ক্যামসেল-স্টাইল ফোল্ডবল হিসেবে উন্মোচিত হতে চলেছে Motorola Razr 60 Ultra

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 7 মে 2025 14:59 IST
হাইলাইট
  • Razr 60 Ultra-এর ভারতীয় বিকল্পটি Snapdragon 8 Elite চিপসেট পেতে পারে
  • ফোনটিতে নিশ্চিতভাবে Moto AI ফিচারগুলি থাকবে
  • ফোনটিকে রেড, গ্রিন এবং উড রঙের বিকল্পে টিজ করা হয়েছে

Motorola Razr 60 Ultra এর গ্লোবাল ভেরিয়েন্টটি Android 15-ভিত্তিক Hello UI-তে চলে

Photo Credit: Motorola

ভারতে খুব শীঘ্রই Motorola Razr 60 Ultra ফোনটি লঞ্চ হতে পারে। Lenovo অধিনস্ত এই ব্র্যান্ডটি ভারতে Razr 60 Ultra ফোনটিকে একটি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে টিজ করেছে। এই ক্যামসেল-স্টাইল ফোল্ডবল ফোনটি Razr 50 আলট্রার উত্তরসূরী হিসেবে বিগত 24 সে এপ্রিল বিশ্বের বাজারে লঞ্চ হয়েছিল, এটি ফ্লাগশিপ Snapdragon 8 Elite চিপসেট, 50 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা এবং কৃতিম বুদ্ধিমত্তার ফিচারগুলো নিয়ে এসেছে। নিশ্চিত করা হয়েছে যে ভারতীয় বিকল্পটিতে এই একই বৈশিষ্ট্য থাকবে। Motorola Edge 60 Ultra-র ভারতে লঞ্চ,বিগত রবিবার একটি X পোস্টের মাধ্যমে Motorola আসন্ন Motorola Razr 60 Ultra ফোনটির বিষয়ে টিজ করেছে। পোস্টে বলা হয়েছে যে ফোনটি একসাথে “পারফরমেন্স, ডিজাইন এবং ইনোভেশন” অফার করবে। অ্যামাজনে ফোনটির লঞ্চ সম্বন্ধিত একটি ডেডিকেটেড মাইক্রোসাইট তৈরি করা হয়েছে, যেখানে Motorola Razr 60 Ultra-ফোনটিকে “World's most powerful AI flip-phone” হিসেবে দাবি করা হয়েছে। 

পেজটিতে এটাও নিশ্চিত করা হয়েছে, এই ক্যামসেল স্টাইল ফোল্ডবল ফোনটি Snapdragon 8 Elite চিপসেট দ্বারা চালিত হবে, যেটি “ইন্ডাস্ট্রির সেরা কার্যক্ষমতা” প্রদানের দাবি করেছে।  বলা হয়েছে এটি কোম্পানির নিজস্ব তৈরি AI স্যুট, Moto AI দ্বারা সজ্জিত, যেটি Next Move, Playlist Studio, Image Studio এবং Look ও Talk-এর নতুন ফিচারগুলি বহন করে। 

Motorola টিজ করেছে যে, ফোনটি লাল, সবুজ, উড থিম যুক্ত বিকল্পে আসতে পারে এবং এগুলি প্যান্টোন দ্বারা অনুমোদিত হতে পারে। Razr 60 Ultra-এর বিশ্বের বিকল্পটি প্যাণ্টন রিও রেড, প্যান্টোন স্ক্যারাব, প্যান্টোন মাউন্টেইন ট্রেইল এবং প্যান্টোন কাবারেট রঙের বিকল্পে উপস্থিত হয়েছে। 

ফোনটি সম্ভবত বিশ্বের বাজারের মতো ভারতে একই স্পেসিফিকেশন থাকবে। হ্যান্ডসেটটি লঞ্চের তারিখ এগিয়ে আসার সাথে এটি সমন্ধে আরো বিস্তারিত বিবরণ জানা যাবে বলে আশা করা যাচ্ছে।

বিশ্বের বাজারে উপস্থিত Motorola Razr 60 Ultra-এর স্পেসিফিকেশন:

Motorola Razr 60 Ultra-ফোনটিতে একটি 7-ইঞ্চির 1.5K (1224×2,992 পিক্সেল) pOLED LTPO অভ্যন্তরীণ স্ক্রিন আছে, যেটির রিফ্রেশ রেট 165Hz, সর্বোচ্চ উজ্জ্বলতা লেভেল 4,000নিট। এছাড়াও এটিতে একটি কভার স্ক্রিন আছে, যেটি 4- ইঞ্চির (1,272×1,080 পিক্সেল) pOLED LTPO স্ক্রিন। এটির রিফ্রেশ রেট 165Hz, সর্বোচ্চ উজ্জ্বলতা লেভেল 3,000নিট। এটি কর্নিং গরিলা গ্লাস সিরামিক দ্বারা সুরক্ষিত। ফোনটি 16জিবি LPDDR5X RAM এবং 512 জিবি UFS 4.1 স্টোরেজের সাথে ফ্লাগশিপ Snapdragon 8 Elite চিপসেট পেয়েছে। এটি Android 15 ভিত্তিক Hello UI-দ্বারা চালিত।

ক্যামেরার ক্ষেত্রে ফোনটি ডুয়াল রিয়ার ক্যামেরা ইউনিট দ্বারা সজ্জিত। প্রধান ক্যামেরাটি OIS, f/1.8 অ্যাপারচার সহ 50- মেগাপিক্সেলের এবং দ্বিতীয়টি f/2.0 অ্যাপারচার সহ একটি 50- মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। ফোনটির ভিতরের অংশে একটি f/2.0 অ্যাপারচার সহ একটি 50 মেগাপিক্সেলের ক্যামেরা আছে। 

হ্যান্ডসেটটি 68W TurboPower দ্রুত চার্জিং এবং 30W তারবিহীন চার্জিং সমর্থিত একটি 4,700mAh ব্যাটারী দ্বারা চালিত।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung-এর অ্যামোলেড ডিসপ্লে ও চার ক্যামেরার 5G স্মার্টফোন 8,400 টাকা সস্তা হয়ে গেল
  2. 96 জিবি র‍্যাম, 6 টেরাবাইট স্টোরেজ, ও টাচস্ক্রিনের সাথে লঞ্চ হল Asus-এর দুর্ধর্ষ ল্যাপটপ
  3. Realme 15 5G: ভারতের প্রথম সেলফি মিরর ফোনের দাম লঞ্চের আগেই ফাঁস হল, সঙ্গে দুর্দান্ত অফার
  4. 10,000 টাকা ছাড় Motorola-এর 50MP সেলফি ক্যামেরা ও 125W ফাস্ট চার্জের দুর্দান্ত ফোনে
  5. Vivo T5 Pro: ভিভোর প্রথম 9,020mAh ব্যাটারির ফোনের দাম কত হবে, কবে আসবে ভারতে, জানা গেল অবশেষে
  6. 6,300mAh ব্যাটারি সহ Redmi 15A 5G সস্তায় ভারতে লঞ্চ হল, 6 বছর সফটওয়্যার আপডেট পাবে
  7. আইফোনে প্রথমবার 200 মেগাপিক্সেল ক্যামেরা! কবে লঞ্চ করবে Apple, কী বলছে রিপোর্ট
  8. iQOO Z11 লঞ্চ হল 9,020mAh ব্যাটারি, 16GB র‍্যাম, ও 165Hz গেমিং স্ক্রিনের সাথে
  9. Oppo K15 Pro সিরিজ পয়লা এপ্রিল লঞ্চ হচ্ছে, ফোনের ভিতরে থাকবে আস্ত ফ্যান ও 8,000mAh ব্যাটারি
  10. 200MP ক্যামেরার সাথে Vivo V70 FE আগামী সপ্তাহে ভারতে আসছে, অন্ধকারে জ্বলে উঠবে ফোন!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.