ট্রিপল ক্যামেরা সহ লঞ্চ হল Moto G Pro; দাম ও স্পেসিফিকেশন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 27 মে 2020 16:38 IST
হাইলাইট
  • Moto G Pro-তে স্টাইলাস সাপোর্ট রয়েছে
  • Snapdragon 665 চিপসেট রয়েছে
  • 4,000mAh ব্যটারি রয়েছে

Moto G Pro

অবশেষে বাজারে এল Moto G Pro। সম্প্রতি জার্মানিতে এই ফোন লঞ্চ হয়েছে। এখনই বিক্রি শুরু না হলেও জার্মানিতে কোম্পানির ওয়েবসাইটে এই ফোন কেনার আগ্রহ দেখাতে পারবেন গ্রাহকরা। এই ফোনে রয়েছে Snapdragon 665 চিপসেট। সঙ্গে রয়েছে স্টাইলাস সাপোর্ট। যদিও ভারতে কবে এই ফোন লঞ্চ হবে জানা যায়নি।

Moto G Pro'র দাম

জার্মানিতে Moto G Pro'র দাম 329 ইউরো (প্রায় 27,400 টাকা)। 4GB RAM + 128GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। জার্মানিতে কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইটে এই ফোন কেনার জন্য রেজিস্ট্রেশন শুরু হয়েছে।

Moto G Pro স্পেসিফিকেশন

ডুয়াল সিম Moto G Pro-তে Android 10 অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে রয়েছে 6.4 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 665 চিপসেট, 4GB RAM ও 128GB স্টোরেজ।

এই ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় রয়েছে 48 মেগাপিক্সেল ক্যামেরা। সঙ্গে রয়েছে 16 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। সেলফি তোলার জন্য় এই ফোনে 16 মেগাপিক্সেল ক্যামেরা দিয়েছে কোম্পানিটি।

Moto G Pro-তে রয়েছে 4,000 mAh ব্যাটারি। সঙ্গে রয়েছে 15W ফাস্ট চার্জিং। কানেক্টিভিটির জন্য রয়েছে 4G LTE, USB Type-C পোর্ট, 3.5 মিমি অডিও জ্যাক।

 
KEY SPECS
Display 6.40-inch
Processor Qualcomm Snapdragon 665
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 16-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 128GB
Battery Capacity 4000mAh
OS Android 10
Resolution 1080x2300 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পুজোর মুখে বড় ঘোষণা করল Airtel, বছরে একবার রোমিং সম্পূর্ণ ফ্রি
  2. স্মার্টফোনে 45,000 টাকা ছাড়, শুরু হচ্ছে Amazon Great Indian Festival
  3. Asus ল্যাপটপ ও PC কিনুন অর্ধেক দামে, Amazon-Flipkart সেলে বাম্পার অফার
  4. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  5. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  6. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  7. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  8. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  9. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  10. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.