আগস্টে Motorola Edge 70 Fusion-এর দাম 3,000 টাকা বেড়েছিল।
Photo Credit: Motorola
Motorola Edge 70 Fusion has a 144Hz Quad Curved AMOLED Display
আগস্টে Motorola Edge 70 Fusion-এর দাম 3,000 টাকা বেড়েছিল। কিন্তু সেপ্টেম্বরে ফোনের দাম পুনরায় কমানো হয়েছে। সরাসরি ডিসকাউন্টের পাশাপাশি ব্যাঙ্ক অফার অর্ন্তভুক্ত করে আরও সস্তায় কেনায় সুযোগ পাবে ক্রেতারা। ফলে মিড-রেঞ্জে স্মার্টফোনটি আকর্ষণীয় ডিলে পরিণত হয়েছে। 30,000 টাকার রেঞ্জে Motorola Edge 70 Fusion মডেলে দুর্দান্ত ফিচার্স রয়েছে। এটি Sony LYTIA 710 প্রাইমারি ক্যামেরা, 144Hz AMOLED স্ক্রিন, IP68 + IP69 রেটিং, ও 7,000mAh ব্যাটারি পেয়েছে। ফোনে ডুয়াল স্টেরিও স্পিকার, Dolby Atmos অডিও, 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট, এবং Snapdragon 7 সিরিজের শক্তিশালী প্রসেসরও আছে।
আগস্টে Motorola Edge 70 Fusion মডেলের 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ অপশনের দাম 30,999 টাকা থেকে বেড়ে 33,999 টাকা হয়েছিল। কিন্তু এখন ফোনটি ফ্লিপকার্টে আগের দামেই বিক্রি হচ্ছে। মনে করা হচ্ছে, 3,000 টাকা ছাড় লিমিটেড পিরিয়ড অফার হিসেবে মিলবে। অর্থাৎ, ডিভাইসটি আগের দামে শীঘ্রই ফিরে যেতে পারে।
Flipkart Axis বা Flipkart SBI ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে অতিরিক্ত 1,550 টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। ফলে সাশ্রয়ের অঙ্ক পৌঁছে যাবে 4,500 টাকার উপরে। ডিভাইসটি তিনটি প্যানটোন কালার অপশনে উপলব্ধ। এর পিছনের অংশে নাইলন ও লিনেন থেকে অনুপ্রাণিত টেক্সচার্ড ফিনিশ রয়েছে।
স্পেসিফিকেশনের কথা বললে, মোটোরোলা এজ 70 ফিউশন ফোনে 6.8 ইঞ্চি কোয়াড কার্ভড অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি 5,200 নিট পিক ব্রাইটনেস, 1.5K রেজোলিউশন (2,772 x 1,272 পিক্সেল), 144 হার্টজ রিফ্রেশ রেট, ও HDR10+ অফার করে। স্ক্রিনের নিচে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। স্ক্র্যাচ থেকে রক্ষা করতে স্ক্রিনের উপর Gorilla Glass 7i কভার আছে।
Motorola Edge 70 Fusion ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে এসেছে। এটি f/1.8 অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) প্রযুক্তির 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 120 ডিগ্রি ফিল্ড অফ ভিউ-সহ 13 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স নিয়ে গঠিত। এছাড়াও, পিছনে একটি থ্রি-ইন-ওয়ান লাইট সেন্সর আছে।
মোটোরোলার এই স্মার্টফোনের সামনে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। ডিভাইসটি Snapdragon 7s Gen 4 প্রসেসরে রান করে। এতে 68W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট পাওয়া যায়। হ্যান্ডসেটে Android 16 প্রি-ইনস্টল আছে। সংস্থা তিনটি মেজর অপারেটিং সিস্টেম আপগ্রেড ও পাঁচ বছর সিকিউরিটি আপডেট প্রদান করবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
OnePlus Nord Buds 3r Gets Jade Mist Colour Variant in India: Price, Specifications