আজ লঞ্চ হবে Mi A3: সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 17 জুলাই 2019 10:23 IST
হাইলাইট
  • স্পেনে লঞ্চ হবে Mi A3
  • এই ফোনে স্টক অ্যানড্রয়েড চলবে
  • একই সাথে লঞ্চ হতে পারে Mi A3 Lite

ভারতীয় সময় সন্ধ্যা 6 টা 30 মিনিটে Mi A3 লঞ্চ ইভেন্ট শুরু হবে

Photo Credit: Twitter/ Xiaomi

বুধবার লঞ্চ হচ্ছে Mi A3। বুধবার স্পেনে এই স্মার্টফোন লঞ্চ করবে বেজিং এর কোম্পানিটি। একই সাথে লঞ্চ হতে পারে Mi A3 Lite। সম্প্রতি চিনে লঞ্চ হয়েছিল Mi CC9e। সেই ফোনে কিছু পরিবর্তন করে বিশ্ব বাজারে আসতে চলেছে Mi A3। এই ফোনে ক্যামেরা গুণমানে বিশেষ নজর দেওয়া হয়েছে।

ভারতীয় সময় সন্ধ্যা 6 টা 30 মিনিটে Mi A3 লঞ্চ ইভেন্ট শুরু হবে। ইতিমধ্যেই একাধিক রিপোর্টে Mi A3 ফোনের ছবি ও স্পেসিফিকেশন সামনে এসেছে। দেখে নিন এই ফোনের সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন।

Mi A3 এর সম্ভাব্য দাম

এখনও Mi A3 ফোনের দাম প্রকাশ্যে আসেনি। তবে চিনে Mi CC9e ফোনের দাম জানা গিয়েছে। চিনে Xiaomi Mi CC9e এর দাম শুরু হচ্ছে 1,299 ইউয়ান (প্রায় 13,000 টাকা) থেকে। এই দামের আশেপাশে লঞ্চ হতে পারে Mi A3।

Mi A3 সম্ভাব্য স্পেসিফিকেশন

Mi A3 ফোনে চলবে স্টক Android Pie অপারেটিং সিস্টেম। এই ফোনে থাকবে একটি 6 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে Snapdragon 665 চিপসেট। সাথে থাকছে 4GB RAM আর 128GB স্টোরেজ।

ছবি তোলার জন্য থাকছে 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। সাথে থাকছে 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সাথে থাকছে একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে একটি 32মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে Xiaomi।

Advertisement

Mi A3 ফোনে ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে। ফোনের ভিতরে থাকছে একটি 4,030 mAh ব্যাটারি সাথে USB Type-C পোর্টের মাধ্যমে থাকছে ফাস্ট চার্জিং।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good cameras
  • Premium build quality
  • Excellent battery life
  • Smooth performance
  • Bad
  • Low-resolution display
  • Hybrid dual-SIM slot
  • Camera is slow to focus at times
  • Aggressive HDR
 
KEY SPECS
Display 6.08-inch
Processor Qualcomm Snapdragon 665
Front Camera 32-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 4030mAh
OS Android 9.0
Resolution 720x1560 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Nokia 300 Charge: একচার্জে 40 দিন চলবে! নোকিয়ার সবচেয়ে বড় ব্যাটারির কিপ্যাড ফোন লঞ্চ হল
  2. 80টির বেশি নতুন ফিচার্সের সঙ্গে প্রকাশ হল Nothing OS 5.0, কোন ফোনে কবে আপডেট আসবে দেখুন
  3. Jio ও Airtel-এর 399 টাকার রিচার্জ প্ল্যান মুখোমুখি, একই দামে কে বেশি সুবিধা দিচ্ছে দেখুন
  4. সব ফোনের দাম যখানে বাড়ছে, সেখানে হঠাৎ 15,000 টাকা দাম কমল Samsung Galaxy S26 Ultra-র
  5. Boltt Ace 5G ও Evo লঞ্চ হল, খুব সস্তায় 64MP ক্যামেরা ও 8GB র‍্যাম, দাম 9,999 টাকা থেকে শুরু
  6. দুর্ধর্ষ ক্যামেরার Oppo স্মার্টফোন মিলছে 22,200 টাকা সস্তায়, কোথায় জেনে নিন
  7. Mivi: ভারতের স্মার্টফোন মার্কেটে আরও এক দেশীয় সংস্থার প্রবেশ, প্রথম ফোনের টিজার ছাড়ল অডিও ব্র্যান্ড মিভি
  8. Realme C100i খুব সস্তায় 6,500mAh ব্যাটারির সঙ্গে এই সপ্তাহে ভারতে আসছে, দাম ফাঁস হল
  9. Xring O3: স্মার্টফোনের জগতে তৈরি হল নয়া রেকর্ড, নিজস্ব প্রসেসরে ইতিহাস সৃষ্টি শাওমির
  10. স্মার্টফোনে ঠিক কত GB র‍্যাম প্রয়োজন, বেশি থাকলেই কি ফোনের গতি বাড়বে?
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.