Motorola Edge 70 Fusion মার্চে ভারতে লঞ্চের সময় সর্বোচ্চ 256 জিবি স্টোরেজ অপশন উপলব্ধ ছিল।
Photo Credit: Motorola
Motorola Edge 70 Fusion is now available in 512GB storage variant
Motorola Edge 70 Fusion আজ ভারতে নতুন 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। মার্চে ফোনটি যখন প্রথমবার বাজারে আসে, তখন সর্বোচ্চ 12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ অফার করা হয়েছিল। কিন্তু এবার থেকে ডিভাইসটি 12 জিবি র্যাম এবং 512 জিবি স্টোরেজ কনফিগারেশনে উপলব্ধ হবে। মোটোরোলার মিড-রেঞ্জ ফোনটি একাধিক আকর্ষণীয় ফিচার্সের সাথে এসেছে। এতে Sony LYTIA 710 ক্যামেরা সেন্সর আছে। Motorola Edge 70 Fusion মডেলে 144Hz ডিসপ্লে. IP68 + IP69 রেটিং, 7,000mAh ব্যাটারি, 68W ফাস্ট চার্জিং, Dolby Atmos সাউন্ড, ও 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট পাওয়া যায়।
Motorola Edge 70 Fusion-এর নতুন 512 জিবি স্টোরেজ অপশন 38,999 টাকায় লঞ্চ হয়েছে। আগের 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ও 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 29,999 টাকা ও 31,999 টাকা। 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ কিনতে খরচ হয় 33,999 টাকা।
মোটোরোলার এই ফোন ফ্লিপকার্টে বিক্রি হচ্ছে। এটি তিনটি প্যানটোন কালার অপশনে উপলব্ধ। হ্যান্ডসেটের ব্যাক প্যানেলে নাইলন ও লিনেন থেকে অনুপ্রাণিত টেক্সচার্ড ফিনিশ রয়েছে, যা আলাদা রকমের অনুভূতি দেবে। দ্বিগুণ স্টোরেজ ছাড়া ডিভাইসে আর কোনও আপগ্রেড আসেনি।
মোটোরোলা এজ 70 ফিউশন ফোনে 6.8 ইঞ্চি কোয়াড কার্ভড অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি 5,200 নিট পিক ব্রাইটনেস, 1.5K রেজোলিউশন (2,780 x 1,264 পিক্সেল), 144 হার্টজ রিফ্রেশ রেট, ও HDR10+ অফার করে। সিকিউরিটির জন্য স্ক্রিনের নিচে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। স্ক্র্যাচ থেকে রক্ষা করতে স্ক্রিনের উপর Gorilla Glass 7i কভার আছে৷
Motorola Edge 70 Fusion ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে এসেছে। এটি f/1.8 অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 120 ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ 13 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, এবং একটি থ্রি-ইন-ওয়ান লাইট সেন্সর নিয়ে গঠিত।
সেলফি ও ভিডিও চ্যাট করার জন্য, সামনে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ডিভাইসটি Snapdragon 7s Gen 4 প্রসেসরে রান করে। হ্যান্ডসেটে Android 16 প্রি-ইনস্টল আছে। সংস্থা তিনটি মেজর অপারেটিং সিস্টেম আপগ্রেড (Android 19) এবং পাঁচ বছর সিকিউরিটি আপডেট প্রদান করবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Nothing Deals Revealed for Phone 4 Series, CMF Buds Lineup, More Ahead of Flipkart's Big Billion Days Sale