Motorola India

Motorola India - ख़बरें

  • 32MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত 5G ফোনের দাম 6,500 টাকা কমল
    Moto G Max-এর 6 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ অপশন ফ্লিপকার্টে 21,499 টাকায় বিক্রি হচ্ছে। যেখানে লঞ্চের সময় ফোনটির দাম ছিল 27,999 টাকা। অর্থাৎ মোটোরোলা সরাসরি 6,499 টাকা ডিসকাউন্ট অফার করছে। ফোনটি 7,000mAh ব্যাটারি, Snapdragon 6s Gen 4 প্রসেসর, Dolby Atmos সাপোর্ট, IP64 রেটিং, এবং 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার সঙ্গে এসেছে। বাজেট কম থাকলে এটি দুর্দান্ত বিকল্প হতে পারে।
  • Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
    Indian Mobile Congress (IMC)-এর দশম সংস্করণ চলছে নতুন দিল্লির যশোভূমিতে। এই ইভেন্টে Motorola Signature 27, iQOO 16, ও Xiaomi 18 Pro-এর ভারতে লঞ্চের নিশ্চিত করেছে নির্মাতারা। শাওমি প্রথমবার এ দেশে তাদের প্রো মডেল আনছে। ফোনের পিছনে 2.9 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে। ডিভাইসে ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরা। iQOO 16 পারফরম্যান্সকে কেন্দ্র করে তৈরি। এর চীনা ভ্যারিয়েন্টে Snapdragon 8 Elite Extreme Gen 6 প্রসেসর, ফুল-সিন রে ট্রেসিং, ও 165FPS গেমিং সাপোর্ট পাওয়া যায়। Signature 27 ডেনমার্কের Bang & Olufsen-এর সঙ্গে যৌথভাবে তৈরি সাউন্ড সিস্টেমযুক্ত মোটোরোলার প্রথম কমার্শিয়াল স্মার্টফোন।
  • 20,999 টাকায় সেরা 5G ফোন কোনটা? Redmi 17C, Moto G57 Power, নাকি OnePlus N6x, দেখুন
    Redmi 17C 5G ভারতে নতুন লঞ্চ হয়েছে। ফোনের দাম 20,999 টাকা থেকে শুরু। এখন ঠিক একই দামে ভারতে আরও দুটি ফোন পাওয়া যাচ্ছে। Moto G57 Power 5G এবং OnePlus N6x 5G বিক্রি হচ্ছে 20,999 টাকায়। ফলে এই দামে ওয়ানপ্লাস, রেডমি, নাকি মোটোরোলা, কোন সংস্থার ফোন বেশি উপযুক্ত হবে, তা নিয়ে অনেক ক্রেতা বিভ্রান্তির মধ্যে পড়তে পারেন। তাই তিন ফোনের সমস্ত স্পেসিফিকেশনের তুলনা করা হল।
  • 3,000 টাকা দাম কমল 32MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত Motorola স্মার্টফোনের
    আগস্টে Motorola Edge 70 Fusion-এর 8 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ অপশনের দাম 30,999 টাকা থেকে বেড়ে 33,999 টাকা হয়েছিল। কিন্তু এখন ফোনটি ফ্লিপকার্টে 30,000 টাকায় বিক্রি হচ্ছে। Flipkart Axis বা Flipkart SBI ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে 1,550 টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। ফলে সাশ্রয়ের অঙ্ক পৌঁছে যাবে 4,500 টাকার উপরে।
  • Motorola Edge 70 Neo ভারতে লঞ্চের ঘোষণা হল, ছোট ফোনে মিলতে পারে বড় ফিচার
    বার্লিনে IFA 2026 ইভেন্টকে কেন্দ্র করে মোটোরোলার প্রকাশিত প্রেস রিলিজে Edge 70 Neo-এর আগমনের কথা জানানো হয়েছে। ওই অনুষ্ঠানে Edge 70 Plus, Moto Watch Ultra, ও Moto Snap ঘোষণা করেছে সংস্থা। প্রেস রিলিজে উল্লেখ করা হয়েছে, Motorola Edge 70 Neo ভারতে আনা হবে। তবে লঞ্চের তারিখ এখনও প্রকাশ হয়নি। ফোনটি ভারতে Android 17-এর টেস্টিং প্রোগ্রামে দেখা গিয়েছে। তারপরেই এ দেশে লঞ্চ হওয়ার সম্ভাবনা জোরালো হয়।
