Motorola Edge 60 Stylus লঞ্চ প্রাইসের চেয়ে 4,500 টাকা ছাড়ে কেনার সুযোগ মিলছে।
Photo Credit: Motorola
Motorola Edge 60 Stylus comes with a built-in stylus, which is rare in this price segment
যদি স্টাইল, পারফরম্যান্স, ও প্রোডাক্টিভিটির নিখুঁত সমন্বয় রয়েছে, এমন স্মার্টফোন খুঁজে থাকেন, তাহলে Motorola Edge 60 Stylus দুর্দান্ত অপশন হতে পারে। Amazon ফোনটিকে স্পেশাল অফারে বিক্রি করছে। বাজারে আসার এক বছর না হতেই সরাসরি 4,500 টাকার বিশেষ ডিসকাউন্ট দিচ্ছে ই-কমার্স সংস্থাটি। ডিভাইসটি তার সেগমেন্টে সবচেয়ে কম দামের মডেল, যা স্টাইলাস পেনের সাথে এসেছে। মোটোরোলার এই ফোন কেনার আরও কারণের মধ্যে রয়েছে মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি, IP68 জল ও ধুলো প্রতিরোধী রেটিং, 50 মেগাপিক্সেল Sony LYTIA 700C প্রাইমারি ক্যামেরা, Dolby Atmos সাউন্ড, এবং ওয়্যারলেস চার্জিং প্রযুক্তির মতো ফিচার্স।
Motorola Edge 60 Stylus ভারতে 2025 সালের এপ্রিল মাসে লঞ্চ হয়েছিল। তখন 8 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজ যুক্ত সিঙ্গেল ভ্যারিয়েন্টের দাম 22,999 টাকা ছিল। প্রতিবেদন লেখার সময় এটি অ্যামাজনে 18,499 টাকায় বিক্রি হতে দেখা গিয়েছে। অর্থাৎ কোম্পানি ফ্ল্যাট 4,500 টাকা ডিসকাউন্ট দিচ্ছে। আবার Amazon Pay ICICI ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন করলে 554 টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে।
হ্যান্ডসেটটি Axis ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে EMI অপশনে নিলে 1,000 টাকা ছাড় পাওয়া যাবে। এছাড়াও, HDFC এবং Kotak ক্রেডিট কার্ডে মাসিক কিস্তির মাধ্যমে কিনলে যথাক্রমে 1,250 টাকা ও 1,000 টাকা ছাড় পাওয়া যাবে। ফোনটি প্যানটোন জিব্রাল্টার সি এবং প্যানটোন ওয়েব কালার অপশনে উপলব্ধ।
মোটোরোলা এজ 60 স্টাইলাস ডুয়াল ক্যামেরার সাথে এসেছে। এতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ও f/1.8 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং f/2.2 অ্যাপারচার সহ একটি 13 মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা আছে। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে 32 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান। উভয় ক্যামেরা 30fps-এ 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে।
মোটোরোলার এই ফোনে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে 5,000mAh ব্যাটারি, যা 68W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 15W ওয়্যারলেস চার্জিং সমর্থন করে। ফোনটি 4 ফ্যাব্রিকেশনে নির্মিত Qualcomm Snapdragon 7s Gen 2 প্রসেসরে রান করে। হ্যান্ডসেটটি Android 15-এর সঙ্গে লঞ্চ হয়েছিল, তবে Android 17 পর্যন্ত অপারেটিং সিস্টেম আপগ্রেড পাবে।
Motorola Edge 60 Stylus এর সামনে 6.7 ইঞ্চির পোলেড ডিসপ্লে আছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 3,000 নিট পিক ব্রাইটনেস, HDR, 1.5K রেজোলিউশন (1,220 x 2,712 পিক্সেল, ও 1 বিলিয়ন কালার অফার করে। স্ক্রিনের উপরে কর্নিং গরিলা গ্লাস 3 কভার আছে৷ স্ক্রিনের নিচে মিলবে একটি অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
boAt Nirvana Eutopia 2 ANC Wireless Headphones
Starts from ₹4,999
Amazfit Cheetah 2 Ultra
Starts from ₹54,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Skullcandy Aviator 900 ANC Wireless Headphones
Starts from ₹22,999
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹1,999
Rockstar Games Says GTA 6 Leaks Have Been 'Heartbreaking', Promises More Details Soon