দুটো ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল Lava Virat Curve 5G, 20,000 টাকায় সেরা ফোন?

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 21 সেপ্টেম্বর 2026 15:36 IST
হাইলাইট
  • Lava Virat Curve 5G একটি মিনি রিয়ার ডিসপ্লের সঙ্গে এসেছে
  • স্মার্টফোনের সামনে কার্ভড AMOLED স্ক্রিন আছে
  • Lava Virat Curve 5G চলে MediaTek Dimensity 7100 প্রসেসরে

Lava Virat Curve 5G has a mini display on the rear panel

Photo Credit: Lava

Lava Virat Curve 5G সোমবার ভারতে লঞ্চ হয়েছে। এটি কার্ভড AMOLED ডিসপ্লের পাশাপাশি একটি মিনি সেকেন্ডারি স্ক্রিনের সঙ্গে বাজারে এসেছে। এমন ফিচার এখন বাজেটের মধ্যে আর কোনও ফোনে পাওয়া যাবে না। ব্যাক প্যানেলে ভিগাল লেদারের মতো টেক্সচারের ব্যবহার ফোনের ডিজাইনে আলাদা মাত্রা যোগ করেছে। Lava Virat Curve 5G ক্লিন Android 16 OS, স্টেরিও স্পিকার, মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি, ও আপডেটেড Vayu AI দিয়ে সজ্জিত। এছাড়াও, লাভার নতুন ফোনে 50 মেগাপিক্সেল Sony ক্যামেরা, EIS প্রযুক্তি, নেটিভ গ্যালারি অ্যাপ, ও একঝাঁক ফিচার্স রয়েছে।

Lava Virat Curve 5G দাম

Lava Virat Curve 5G ভারতে 23,999 টাকায় লঞ্চ হয়েছে। এটি 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজের একটাই কনফিগারেশনে বিক্রি হবে। তবে এটি সেলের প্রথম দিন 19,999 টাকায় কেনা যাবে। এই দাম ব্যাঙ্ক অফার অর্ন্তভুক্ত করে। সেপ্টেম্বর 28 থেকে ফ্লিপকার্টে বিক্রি শুরু হচ্ছে। স্মার্টফোনটি হেরিটেজ ইন্ডিগো ও মাকরানা আইভরি কালার অপশনে উপলব্ধ।

Advertisement

Lava Virat Curve 5G ফিচার্স, স্পেসিফিকেশন

লাভা বিরাট কার্ভ 5G একটি 6.67 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে এসেছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, FHD+ রেজোলিউশন (2,400 x 1080 পিক্সেল), 1.07 বিলিয়ন কালার, ও 1,100 নিট পিক ব্রাইটনেস অফার করে। ডিভাইসে MediaTek Dimensity 7100 প্রসেসর দেওয়া হয়েছে। এটি 6 জিবি LPDDR5 র‍্যাম এবং 128 জিবি UFS 2.2 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। র‍্যাম ভার্চুয়ালি 12 জিবি (6 জিবি + 6 জিবি) বৃদ্ধি করা যাবে।

Lava Virat Curve 5G-এর ক্যামেরার নিচে একটি মিনি ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে ইনকামিং কল এবং নোটিফিকেশন দেখা যাবে। এর মাধ্যমে মিউজিক প্লেব্যাক কন্ট্রোল করা যাবে। পিছনের স্ক্রিনে ব্যাটারির অবশিষ্ট চার্জ ও চার্জিং স্টেটসও দেখার সুবিধা রয়েছে। এটি নিজের পছন্দমতো টেক্সট, টেক্সট, এবং ইমোজি দিয়ে কাস্টমাইজ করা যাবে।

লাভার নতুন স্মার্টফোনের পিছনে ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন-সহ 50 মেগাপিক্সেল Sony IMX752 প্রাইমারি ক্যামেরা আছে। সেলফি এবং ভিডিও কলের জন্য সামনে একটি 13 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান। ক্যামেরায় নাইট মোড, AI, স্লো মোশন, টাইম ল্যাপস, ডুয়াল ভিউ ভিডিও, গ্রুপ ফটো, মোশন ফট, ও ফিল্ম মোডের মতো ফিচার্স আছে।

Advertisement

Lava Virat Curve 5G মডেলে 6,000mAh ব্যাটারি রয়েছে, যার সঙ্গে 45W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকছে। ফোনটি সম্পূর্ণ চার্জে 55 ঘন্টা টক টাইম, 720 ঘন্টা স্ট্যান্ডবাই টাইম, এবং 660 মিনিট ইউটিউব প্লেব্যাক অফার করে। ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ইনফ্রারেড ব্লাস্টার, ও ফেস আনলক বৈশিষ্ট্য মিলবে। লাভা দুটি মেজর অপারেটিং সিস্টেম আপগ্রেড ও তিন বছর সিকিউরিটি প্যাচ প্রদান করবে।

 
KEY SPECS
Display 6.75-inch
Processor MediaTek Dimensity 7100
Front Camera 13-megapixel
Rear Camera 50-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 6000mAh
OS Android 16
Resolution 1080x2400 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  2. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  3. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  4. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
  5. WhatsApp অ্যাকাউন্ট ছাড়াই ভয়েস ও ভিডিও কলে যুক্ত হওয়া যাবে, চালু হল নতুন ফিচার
  6. ফেসবুকে ভোলবদল, অ্যালগরিদম পাল্টে দেখতে পাবেন পছন্দের পোস্ট ও রিলস
  7. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  8. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
  9. Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
  10. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.