  • 32MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির সঙ্গে Moto G Max লঞ্চ হল ভারতে
    Moto G Max ভারতে 27,999 টাকায় লঞ্চ হয়েছে। এটি 6 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরে ভ্যারিয়েন্টে উপলব্ধ। ফোনটি 50 মেগাপিক্সেল Sony LYT600 মেইন ক্যামেরা, Snapdragon 6s Gen 4 প্রসেসর ও 7,000mAh ব্যাটারি ব্যবহার করে। এতে Dolby Atmos অডিও, IP64 রেটিং, ও 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ডিভাইসটি আগস্ট 20 থেকে ফ্লিপকার্ট, মোটোরোলা ইন্ডিয়ার ওয়েবসাইট, ও অফলাইন স্টোরে পাওয়া যাবে।
  • 15,000 টাকার মধ্যে ভাল 5G স্মার্টফোন খুঁজছেন? চমৎকার অফার নিয়ে হাজির Motorola ও Flipkart
    15,000 টাকা বাজেটের মধ্যে ভাল ফোন খুঁজে পাওয়া এখন মুশকিল। কিন্তু ফ্লিপকার্টে 13,999 টাকা খরচ করলেই 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, MediaTek Dimensity 6400 প্রসেসর, ও Dolby Atmos অডিও ফিচারের চমৎকার 5G ফোন পেয়ে যাবেন। চলতি বছর লঞ্চ হওয়া Moto G37 মডেলে এমনই ডিল পাওয়া যাচ্ছে। ফোনটির অফার ও স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন।
  • 12,000 টাকা দাম কমল Motorola-র এই দুর্দান্ত ফোনের, 64MP পেরিস্কোপ ক্যামেরা ও 125W চার্জিংয়ের মতো ফিচার
    Motorola Edge 50 Ultra বিক্রি হচ্ছে 12,000 টাকা ডিসকাউন্টে। ফোনটি পারফরম্যান্স ও ফিচার্সে অনেক লেটেস্ট ডিভাইসকে পিছনে ফেলবে। এটি ফ্ল্যাগশিপ কিলার Snapdragon 8s Gen 3 প্রসেসর ব্যবহার করে। হ্যান্ডসেটে 144Hz LTPS ডিসপ্লে, 64MP পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, 50MP সেলফি ক্যামেরা, 125W ফাস্ট চার্জিং, IP68 রেটিং, ও Dolby Atmos সাউন্ড ফিচার্স আছে।
  • নয়টি JBL স্পিকারের সঙ্গে Moto Pad 70 Groove ট্যাব এল ভারতে, ফোনের কাছে আনলে বদলে যাবে ব্লুটুথ স্পিকারে
    Moto Pad 70 Groove ভারতে 36,999 টাকায় লঞ্চ হয়েছে। এটি নয়টি JBL Pro স্পিকার সিস্টেমের সঙ্গে এসেছে। কোম্পানি আরও উন্নত সাউন্ড কোয়ালিটির জন্য Dolby Atmos প্রযুক্তির ব্যবহার করেছে। এতে ব্লুটুথ স্পিকার মোড আছে, যার সাহায্যে সরাসরি স্মার্টফোন থেকে ট্যাবলেটের স্পিকারে মিউজিক চালানো যাবে। ট্যাবলেটে Dimensity 7400 প্রসেসর, Dolby Vision ডিসপ্লে, 10,200mAh ব্যাটারি, এবং 13MP রিয়ার ক্যামেরা আছে।
  • 5,000 টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে নতুন Motorola ফোন, ফ্ল্যাগশিপ কিলার ফিচার্স রয়েছে
    Motorola Edge 70 Max ভারতে 54,999 টাকায় লঞ্চ হয়েছে, যা 8 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ অফার করে। 12 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজ ভার্সনের দাম 59,999 টাকা। উভয় ভ্যারিয়েন্টের সঙ্গে 5,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দিচ্ছে কোম্পানি। ফ্লিপকার্টের লিস্টিং অনুসারে, HDFC এবং Axis ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে ওই ছাড় দেওয়া হচ্ছে। অন্য দিকে, মোটোরোলা ইন্ডিয়ার ওয়েবসাইট অনুসারে, ICICI, IDFC, ও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) ক্রেডিট কার্ডেও 5,000 টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে। ICICI ক্রেডিট কার্ডে 18 মাস পর্যন্ত নো-কস্ট ইএমআই অপশনে ফোন কেনা যাবে।
