Motorola সবচেয়ে সস্তায় 50MP সেলফি ক্যামেরা, 125W ফাস্ট চার্জিং, ও 512GB স্টোরেজের ফোন দিচ্ছে, দাম কত

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 17 এপ্রিল 2026 17:11 IST
হাইলাইট
  • Motorola Edge 50 Ultra একটি 50MP সেলফি ক্যামেরার সাথে এসেছে
  • স্মার্টফোনটি 22,000 টাকার বেশি ডিসকাউন্টে বিক্রি হচ্ছে
  • Motorola Edge 50 Ultra-এর ব্যাটারি 125W ফাস্ট চার্জিং সাপোর্ট করে

Motorola Edge 50 Ultra has a 50-megapixel camera on the front

Photo Credit: Motorola

Motorola Edge 50 Ultra বিক্রি হচ্ছে 22,000 টাকার বেশি ডিসকাউন্টে। শুনতে অবাক লাগলেও Amazon এখন এমনই ছাড়ে এই ফ্ল্যাগশিপ স্মার্টফোন কেনার সুযোগ দিচ্ছে। অনেক আগে লঞ্চ হলেও পারফরম্যান্স এবং ফিচার্সে অনেক লেটেস্ট মডেলকে পিছনে ফেলবে Motorola Edge 50 Ultra। এটি Snapdragon 8s Gen 3 প্রসেসর ব্যবহার করেছে যা ফ্ল্যাগশিপ কিলার হিসেবে পরিচিত। এতে 144Hz LTPS ডিসপ্লে, 64 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, 125W টার্বোপাওয়ার চার্জিং প্রযুক্তি, IP68 রেটিং, স্টেরিও স্পিকার, ও Dolby Atmos সাউন্ডের মতো বৈশিষ্ট্য ক্রেতাদের নজর টানার জন্য যথেষ্ট।

Motorola Edge 50 Ultra ডিসকাউন্ট অফার

Motorola Edge 50 Ultra ভারতে লঞ্চ হয়েছিল 2024 সালের জুনের মাঝামাঝি সময়ে। তখন 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজের সিঙ্গেল কনফিগারেশনের দাম 59,999 টাকা ছিল। বর্তমানে এটি অ্যামাজনে 37,729 টাকায় বিক্রি হচ্ছে। এত কম দামে 512 জিবি ইন্টার্নাল স্টোরেজ আর কোনও স্মার্টফোনে নেই। সরাসরি 22,270 টাকা ডিসকাউন্ট পাচ্ছে ক্রেতারা।

আবার Amazon Pay ICICI ক্রেডিট কার্ডের মাধ্যমে কিনলে 1,131 টাকা ক্যাশব্যাক পাওয়া যেতে পারে। এছাড়াও, অন্যান্য নির্বাচিত ক্রেডিট কার্ডে 1,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট মিলবে। ফোনটির নর্ডিক উড কালার অপশনের উপর অফারটি প্রযোজ্য।

Motorola Edge 50 Ultra স্পেসিফিকেশন

মোটোরোলা এজ 50 আল্ট্রা ট্রিপল ক্যামেরা সেটআপ পেয়েছে। এতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ও f/1.6 অ্যাপারচারের সাথে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 122 ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, ও f/2.4 অ্যাপারচার এবং 3x অপটিক্যাল জুম যুক্ত একটি 64 মেগাপিক্সেল OIS টেলিফটো ক্যামেরা পাওয়া যায়। সেলফি ও ভিডিও কলের জন্য, সামনে একটি 50 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান।

এই ফোনে 6.7 ইঞ্চি পোলেড ডিসপ্লে আছে, যা 144 হার্টজ রিফ্রেশ রেট, 2,500 নিট পিক ব্রাইটনেস, 1.5K রেজোলিউশন (1,220 x 2,712 পিক্সেল, ও HDR10+  সাপোর্ট করে। হ্যান্ডসেটটি Android 14-এর সঙ্গে লঞ্চ হয়েছিল, তবে Android 17 পর্যন্ত অপারেটিং সিস্টেম আপগ্রেড পাবে। ফোনে পাওয়ার ব্যাকআপ প্রদান করে 4,500mAh ব্যাটারি, যার সাথে 50W ওয়্যারলেস এবং 10W রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট আছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. ফ্রি NetFlix থেকে Prime Video, সস্তায় Vi, Jio, ও Airtel-এর সেরা OTT প্ল্যানের খোঁজ
  2. Liquid Computer: জল দিয়েই চলবে কম্পিউটার? জার্মান গবেষকদের নতুন প্রযুক্তি বদলে দিতে পারে ভবিষ্যৎ!
  3. 7,000 টাকা ছাড়ে দুর্দান্ত ফিচার্সের Oppo স্মার্টফোন কেনার সুযোগ, পয়লা আগস্টে ধামাকা অফার
  4. Friendship Day 2026: ফ্রেন্ডশিপ ডে-তে বন্ধুকে চমকে দিন, কম বাজেটে 5 ইউনিক ডিজিটাল গিফটের খোঁজ
  5. নয়টি JBL স্পিকারের সঙ্গে Moto Pad 70 Groove ট্যাব এল ভারতে, ফোনের কাছে আনলে বদলে যাবে ব্লুটুথ স্পিকারে
  6. ফের আগস্ট থেকে ফোনের দাম বাড়াচ্ছে Redmi ও Nothing, নতুন মূল্য জেনে নিন
  7. Jio 449 নাকি Vi 451, মাত্র 2 টাকার পার্থক্যে কোন প্ল্যান বেশি লাভজনক?
  8. Vivo S2 নস্ট্যালজিয়া ফিরিয়ে আগস্ট 6 ভারতে অফিসিয়ালি লঞ্চ হচ্ছে, 2020 সালে এসেছিল শেষ মডেল
  9. OnePlus N6x সস্তায় 7,000mAh ব্যাটারি ও 5G সাপোর্টের সঙ্গে ভারতে লঞ্চ হল, দাম 20,000 টাকার কম
  10. 12,500 টাকা সস্তায় বিক্রি হচ্ছে Pixel 10, আগস্টে Pixel 11 সিরিজ লঞ্চের আগে বড় চমক গুগলের
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.