Flipkart Freedom Sale-এ Motorola স্মার্টফোন 5,000 টাকা ডিসকাউন্টে পাওয়া যাবে।
Photo Credit: Motorola
Motorola phones will be discounted during the Flipkart Freedom Sale
Flipkart Freedom Sale শুক্রবার ভারতে শুরু হচ্ছে। রাত 12টা থেকে প্লাস ও ব্ল্যাক সদস্যরা আর্লি অ্যাক্সেস পাবেন। আসন্ন স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত সেল ইভেন্টে স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাবলেট, স্মার্ট টিভি, হোম অ্যাপ্লায়েন্স, এবং বিভিন্ন ইলেকট্রনিক্স প্রোডাক্টের উপর বড় মাপের ডিসকাউন্ট পাওয়া যাবে। আপনি যদি বাজেটের মধ্যে ভাল ফোন কিনতে চান, তাহলে এই প্রতিবেদন শেষ পর্যন্ত পড়তেই হবে। কারণ Motorola তাদের চারটি স্মার্টফোনের ডিল প্রকাশ করেছে। সংস্থা বর্তমান বিক্রয়মূল্যের চেয়ে 5,000 টাকা পর্যন্ত ছাড় দেবে বলে জানিয়েছে। লিস্টে বাজেট থেকে মিড-রেঞ্জ এবং প্রিমিয়াম, সব ধরনের ফোন আছে।
মোটোরোলা ঘোষণা করেছে যে, ফ্লিপকার্ট ফ্রিডম সেল চলাকালীন মোটো জি37 পাওয়ার 13,999 টাকায় কেনা যাবে। এটি 4 জিবি র্যাম ও 64 জিবি স্টোরেজ অফার করে। ফোনের সাধারণ দাম হল 16,999 টাকা। অর্থাৎ, 3,000 টাকা সাশ্রয় করা যাবে। এতে 50 মেগাপিক্সেলে প্রাইমারি ক্যামেরা, 7,000mAh ব্যাটারি, 30W চার্জিং, MediaTek Dimensity 6400 5G প্রসেসর, ও Dolby Atmos সাপোর্ট আছে।
Motorola Edge 70 Fusion সেলে সমস্ত অফার ধরে 27,999 টাকায় (8 জিবি + 128 জিবি) কিনতে পারবেন। এটি বর্তমান দামের তুলনায় 3,000 টাকা কম। এই ফোনে 50 মেগাপিক্সেল Sony LYTIA 710 ক্যামেরা, IP68 + IP69 রেটিং, 68W ফাস্ট চার্জিং, Snapdragon 7s Gen 4 চিপসেট, 144Hz অ্যামোলেড ডিসপ্লে, 7,000mAh ব্যাটারি, ও 4K ভিডিও রেকর্ডিং ফিচার আছে।
ফ্লিপকার্ট ফ্রিডম সেলে Motorola Signature-এর 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ 52,499 টাকা দামে উপলব্ধ হবে। প্রিমিয়াম ফোনটি বর্তমানে 57,499 টাকা মূল্যে বিক্রি হচ্ছে। অর্থাৎ, কোম্পানি 5,000 টাকা ছাড় দেবে। এটি Snapdragon 8 Gen 5 প্রসেসর, 50 মেগাপিক্সেলের মোট চারটি ক্যামেরা, Dolby Vision-এর সাথে 8K ভিডিও রেকর্ডিং, কপার মেশ লিকুইড মেটাল কুলিং, ও এয়ারক্রাফ্ট-গ্রেড অ্যালুমিনিয়াম ফ্রেম-সহ বিভিন্ন দুর্ধর্ষ ফিচার্স অফার করে।
ফ্লিপকার্ট সেলে Motorola Edge 70 Pro-এর দাম 36,999 টাকায় নেমে আসবে, যেখানে বর্তমানে খরচ হচ্ছে 39,999 টাকা। অর্থাৎ, ফোনে 3,000 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট মিলছে। এটি 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ অফার করে। হ্যান্ডসেটে Dimensity 8500 Extreme প্রসেসর, 1.5K রেজোলিউশন অ্যামোলেড ডিসপ্লে, 90W TurboPower ফাস্ট চার্জিং, 6,500mAh ব্যাটারি, ও 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে।
উল্লেখ্য, Flipkart জানিয়েছে, SBI ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনা প্রোডাক্টে 10 শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। এই অফার EMI লেনদেনের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এছাড়াও, নির্বাচিত পণ্যের উপর এক্সচেঞ্জ অফার মিলবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999
Infinix Xpad 30 Pro Launched With MediaTek Helio G200 Ultimate SoC, 8,200mAh Battery: Price, Specifications