  • Motorola Edge 70 Max দুর্ধর্ষ প্রসেসর ও ফ্ল্যাগশিপ ফিচার্সের সঙ্গে ভারতে লঞ্চ হল, দাম জেনে নিন
    Motorola Edge 70 Max ভারতে 54,999 টাকায় লঞ্চ হয়েছে। তবে এটি অফারে 49,999 টাকায় কেনা যাবে।ফোনে Snapdragon 8 Gen 5 প্রসেসর, 50MP রিয়ার ক্যামেরা, IP68 + IP69 রেটিং, Dolby Atmos অডিও, QHD+ AMOLED ডিসপ্লে, এবং 7,100mAh ব্যাটারি আছে। এটি 25W ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং, VC কুলিং সিস্টেম, ও মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি অফার করে।
  • 2000 টাকা ছাড়ে 32MP সেলফি ক্যামেরা, 7000mAh ব্যাটারি-সহ Moto G77 Power ফোনের সেল শুরু
    Moto G77 Power ভারতে 25,999 টাকার একটাই মেমোরি ভ্যারিয়েন্টে বিক্রি শুরু হল। এটি 8 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ অফার করে। ফোনটি SBI, ICICI, Axis, HDFC বা IDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে কিনলে 2,000 টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে। ফলে দাম 23,999 টাকায় নেমে আসবে। আবার IDFC এবং Kotak ক্রেডিট কার্ডে করা EMI লেনদেনে 2,500 টাকা ছাড় পাওয়া যাবে।
  • Motorola-এর সবচেয়ে শক্তিশালী Edge ফোন জুলাই 15 ভারতে লঞ্চ হচ্ছে, থাকবে আইফোনের মতো ফিচার
    Motorola Edge 70 Max জুলাই 15 ভারতে লঞ্চের ঘোষণা হল। ফোনে Snapdragon 8 Gen 5 প্রসেসর, ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং, VC কুলিং সিস্টেম, QHD+ ডিসপ্লে, ও 120 FPS গেমিং সাপোর্ট থাকছে। এছাড়াও, 90W ফাস্ট চার্জিং, 7,000mAh ব্যাটারি, ও 12 জিবি র‍্যাম কনফার্ম করা হয়েছে।
  • Moto G77 Power ভারতে 32MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল, দাম-ফিচার্স জেনে নিন
    Moto G77 Power পাওয়ারফুল 7,000mAh ব্যাটারি, FHD+ ডিসপ্লে, 50MP ক্যামেরা, ও Dimensity 6400 চিপসেটের সঙ্গে ভারতে লঞ্চ হয়েছে। ফোনের 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজের দাম 25,999 টাকা৷ এটি IP64 রেটিং, রিভার্স চার্জিং, ও Dolby Atmos অফার করে৷ ফ্লিপকার্ট ও মোটোরোলা ইন্ডিয়ার ওয়েবসাইটে জুলাই 13 বিক্রি শুরু হবে।
  • Motorola Edge 70 Max স্মার্টফোনের ভারতে লঞ্চ কনফার্মড হল, ক্যামেরা ও প্রসেসরে বড় চমক
    Motorola Edge 70 Max অফিসিয়ালি টিজ হল ভারতে। ফোনের একটি মাইক্রোসাইট ফ্লিপকার্টের ওয়েবসাইটে দেখা গিয়েছে। ব্যাক প্যানেলে স্কোয়ার আকৃতির ক্যামেরা মডিউলের মধ্যে তিনটি ক্যামেরা রাখা হয়েছে। ক্যামেরা সেটআপের পাশে LED এলইডি ফ্ল্যাশ রয়েছে। Motorola আরও জানিয়েছে যে, Edge 70 Pro Max কৃত্রিম মেধা ভিত্তিক কাজের (AI ওয়ার্কলোড) জন্য 46 শতাংশ উন্নত NPU পারফরম্যান্স অফার করবে। ফোনে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট থাকবে বলেও কনফার্ম করেছে ব্র্যান্ড। লিক হওয়া তথ্য অনুসারে, ডিভাইসটি Snapdragon 8 Gen 5 প্রসেসর ব্যবহার করতে পারে।

Motorola India - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »