Motorola আনল 50MP সেলফি ক্যামেরা ও 144Hz ডিসপ্লের দুর্দান্ত ফিউশন ফোন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 12 মার্চ 2026 22:04 IST
হাইলাইট
  • Motorola Edge 70 Fusion+ একটি 50MP সেলফি ক্যামেরা অফার করে
  • ফোনটি Snapdragon 7s Gen 4 প্রসেসরে রান করে
  • এটি 68W ফাস্ট চার্জিং ও 144Hz ডিসপ্লের সাথে এসেছে

Motorola Edge 70 Fusion+ comes with a 50-megapixel front camera

Photo Credit: Motorola

Motorola Edge 70 Fusion মার্চের শুরুতে ভারতে এসেছিল। আজ 2,000 টাকা ডিসকাউন্টের সাথে মিড রেঞ্জ স্মার্টফোনটির সেল শুরু হয়েছে। আবার আজই সংস্থা চমকে দিয়ে Edge 70 সিরিজের অধীনে আরও একটি নতুন মডেল লঞ্চ করেছে, যা Edge 70 Fusion+ নামে বাজারে এসেছে। Edge 70 Fusion মডেলের তুলনায় নয়া ফোনটির পিছনের ও সামনের ক্যামেরা আরও বেশি উন্নত, তবে ব্যাটারি ডাউনগ্রেড হয়েছে। নতুন Motorola Edge 70 Fusion+ ট্রিপল রিয়ার ক্যামেরা পেয়েছে, যার মধ্যে একটি টেলিফটো লেন্স বর্তমান। ডিভাইসে 144Hz ডিসপ্লে. IP68 + IP69 রেটিং, এবং 68W ফাস্ট চার্জিং-এর মতো বৈশিষ্ট্যগুলি অপরিবর্তিত রয়েছে।

Motorola Edge 70 Fusion+ স্পেসিফিকেশন ও ফিচার্স

মোটোরোলা এজ 70 ফিউশন+ ফোনের ট্রিপল ক্যামেরা সেটআপে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন এবং f/1.8 অ্যাপারচারযুক্ত 50 মেগাপিক্সেল Sony LYT-710 প্রাইমারি ক্যামেরা, 122 ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স ও 3x অপটিক্যাল জুমের সাথে একটি 10 মেগাপিক্সেল টেলিফটো লেন্স রয়েছে। সেলফি ক্যামেরা 50 মেগাপিক্সেলের। উভয় ক্যামেরা 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম।

Advertisement

Motorola Edge 70 Fusion+ এর সামনে 6.8 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে আছে, যা 144 হার্টজ রিফ্রেশ রেট, HDR10+, সুপার এইচডি 1.5K রেজোলিউশন (2,772 x 1,272 পিক্সেল), ও 5,200 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। সিকিউরিটির জন্য ফেসিয়াল রিকনগিশন এবং ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

Edge 70 Fusion মডেলের মতো Edge 70 Fusion+ শক্তিশালী Snapdragon 7s Gen 4 প্রসেসর দ্বারা পরিচালিত। এটি 12 জিবি র‍্যাম ও 256 জিবি ইন্টার্নাল স্টোরেজের সাথে যুক্ত। ফোনটি Android 16 অপারেটিং সিস্টেমে রান করে। ডিভাইসে 5,200mAh ব্যাটারি প্যাক করা আছে, যেখানে Edge 70 Fusion-এর ক্যাপাসিটি 7,000mAh।

Motorola Edge 70 Fusion+ দাম

Motorola Edge 70 Fusion+ ব্রাজিলে লঞ্চ হয়েছে৷ সেখানে 12 জিবি র‍্যাম ও 256 জিবি সিঙ্গেল স্টোরেজ অপশনের দাম 2,969 ব্রাজিলিয়ান রিয়াল ধার্য করা হয়েছে। ভারতীয় মুদ্রায় অঙ্কটা প্রায় 52,900 টাকা। স্মার্টফোনটি ভারতে লঞ্চ হবে কিনা, তা জানা যায়নি। ভারতীয় ক্রেতারা Edge 70 Fusion কিনতে পারেন, যার দাম 26,999 টাকা থেকে শুরু।

Advertisement

ICICI, HDFC, এবং Axis ব্যাংকের ক্রেডিট কার্ডে 2,000 টাকা ডিসকাউন্ট মিলছে, ফলে দাম 24,999 টাকায় নেমে আসবে। 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ এবং 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 29,999 টাকা ও 32,999 টাকা। ডিসকাউন্ট যোগ করার পর মূল্য হবে যথাক্রমে 27,999 টাকা ও 30,999 টাকা।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 50MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত Realme ফোনের দাম 2,500 টাকা কমল
  2. Oppo K14 Lite মাত্র 16,999 টাকায় লঞ্চ হল ভারতে, সমস্ত ফিচার্স জেনে নিন
  3. পুজোর আগে Jio-র বড় উপহার, ফ্রি-তে 4,000 টাকার এই স্পেশাল সাবস্ক্রিপশন
  4. অপেক্ষার অবসান, Flipkart Big Billion Days 2026 সেলের তারিখ অফিশিয়ালি ঘোষণা হল
  5. 15 অক্টোবর থেকে UPI পেমেন্টে চালু হবে মাশুল, 2,000 টাকার বেশি লেনদেনে কত টাকা জানাল কেন্দ্র
  6. Vivo V80 দুর্ধর্ষ ক্যামেরার সঙ্গে ভারতে আসছে, আজ প্রথম টিজার প্রকাশ হল
  7. 15 সেপ্টেম্বরের 50টি নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, জিতুন Dr. Quirk সেট
  8. OnePlus N6 Lite: ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা ফোন 22 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হচ্ছে
  9. Airtel গ্রাহকদের জন্য সুখবর, 150 জিবি অতিরিক্ত ডেটা মিলছে সম্পূর্ণ বিনামূল্যে
  10. Redmi Note 17 Pro সিরিজ ভারতে লঞ্চ হল 10,000mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিংয়ের সঙ্গে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.