আজ বিক্রি শুরু হচ্ছে Mi Band 4, দাম ও ফিচারগুলি দেখে নিন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 19 সেপ্টেম্বর 2019 10:40 IST
হাইলাইট
  • Mi Smart Band 4 এর দাম 2,299 টাকা
  • পাঁচটি রঙে পাওয়া স্ট্র্যাপ পাওয়া যাবে
  • থাকছে 24x7 হার্ট রেট সেন্সর

Mi Smart Band 4 এ থাকছে 24 ঘন্টা হার্ট রেট সেন্সর

চলতি সপ্তাহেই লঞ্চ হয়েছে Mi Band 4, বৃহস্পতিবার বিক্রি শুরু হচ্ছে Xaiomi -র লেটেস্ট ফিটিনেস ব্যান্ড। Mi Band 4 এর প্রধান আকর্ষণ কালার AMOLED ডিসপ্লে। এই প্রথম Mi Band সিরিজের ফিটনেস ব্যান্ডে কালার ডিসপ্লে থাকতে চলেছে। 2.5D কার্ভড ডিসপ্লের সাথেই Xiaomi -র নতুন ফিটনেস ব্যান্ডে থাকছে ছয় অ্যাক্সিস অ্যাস্কিলেরোমিটার। সাথে থাকছে 24 ঘন্টা হার্ট রেট সেন্সর আর স্লিপ ট্র্যাকার।

Mi Band 4 এর দাম

Mi Band 4 এর দাম 2,299 টাকা।  আজ দুপুর 12 টায় Amazon, Mi.com আর Mi Home থেকে বিক্রি শুরু হবে এই ফিটনেস ব্যান্ড। পাঁচটি রঙের স্ট্যাপের সাথে Mi Band 4 পাওয়া যাবে। Mi Band 3 এর স্ট্র্যাপ এ Mi Band 4 ব্যবহার করা যাবে।

Advertisement

Mi Band 4 স্পেসিফিকেশন

Mi Band 4 এ রয়েছে একটি 0.95 ইঞ্চি AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লের রেসোলিউশন 120x240 পিক্সেলস। ডিসপ্লের উপরে থাকছে একটি 2.5D কার্ভড গ্লাস।  নতুন ডিসপ্লেতে থাকছে টাচ সাপোর্ট। এছাড়াও মাইক্রোফোনের সাহায্যে Mi Band 4 এ ভয়েস কমান্ড কাজ করবে।

সাথেই Xiaomi -র নতুন ফিটনেস ব্যান্ডে থাকছে ছয় অ্যাক্সিস অ্যাস্কিলেরোমিটার। এর ফলে সাইকেল চালানো, দৌড়ানো, হাঁটা ও সাঁতার ট্র্যাক করবে পারবে Mi Band 4। সাঁতার কাটার সময় ফ্রি স্টাইল, ব্রেস্ট স্ট্রোক, ব্যাক স্ট্রোক, বাটারফ্লাই ও মিক্সড স্টাইল আলাদা করে চিনতে পারবে এই ব্যান্ড।

Mi Band 4 এ রয়েছে একটি মাইক্রোফোন। এর সাহায্যে নতুন ফিটনেস ব্যান্ডে ভয়েস কমান্ড কাজ করবে। Mi Band 4 এ থাকছে 77 টি ওয়াচ ফেস। Xiaomi জানিয়েছে একবার চার্জে 20 দিন চলবে Mi Band 4।

Advertisement

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 30,000 টাকার ফ্রি রিওয়ার্ড দিচ্ছে Airtel, কোথায় কীভাবে পাবেন দেখুন
  2. রিচার্জ না করলে Jio সিমে ইনকামিং কলও বন্ধ হবে, সতর্ক করল কোম্পানি
  3. ফোনের দাম 4,000 টাকা পর্যন্ত বাড়াল Samsung ও Xiaomi, মূল্যবৃদ্ধি করবে Vivo, Oppo, Realme-ও
  4. ফোন ছাড়াই টিভির পর্দায় দেখা যাবে Instagram রিলস, কীভাবে জেনে নিন
  5. iPhone 18 এই বছর বাজারে না আসার কারণ প্রকাশ্যে, নেপথ্যে Samsung?
  6. 2027 সালের শুরুতে তিন দুর্ধর্ষ ফোন ভারতে আনছে Xiaomi, দাম কত হবে
  7. দোকানে UPI-এর QR কোড ও সাউন্ডবক্স বসালে 1,000 টাকার উপর ভর্তুকি, নতুন স্কিম আনছে সরকার
  8. স্মার্টফোনে ক্যামেরায় বিপ্লব ঘটাবে নতুন প্রযুক্তি, দিশা দেখাচ্ছে ইজরায়েলের স্টার্টআপ
  9. চাপের মুখে Nvidia থেকে ইস্তাফা দিলেন জেনসেন হুয়াং, নতুন CEO Apple কর্তা?
  10. বিশ্বজুড়ে অচল Microsoft-এর পরিষেবা, ভোগান্তিতে লাখ লাখ ব্যবহারকারী
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.