13,999 টাকা থেকে Motorola-র ফোন, Flipkart Big Billion Days-এ বড় ছাড়

Flipkart Big Billion Days 2026 সেলে Moto G37 Power বিক্রি হবে 16,999 টাকায়।

13,999 টাকা থেকে Motorola-র ফোন, Flipkart Big Billion Days-এ বড় ছাড়

Photo Credit: Motorola

Flipkart Big Billion Days Sale 2026 will begin on October 9

হাইলাইট
  • Flipkart Big Billion Days 2026-এ 13,999 টাকায় Motorola ফোন
  • ফ্লিপকার্টে সমস্ত গ্রাহকদের জন্য সেল শুরু হচ্ছে অক্টোবর 9 থেকে
  • বিগ বিলিয়ন ডেজে বিভিন্ন ধরনের প্রোডাক্ট কম দামে কেনার সুযোগ মিলবে
বিজ্ঞাপন

Flipkart Big Billion Days 2026 শুরু হচ্ছে অক্টোবর 9 থেকে। তবে একদিন আগেই প্লাস এবং ব্ল্যাক মেম্বাররা আর্লি অ্যাক্সেস পাবে। ফ্লিপকার্ট ফেস্টিভ সেলে বিভিন্ন ধরনের প্রোডাক্ট কম দামে কেনার সুযোগ মিলবে, যার মধ্যে রয়েছে স্মার্টফোন। সেল শুরু হওয়ার আগে এখন Motorola তাদের একাধিক ফোনে অফারের ঘোষণা করেছে। আসন্ন বিগ বিলিয়ন ডেজে Edge, Moto G, ও Signature স্মার্টফোন ডিসকাউন্টে পাওয়া যাবে। 13,999 টাকা থেকে মোটোরোলার ফোনের দাম শুরু হবে। বিগ বিলিয়ন ডেজ সেলের প্রথম দিন থেকেই ছাড়ের দামে কেনাকাটা করার সুবিধা মিলবে।

Flipkart Big Billion Days 2026: Motorola অফার

মোটোরোলা নিশ্চিত করেছে, ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেলে Moto G06 Power বিক্রি হবে 13,999 টাকায়। এটি 4 জিবি র‍্যাম + 64 জিবি স্টোরেজ অফার করে। Moto G37 Power পাওয়া যাবে 16,999 টাকা থেকে। বেস মডেলে 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ আছে। ফোনের 4 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ও 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট যথাক্রমে 18,999 টাকা ও 24,999 টাকায় উপলব্ধ হবে।

ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেলে Motorola Edge 70 Fusion কেনা যাবে 29,999 টাকার শুরুর দামে। এটি 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ অফার করে। বর্তমান এই ভ্যারিয়েন্ট 30,999 টাকায় লিস্টেড আছে। ফোনের 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ও 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ কনফিগারেশন যথাক্রমে 32,999 টাকা এবং 34,999 টাকায় উপলব্ধ হবে।

সেলে Motorola Edge 70 Pro বিক্রি হবে 36,999 টাকা থেকে। 8 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ অপশন বর্তমানে 39,999 টাকায় লিস্টেড আছে। ডিভাইসটির 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ 39,999 টাকায় কেনা যাবে।

অন্য দিকে, Motorola Edge 70 Pro+ মিলবে 44,999 টাকা থেকে। 12 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজের এই ভ্যারিয়েন্ট এখন 47,999 টাকায় বিক্রি হচ্ছে। আবার Motorola Edge 70 Max মডেলেও 3,000 টাকা ছাড় দেওয়া হবে। 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ 54,999 টাকার পরিবর্তে 51,999 টাকায় কেনার সুযোগ মিলবে। 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ অপশনের মূল্য 56,999 টাকায় নেমে আসবে।

ব্র্যান্ডের সবচেয়ে প্রিমিয়াম নন-ফোল্ডেবল ফোন হল Signature। ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেলে এটি 57,999 টাকার পরিবর্তে 57,499 টাকায় পাওয়া যাবে। এতে 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ আছে। 16 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট 56,999 টাকায় মিলবে। মনে রাখবেন, ডিসকাউন্টের মধ্যে ব্যাঙ্ক অফার ও প্রি-পেইড অফারও অর্ন্তভুক্ত থাকছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy F70 5G লঞ্চ হল, 20,000 টাকার মধ্যে অবিশ্বাস্য ফিচার্স
  2. iPhone Duo: আজ অর্ডার করলে পরের বছর ডেলিভারি, রেকর্ড চাহিদা ফোল্ডিং আইফোনের
  3. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  4. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  5. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  6. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  7. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  8. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  9. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  10. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে,সপ্তমীতে লঞ্চ
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »