লঞ্চের আগে ফাঁস হল Mi A3 ফোনের দাম ও স্পেসিফিকেশন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 20 অগাস্ট 2019 12:38 IST
হাইলাইট
  • Mi A3 লিস্টিং এ Mi A3 ফোনের দাম ফাঁস হল
  • ইতিমধ্যেই স্পেনে এই ফোন লঞ্চ করেছে Xiaomi
  • Android One প্রোগ্রামের অধীনে লঞ্চ হবে এই ফোন

জুলাই মাসে স্পেনে লঞ্চ হয়েছিল Mi A3

21 অগাস্ট ভারতে লঞ্চ হবে Mi A3। এই ফোনে থাকবে Snapdragon 665 চিপসেট। Mi A সিরিজের অন্যান্য ফোনের মতোই Android One প্রোগ্রামের অধীনে এই ফোন লঞ্চ হবে। অর্থাৎ Mi A3 ফোনে Stock Android অপারেটিং সিস্টেম চলবে। ইতিমধ্যেই ইউরোপে এই ফোন লঞ্চ করেছে Xiaomi। সেখানে এই ফোনের স্পেসিফিকেশন জানা গিয়েছে। এবার লঞ্চের এক দিন আগে Amazon থেকে Mi A3 ফোনের দাম ফাঁস হয়ে গেল। ভারতে শুধুমাত্র Amazon.in থেকেই পাওয়া যাবে এই স্মার্টফোন।

Mi A3 এর দাম (সম্ভাব্য)

Amazon.in লিস্টিং থেকে জানা গিয়েছে 4GB RAM + 64GB স্টোরেজে Mi A3 এর দাম 14,998 টাকা। অন্যদিকে 6GB RAM + 128GB স্টোরেজে এই ফোন কিনতে 17,498 টাকা খরচ হবে।

Amazon.in থেকে Mi A3 ফোনের দাম ফাঁস হয়েছে
ছবি: Twitter/ Junky_Tech

জুলাই মাসে স্পেনে লঞ্চ হয়েছিল Mi A3। স্পেনে 64GB ভেরিয়েন্টে Mi A3 এর দাম 249 ইউরো (প্রায় 19,200 টাকা)। অন্যদিকে 128GB স্টোরেজে Mi A3 কিনতে 279 ইউরো (প্রায় 21,500 টাকা) খরচ হবে। অবশেষে 21 অগাস্ট ভারতে আসছে এই স্মার্টফোন।

Advertisement

Mi A3 স্পেসিফিকেশন

Mi A3 ফোনে স্টক অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেল চলবে। এই ফোনে থাকবে 6.08 ইঞ্চি HD+ AMOLED ডিসপ্লে।ফোনের ভিতরে রয়েছে Snapdragon 665 চিপসেট। সাথে থাকছে 6GB RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।

Mi A3 ফোনের পিছনে ট্রিপল ক্যামেরায় থাকছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা আর 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনের সামনে থাকছে 32 মেগাপিক্সেল ক্যামেরা।

Mi A3 ফোনে থাকছে একটি 4,030 mAh ব্যাটারি। সাথে থাকছে 18W ফাস্ট চার্জিং। কানেক্টিভিটির জন্য এই ফোনে থাকছে NFC, 3.5 মিমি অডিও জ্যাক, USB Type-C পোর্ট, Bluetooth v5, Wi-Fi 802.11 a/b/g/n/ac। এই ফোনে ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। থাকছে ফেস আনলক, গেম টার্বো ফিচার।

Advertisement
 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good cameras
  • Premium build quality
  • Excellent battery life
  • Smooth performance
  • Bad
  • Low-resolution display
  • Hybrid dual-SIM slot
  • Camera is slow to focus at times
  • Aggressive HDR
 
KEY SPECS
Display 6.08-inch
Processor Qualcomm Snapdragon 665
Front Camera 32-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 4030mAh
OS Android 9.0
Resolution 720x1560 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Xring O3: স্মার্টফোন প্রসেসরের জগতে নতুন রেকর্ড, নিজস্ব চিপ এনে বাজিমাত করল Xiaomi
  2. স্মার্টফোনে ঠিক কত GB র‍্যাম প্রয়োজন, বেশি থাকলেই কি ফোনের গতি বাড়বে?
  3. র‍্যামের দাম আগুন, ফের নতুন করে মূল্য বাড়াল Vivo ও Redmi, কত টাকার ধাক্কা
  4. iPhone 18 সিরিজ কবে বাজারে আসছে? ফাঁস Apple-এর মেগা লঞ্চ ইভেন্টের তারিখ
  5. Lava Virat V1 Pro 5G সস্তায় 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল ভারতে
  6. 10,000mAh ব্যাটারির Redmi Note 17 Pro Max পুজোর আগেই ভারতে আসছে, লঞ্চের তারিখ ফাঁস
  7. 8,100mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরার নতুন ফোন লঞ্চ করল Vivo
  8. iQOO 16: আইকুর নতুন ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ হতে পারে সেপ্টেম্বরে, ফিচার্স নজর কাড়বে
  9. ফ্রিজের কুলিং হঠাৎ বন্ধ হয়ে যায় কেন? আবার নিজে থেকেই চালু হয় কীভাবে
  10. ফের 5,000 টাকা দাম বাড়াল Samsung, পুজোর আগে ফোন সস্তায় পাওয়া নিয়ে সংশয়
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.