
    Jio Prime মেম্বারশিপ ভারতে পুনরায় চালুর ঘোষণা হয়েছে। মেম্বার হতে গেলে একবারই 300 পেমেন্ট করতে হবে। Prime গ্রাহকরা আগামী এক বছরের জন্য রিচার্জ প্ল্যানের দাম লক করে রাখতে পারবেন। কোম্পানি যদি প্রিপেইড বা পোস্টপেইড প্ল্যানের দাম বাড়ায়, তাহলেও জিও প্রাইম সদস্যরা বর্তমান প্ল্যানটি আগের দামে রিচার্জ করতে পারবেন। মেম্বাররা 300 টাকা ক্যাশব্যাক ভাউচার পাবে, যা নতুন JioHome বা JioPC কানেকশন নেওয়ার সময় রিডিম করা যাবে। বন্ধুবান্ধব বা পরিবারের কোনও সদস্যের জন্য নতুন সিম কানেকশন যোগ করলে 300 টাকারও আরও একটি ক্যাশব্যাক ভাউচার পাওয়া যাবে। Jio প্রতিশ্রুতি দিয়েছে যে, 2027 সালের সেপ্টেম্বর 5 পর্যন্ত বাড়ানো যে কোনও ট্যারিফ বা প্ল্যানের মূল্যবৃদ্ধি থেকে মেম্বাররা সুরক্ষিত থাকবেন।
  • 2,000 টাকার কমে 5 সেরা কিপ্যাড ফোন, ক্যামেরা, UPI, ও ইউটিউব-সহ আকর্ষণীয় ফিচার্স
    ফিচার ফোনে ফিরে যাওয়ার কথা ভাবছেন বা কাউকে উপহার দিতে চাইছেন? আপনার সিদ্ধান্ত নেওয়া সহজ করতে এই প্রতিবেদনে 2,000 টাকার কমে পাঁচটি সেরা কিপ্যাড ফোনের সন্ধান রইল। বেসিক কিপ্যাড ফোন চাইলে মাত্র 899 টাকায় Jio JioBharat V4 4G কিনতে পারেন। ফোনটি 1.7 ইঞ্চি টিএফটি ডিসপ্লে, FM রেডিও, 1,000mAh, ব্যাটারি 0.3 মেগাপিক্সেল ক্যামেরা, UPI সাপোর্ট, FM রেডিও, জিওহটস্টার, এবং লাউডস্পিকারের সঙ্গে এসেছে।
  • Jio OTT পাস আরও সস্তা হল, 400 টাকা কম খরচে গোটা বছর আনলিমিটেড 5G, 15টি OTT, ও 1,000+ লাইভ চ্যানেল
    Jio OTT পাসের 550 টাকা (84 দিন) ও 2,000 টাকা (1 বছর) দামের নতুন প্ল্যান চালু হল। 28 দিন ভ্যালিডিটির পাস কিনতে আগের মতোই 200 টাকা খরচ হবে। সমস্ত প্ল্যানে হাই-স্পিড ডেটা, আনলিমিটেড 5G, 15টি OTT প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন, এবং 1,000+ লাইভ টিভি চ্যানেল অর্ন্তভুক্ত আছে।
  • একই দামে আর নয় 4G ও 5G প্ল্যান? বৃদ্ধি পেতে পারে খরচ, রিচার্জে বড় পরিবর্তনের ইঙ্গিত
    টেলিকম সংস্থাগুলি 5G নেটওয়ার্ক স্লাইসিং প্রযুক্তি চালু করার প্রস্তুতি নিচ্ছে। টেলিকম রেগুলারিটি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই (TRAI) 5G নেটওয়ার্ক স্লাইসিং সার্ভিসের কোয়ালিটি বা মান নিশ্চিত করতে একটি রেগুলারেটরি ফ্রেমওয়ার্কের প্রস্তাব দিয়েছে। এই বিষয়ে টেলিকম সংস্থাগুলির মতামত জানতে একটি কনসালটেশন পেপার প্রকাশিত হয়েছে। খসড়া নিয়ম অনুসারে, ভবিষ্যতে Jio, Airtel, এবং Vi-এর মতো প্রতিষ্ঠানগুলি 4G ও 5G পরিষেবার জন্য আলাদা মূল্য ধার্য করতে পারবে।
  • Jio আনল স্বাধীনতা দিবস বাম্পার অফার, 6,000 টাকা ছাড় হাই-স্পিড ব্রডব্যান্ড প্ল্যানে
    Reliance Jio আসন্ন স্বাধীনতা দিবস উপলক্ষে একটি নতুন ফেস্টিভ ব্রডব্যান্ড অফার চালু করেছে। সংস্থা তাদের 100Mbps স্পিডের দীর্ঘমেয়াদি ব্রডব্যান্ড প্ল্যানে 6,000 টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে। নতুন অফারে 15 মাসের ব্রডব্যান্ড প্ল্যানের দাম 16,000 টাকা থেকে কমিয়ে 10,000 টাকা করা হয়েছে। অর্থাৎ, প্ল্যানটির জন্য প্রতি মাসে কার্যকর খরচ দাঁড়াচ্ছে 666 টাকা। তুলনাস্বরূপ, আগে গ্রাহকদের মাসের হিসেবে ব্যয় হত 1,066 টাকা। উচ্চগতির Wi-Fi ছাড়াও, এই প্ল্যানে আনলিমিটেড ডেটা, 1000+ লাইভ টিভি চ্যানেল ও 12+ OTT অ্যাপের অ্যাক্সেস অর্ন্তভুক্ত।
  • এক প্ল্যানেই 100Mbps ব্রডব্যান্ড, 1,000+ চ্যানেল, ও 1 ডজন OTT, মাত্র 400 টাকায় শুরু জিওর নতুন JioHome প্যাক
    Jio তিনটি নতুন ক্যাটাগরির JioHome প্ল্যান চালু করেছে। কেউ যদি শুধু টিভি দেখতে চান, কেবলমাত্র ব্রডব্যান্ড ব্যবহার করতে চান অথবা সব পরিষেবা একসঙ্গে পেতে চান, তাহলে সেই অনুযায়ী প্ল্যান বেছে নিতে পারবেন। দাম প্রতি মাসে 400 টাকা থেকে শুরু হচ্ছে। টপ প্ল্যানে 100Mbps ইন্টারনেট, 1000+ লাইভ টিভি চ্যানেল, ও 12টি OTT প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন অর্ন্তভুক্ত আছে। নতুন গ্রাহকরা বিনামূল্যে ডোরস্টেপ ইনস্টলেশন ও মেইনটেন্যান্সের সুবিধাও পাবেন।

Jio - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »