Motorola Edge 70 Fusion

Motorola Edge 70 Fusion - ख़बरें

  • পুজোর আগে নতুন ফোন চাই? 30,000 টাকার মধ্যে সেরা ক্যামেরার 5 স্মার্টফোন দেখে নিন
    Redmi Note 15 Pro 5G মডেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন-যুক্ত 200 মেগাপিক্সেল মেইন সেন্সর এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা আছে। 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ভার্সনের দাম 31,999 টাকা। তবে অ্যামাজন SBI ক্রেডিট কার্ডের মাধ্যমে করা পেমেন্টে 2,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দিচ্ছে। ফলে মূল্য 30,000 টাকার নিচে চলে আসবে। Motorola Edge 70 Fusion-এ অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন ও Sony LYTIA 710 সেন্সর-সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ও 13 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স আছে। ফ্রন্ট ক্যামেরা 32 মেগাপিক্সেলের। এর 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজের দাম 30,999 টাকা। তবে Flipkart Axis এবং SBI ক্রেডিট কার্ডে 1,599 টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। Realme P4 Pro 5G অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন, f/1.8 অ্যাপারচার, ও Sony IMX896 সেন্সর-সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা ও 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স পেয়েছে। সামনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে।
  • 3,000 টাকা দাম কমল 32MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত Motorola স্মার্টফোনের
    আগস্টে Motorola Edge 70 Fusion-এর 8 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ অপশনের দাম 30,999 টাকা থেকে বেড়ে 33,999 টাকা হয়েছিল। কিন্তু এখন ফোনটি ফ্লিপকার্টে 30,000 টাকায় বিক্রি হচ্ছে। Flipkart Axis বা Flipkart SBI ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে 1,550 টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। ফলে সাশ্রয়ের অঙ্ক পৌঁছে যাবে 4,500 টাকার উপরে।
  • Amazon গ্রেট ফ্রিডম সেলে বাম্পার ছাড়, 30,000 টাকার নিচে সেরা 5 ফোনের লিস্ট
    আপনার বাজেট যদি 30,000 টাকার মধ্যে থাকে, তাহলে Amazon Great Freedom Sale নতুন স্মার্টফোন কেনার জন্য উপযুক্ত সময়। র‍্যাম, স্টোরেজ, এবং অন্যান্য গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের দাম বেড়ে যাওয়ার কারণে মিড-রেঞ্জ ফোন কিনতে বেশি খরচ হচ্ছে ক্রেতাদের। কিন্তু এই পরিস্থিতিতেও 30,000 টাকার নিচে বেশ কিছু ভাল স্মার্টফোনে আকর্ষণীয় ডিল দিচ্ছে অ্যামাজন। সরাসরি ছাড়, ব্যাঙ্ক অফার, এবং নো-কস্ট EMI সুবিধা ব্যবহার করে পছন্দের স্মার্টফোন সাধারণ বাজারমূল্যের তুলনায় অনেকটাই সস্তায় কেনা যাবে। এই ক্লিকে 30,000 টাকার নিচে সেরা পাঁচ ফোন দেখে নিন।
  • দুর্ধর্ষ ফিচার্সের Motorola ফোনে 5,000 টাকা ছাড়, বাম্পার অফার দিচ্ছে Flipkart ফ্রিডম সেল
    Flipkart Freedom Sale শুক্রবার ভারতে শুরু হচ্ছে। রাত 12টা থেকে প্লাস ও ব্ল্যাক সদস্যরা আর্লি অ্যাক্সেস পাবেন। আপনি যদি বাজেটের মধ্যে ভাল ফোন কিনতে চান, তাহলে এই প্রতিবেদন শেষ পর্যন্ত পড়তেই হবে। কারণ Motorola তাদের চারটি স্মার্টফোনের ডিল প্রকাশ করেছে। সংস্থা সমস্ত অফার ধরে বর্তমান বিক্রয়মূল্যের চেয়ে 5,000 টাকা পর্যন্ত ছাড় দেবে বলে জানিয়েছে। লিস্টে বাজেট থেকে মিড-রেঞ্জ এবং প্রিমিয়াম, সব ধরনের ফোন আছে।
  • Motorola Edge 70 Fusion স্মার্টফোনের 512GB ভার্সন লঞ্চ হল, কম খরচেই দ্বিগুণ স্টোরেজ
    Motorola Edge 70 Fusion-এর নতুন 512 জিবি স্টোরেজ অপশন 38,999 টাকায় লঞ্চ হয়েছে। আগের টপ মডেলের তুলনায় দ্বিগুণ স্টোরেজ ছাড়া ডিভাইসে আর কোনও আপগ্রেড আসেনি। এই ফোননে 144Hz AMOLED ডিসপ্লে, IP68 + IP69 রেটিং, 68W ফাস্ট চার্জিং, Dolby Atmos সাউন্ড, 7,000mAh ব্যাটারি, Snapdragon 7s Gen 4 প্রসেসর রয়েছে।
