Motorola দিওয়ালির আগে দিচ্ছে বড় ডিসকাউন্ট, 12,999 টাকায় নয়া ফোন

Flipkart ফেস্টিভ সেলে 12,999 টাকার শুরুর দামে Motorola স্মার্টফোন কেনা যাবে।

Motorola দিওয়ালির আগে দিচ্ছে বড় ডিসকাউন্ট, 12,999 টাকায় নয়া ফোন

Photo Credit: Motorola

Motorola Edge 70 Pro+ is listed at Rs. 44,999 for its base variant

হাইলাইট
  • Flipkart ফেস্টিভ সেলে Motorola ফোনের দাম 12,999 টাকা থেকে শুরু
  • Moto G সিরিজ থেকে শুরু করে Edge 70 সিরিজের ফোনে ডিসকাউন্ট
  • Motorola Edge 70 Fusion কেনা যাবে 29,749 টাকায়
বিজ্ঞাপন

ফ্লিপকার্টে এখন চলছে বিগ ব্যাং দিওয়ালি সেল। আর এখন সেই উপলক্ষ্যে Motorola তাদের একাধিক ফোনে বিশেষ ফেস্টিভ অফারের ঘোষণা করেছে। সংস্থার তরফে জানানো হয়েছে, বাজেট Moto G সিরিজ থেকে শুরু করে মিড-রেঞ্জ Edge 70 লাইনআপ, এবং ফ্ল্যাগশিপ Signature, বিভিন্ন দামের স্মার্টফোন মডেলে ডিসকাউন্ট পাওয়া যাবে। Motorola Edge এবং G সিরিজের একাধিক হ্যান্ডসেটের দাম সরাসরি কমানোর পাশাপাশি, নির্দিষ্ট ব্যাঙ্কের কার্ডে অতিরিক্ত ছাড়ের সুবিধা থাকছে। Moto G06 Power এখন 12,999 টাকায় কেনা যাচ্ছে, যা হল 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম।

ফ্লিপকার্টে Motorola ফোনে স্পেশাল অফার 

ফ্লিপকার্টের ফেস্টিভ সেলে Moto G37 মডেলের 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ 14,499 টাকায় কেনা যাবে। Moto G37 Power মিলবে 15,499 টাকা থেকে। বেস মডেল 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ অফার করে। ফোনের টপ 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ বিক্রি হচ্ছে 22,999 টাকায়।

Moto G Max বিক্রি হচ্ছে 19,999 টাকা থেকে। এতে 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ আছে। 6 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট 21,499 টাকায় লিস্টেড রয়েছে। ফ্লিপকার্ট সেলে Motorola Edge 70 Fusion কেনা যাবে 29,749 টাকার শুরুর দামে, যা 8 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ অফার করে।

ফোনটির 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ, 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ, ও 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ যথাক্রমে 31,749 টাকা, 32,999 টাকা, ও 34,999 টাকায় উপলব্ধ। Motorola Edge 70 Pro বিক্রি হচ্ছে 36,999 টাকা থেকে। এতে 8 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ আছে। ডিভাইসের 12 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজ 39,999 টাকায় কেনা যাবে।

Motorola Edge 70 Pro+ মিলবে 44,999 টাকা থেকে। এটি 12 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ অপশনের দাম। Motorola Edge 70 Max মডেলেও অফার দেওয়া হচ্ছে। 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ 54,999 টাকার পরিবর্তে 51,999 টাকায় কেনার সুযোগ মিলবে। 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ অপশনের মূল্য 56,999 টাকায় নেমে এসেছে।

মোটোরোলার সবচেয়ে প্রিমিয়াম নন-ফোল্ডেবল ফোন হল Signature। ফ্লিপকার্ট বিগ ব্যাং দিওয়ালি সেলে এটি 57,249 টাকায় পাওয়া যাবে। এতে 12 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজ আছে। 16 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট 62,249 টাকায় মিলবে। 16 জিবি র‍্যাম + 1 টিবি স্টোরেজ অপশন 67,249 টাকায় কেনা যাবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Motorola দিওয়ালির আগে দিচ্ছে বড় ডিসকাউন্ট, 12,999 টাকায় নয়া ফোন
  2. iPhone 18 কবে লঞ্চ হবে ও কেমন স্পেসিফিকেশন থাকবে জানা গেল
  3. ডিসেম্বরে আসছে Samsung-এর প্রথম AI স্মার্ট গ্লাস, চশমাতেই হবে ফোনের নানা কাজ
  4. Apple-এর ব্যবসায় নতুন রেকর্ড, ভারতে সর্বোচ্চ আয়ের নজির, আইফোন বেচেই 57.6 বিলিয়ন ডলার
  5. মাত্র 555 টাকায় 1 হাজার জিবি ডেটা অফার করছে Jio
  6. Samsung-এর ফ্ল্যাগশিপ Ultra মডেলের বাইরেও মিলবে প্রাইভেসি ডিসপ্লে ফিচার, দাবি রিপোর্টে
  7. দীপাবলির আগে Samsung ও Apple প্রিমিয়াম ফোনে মিলছে বড় অঙ্কের ছাড়
  8. Microsoft-এর নতুন AI সিস্টেম লাইভ ভিডিওতে বক্তার কথা ও মুখ বদলে দেবে
  9. Karbonn Rebel ও Rebel Pro খুব সস্তায় লঞ্চ হল, 64MP AI ক্যামেরা, 7,000mAh পর্যন্ত ব্যাটারি
  10. AI দিয়ে লেখার অভিযোগ এড়াতে বাক্য গঠন ও শব্দচয়ন বদলে ফেলছেন লেখকরা
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »