অপেক্ষার অবসান, যখন খুশি কেনা যাবে Motorola One Action

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 2 সেপ্টেম্বর 2019 18:59 IST
হাইলাইট
  • Motorola One Action ফোনে রয়েছে Exynos 9609 চিপসেট
  • অগাস্ট মাসে এই ফোন লঞ্চ হয়েছিল
  • থাকছে পাঞ্চ হোল ডিসপ্লে

Motorola One Action ফোনে থাকছে 4GB RAM আর 128GB স্টোরেজ

অগাস্ট মাসে ভারতে লঞ্চ হয়েছে Motorola One Action। ইতিমধ্যেই ফ্ল্যাশ সেলের মাধ্যমে ভারতে এই ফোন বিক্রি শুরু হয়েছিল। তবে Motorola One Action কিনতে আর ফ্ল্যাশ সেলের অপেক্ষা করতে হবে না। ওপেন সেলে বিক্রি শুরু হল এই স্মার্টফোন। অর্থাৎ যখন খুশি এই ফোন কিনে ফেলা যাবে। ভারতে Motorola One Action এর দাম 13,999 টাকা থেকে। এই ফোনের পিছনে ট্রিপল ক্যামেরায় থাকছে একটি আলট্রা ওয়াইড ক্যামেরা। এছাড়াও এই ফোনে থাকছে টাইম ল্যাপস ভিডিও রেকর্ডিং। Motorola One Action ফোনের ডিসপ্লের বাঁ দিকে উপরে থাকছে একটি পাঞ্চ হোল। সেখানে থাকছে ফোনের সেলফি ক্যামেরা।

Motorola One Action এর দাম

Motorola One Action এর দাম 13,999 টাকা। 4GB RAM + 128 GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। Flipkart থেকে যখন খুশি কেনা যাবে এই স্মার্টফোন।

লঞ্চ অফারে Jio গ্রাহকরা 2,200 টাকা ক্যাশব্যাক পাবেন। সাথে থাকছে অতিরিক্ত 125GB 4G ডেটা। নীল ও সাদা রঙে পাওয়া যাবে Motorola One Action।

Motorola One Action স্পেসিফিকেশন

ডুয়াল সিম Motorola One Action ফোনে Android Pie অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে রয়েছে একটি 6.3 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে একটি অক্টা-কোর Samsung Exynos 9609 চিপসেট, Mali MP3 GPU, 4GB RAM আর 128GB স্টোরেজ।

Motorola One Action ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে একটি 12 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে একটি আলট্রা ওয়াইড ক্যামেতা আর একটি 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর।

সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে একটি 12 মেগাপিক্সেল সেন্সর। আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে এই সেলফি ক্যামেরায় বিভিন্ন এফেক্ট ব্যবহার করা যাবে।

কানেক্টিভিটির জন্য Motorola One Action ফোনে রয়েছে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, NFC, USB Type-C আর একটি 3.5 মিমি অডিও জ্যাক। থাকছে অ্যাস্কিলেরোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট, জাইরোস্কোপ, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ম্যাগনেটোমিটার আর প্রক্সিমিটি সেন্সর।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good build quality and unique design
  • Lag-free performance
  • Stock Android experience
  • Bad
  • Small battery and slow charging
  • Disappointing display quality and content scaling issues
  • Can’t capture still photos with ultra-wide camera
 
KEY SPECS
Display 6.30-inch
Processor Samsung Exynos 9609
Front Camera 12-megapixel
Rear Camera 12-megapixel + 16-megapixel + 5-megapixel
RAM 4GB
Storage 128GB
Battery Capacity 3500mAh
OS Android 9 Pie
Resolution 1080x2520 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 10,001mAh ব্যাটারির সাথে Realme P4 Power 5G ফোনের সেল শুরু হল, অফারে 2,000 টাকা ছাড়
  2. Vivo V70 ও V70 Elite ভারতে ফেব্রুয়ারি 19 লঞ্চ হচ্ছে, 50MP সেলফি ক্যামেরা সহ 6500mAh ব্যাটারি থাকবে
  3. Google Pixel 10a ফেব্রুয়ারিতে বাজারে আসছে, অবশেষে লঞ্চের তারিখ ঘোষণা
  4. চাইনিজ ব্র্যান্ডদের টেক্কা দিতে Sony লঞ্চ করবে দুই নতুন Xperia স্মার্টফোন, দেখা গেল IMEI ডেটাবেসে
  5. iQOO 15 Ultra বাজার কাঁপিয়ে লঞ্চ হল, 24GB র‍্যাম, 100W ফাস্ট চার্জিং, 144Hz ডিসপ্লে-সহ দুর্ধর্ষ ফিচার্স
  6. Airtel সুখবর শোনালো, আনলিমিটেড 4G ও 5G ডেটা এবার 28 দিনের রিচার্জ প্ল্যানে
  7. 3,000 টাকা ছাড়ে 200MP ক্যামেরার Redmi Note 15 Pro 5G সিরিজের সেল শুরু হল
  8. 8849 Tank X: এমন ফোন বিশ্বে প্রথম, ইন-বিল্ট প্রজেক্টর, 17600mAh ব্যাটারি, নাইট ভিশন ক্যামেরা, কী নেই!
  9. Nothing Phone 4a সিরিজ আসছে মার্চে, লঞ্চের তারিখ ফাঁস হল, থাকবে স্ন্যাপড্রাগন প্রসেসর
  10. Redmi K90 Ultra এর ফিচার্সে বড় চমক, থাকতে পারে 8500mAh ব্যাটারি, কুলিং ফ্যান, 100W ফাস্ট চার্জিং
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.