  • Motorola আনল 50MP সেলফি ক্যামেরা ও 144Hz ডিসপ্লের দুর্দান্ত ফিউশন ফোন
    Motorola চমকে দিয়ে Edge 70 সিরিজের অধীনে আরও একটি নতুন মডেল লঞ্চ করেছে, যা Edge 70 Fusion+ নামে এসেছে। Edge 70 Fusion মডেলের তুলনায় নয়া ফোনটির ক্যামেরা আরও বেশি উন্নত, তবে ব্যাটারি ডাউনগ্রেড হয়েছে। নতুন Motorola Edge 70 Fusion+ ট্রিপল রিয়ার ক্যামেরা পেয়েছে, যার মধ্যে একটি টেলিফটো লেন্স বর্তমান। ডিভাইসে IP68 + IP69 রেটিং, 144Hz কোয়াড কার্ভড ডিসপ্লে, মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি, Snapdragon 7s Gen 4 প্রসেসর এবং 68W ফাস্ট চার্জিং-এর মতো ফিচার্স অপরিবর্তিত রাখা হয়েছে।
  • Motorola Edge 70 Fusion-এর ওপেন সেল শুরু হল, 25,000 টাকার মধ্যে বেস্ট স্মার্টফোন
    Motorola Edge 70 Fusion বৃহস্পতিবার, মার্চ 12 ওপেন সেলে পাওয়া যাচ্ছে। অফার যোগ করলে দাম 24,999 টাকায় নেমে আসবে। ফোনটি 144Hz কোয়াড কার্ভড ডিসপ্লে, 7,000mAh ব্যাটারি, 68W ফাস্ট চার্জিং, 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 4K ভিডিও রেকর্ডিং, Dolby Atmos প্রযুক্তির ডুয়াল স্টেরিও স্পিকার, এবং মিলিটারি গ্রেড ডিউরাবিলিটির মতো ফিচার্সের সাথে এসেছে।
  • Motorola বাজেটের মধ্যে সেরা স্মার্টফোন Edge 70 Fusion দেশে আনল, ফাটাফাটি ফিচার্সে বাজিমাত
    Motorola Edge 70 Fusion মিড-রেঞ্চে একাধিক আকর্ষণীয় ফিচার্সের সাথে এসেছে। ফোনটির বিশেষ বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে 144Hz AMOLED ডিসপ্লে, IP68 + IP69 জল ও ধুলোরোধী রেটিং, 68W ফাস্ট চার্জিং, Dolby Atmos সাউন্ড, 7,000mAh ব্যাটারি, Moto ai ইন্টিগ্রেশন, মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি, 4K ভিডিও শুটিং, ইত্যাদি।
  • 4000 টাকা সস্তা হয়ে গেল 32MP সেলফি ক্যামেরা ও 5500mAh ব্যাটারির এই দুর্দান্ত Motorola স্মার্টফোন
    Motorola Edge 70 Fusion ভারতে শুক্রবার (মার্চ 6) লঞ্চ হচ্ছে। ফোনটি এ দেশে আসার আগে Edge 60 Fusion আকর্ষণীয় ডিসকাউন্টে বিক্রি হচ্ছে। এটি কোয়াড কার্ভড pOLED ডিসপ্লে, Dimensity 7400 5G প্রসেসর, 50 মেগাপিক্সেল Sony LYT 700C প্রাইমারি ক্যামেরা সেন্সর, সার্কেল টু সার্চ, 68W টার্বো চার্জিং, ডুয়াল ব্যান্ড WiFi, IP68 + IP69 জল এবং ধুলোরোধী রেটিং, ও MIL-810H মিলিটারি গ্রেড ডিউরাবিলিটির মতো ফিচার্সের সাথে এসেছে।
  • 144Hz স্ক্রিন, 7000mAh ব্যাটারি, 32MP সেলফি ক্যামেরা সহ Motorola Edge 70 Fusion মার্চ 6 লঞ্চ হচ্ছে
    Motorola Edge 70 Fusion মার্চের শুরুতে ভারতে রিলিজ হওয়ার জল্পনা শোনা যাচ্ছিল। মোটোরোলা অবশেষে সেই খবরে শিলমোহর দিয়ে ফোনটির লঞ্চের তারিখ ঘোষণা করেছে। এটি মার্চ 6 ভারতের বাজারে অফিসিয়ালি লঞ্চ হবে। ডিভাইসটি 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ, 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ, ও 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ অপশনে বিক্রি হবে।
  • Motorola Edge 70 Fusion বিশ্বের প্রথম 50MP Sony LYT 710 ক্যামেরার সাথে লঞ্চ হবে, ডিসপ্লে, ব্যাটারিতেও বাজিমাত
    Motorola Edge 70 Fusion ট্রিপল ক্যামেরার সাথে আসছে। প্রাইমারি ক্যামেরায় কোয়াড পিক্সেল এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) প্রযুক্তির 12-24 মিমি ফোকাল দৈর্ঘ্যসম্পন্ন 50 মেগাপিক্সেল Sony LYT 710 ক্যামেরা সেন্সর থাকছে। ফোনের সামনে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও কার্ভড অ্যামোলেড প্যানেল থাকবে৷ ডিসপ্লেটি 144 হার্টজ রিফ্রেশ রেট, HDR10+, 1.5K রেজোলিউশন, এবং SGS আই প্রোটেকশন অফার করবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »