Motorola Edge 50 Pro লঞ্চ প্রাইসের চেয়ে প্রায় 12,000 টাকা ছাড়ে কেনার সুযোগ মিলছে।
Photo Credit: Motorola
Motorola Edge 50 Pro supports 125W wired and 50W wireless Turbo charging
বেশি টাকা ছাড়ে একটু পুরনো মডেলের ভাল ফোন কিনতে চান? তাহলে Amazon আপনার জন্য দারুণ সুযোগ নিয়ে হাজির হয়েছে। আগের স্টক খালি করতে 2024 ও 2025 সালের বেশ কিছু স্মার্টফোন অনলাইনে লোভনীয় ডিসকাউন্টে বিক্রি হচ্ছে, যার মধ্যে অন্যতম Motorola Edge 50। মোটোরোলার দুর্দান্ত মিড-রেঞ্জ ফোনটি এখন প্রায় 12,000 টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে। এটি সবচেয়ে কম দামের ফোন যা 125W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। Motorola Edge 50 Pro এর 144 হার্টজ রিফ্রেশ রেট, 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, IP68 জল ও ধুলো প্রতিরোধী ক্ষমতা, এবং 50W ওয়্যারলেস চার্জিং ফিচার ক্রেতাদের নজর টানার জন্য যথেষ্ট।
Motorola Edge 50 Pro ভারতে 2024 সালের এপ্রিল মাসে লঞ্চ হয়েছিল। তখন 8 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ-যুক্ত বেস মডেলের দাম 31,999 টাকা ছিল। অন্য দিকে, টপ 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 35,999 টাকা রেখেছিল মোটোরোলা। বর্তমানে এটি অ্যামাজনে 24,140 টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ সরাসরি 11,859 টাকা ডিসকাউন্ট পাচ্ছে ক্রেতারা।
Motorola Edge 50 Pro এর 256 জিবি ভ্যারিয়েন্টের ল্যাভেন্ডার (লাইট পার্পল) কালার অপশনের জন্য শুধু অফারটি প্রযোজ্য। ফোনটি HDFC, Kotak, এবং Yes ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে EMI অপশনে নিলে 1,000 টাকা ছাড় পাওয়া যাবে। আবার Amazon Pay ICICI ক্রেডিট কার্ডের মাধ্যমে কিনলে 724 টাকা ক্যাশব্যাক পাওয়া যেতে পারে।
স্পেসিফিকেশন ও ফিচার্সের কথা বলতে গেলে, প্রথমে ক্যামেরা ডিপার্টমেন্টে আসা যেতে পারে৷ Edge 50 Pro এর ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা ইউনিট আছে। এতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, f/2.0 অ্যাপারচার সহ একটি 10 মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা, ও 3x অপটিকাল জুম সহ একটি 10 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা পাওয়া যায়। সেলফি এবং ভিডিও কলের জন্য সামনে একটি 50 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান।
মোটোরোলা এজ 50 প্রো-তে পাওয়ার ব্যাকআপ দেয় 4,500mAh ব্যাটারি। ফোনটির 12 জিবি র্যাম ভার্সনে 125W চার্জার দেওয়া হয়। 8 জিবি র্যাম মডেলে 68W চার্জার উপলব্ধ। ফোনটি Qualcomm Snapdragon 7 Gen 3 প্রসেসর দ্বারা চালিত। ফোনের সামনে 6.7 ইঞ্চি পোলেড কার্ভড ডিসপ্লে আছে, যা 144 হার্টজ রিফ্রেশ রেট, 2,000 নিট পিক ব্রাইটনেস, 1.5K রেজোলিউশন (1,220 x 2,712 পিক্সেল, HDR10+, এবং ডলবি ভিশন সাপোর্ট করে। হ্যান্ডসেটটি Android 14-এর সঙ্গে লঞ্চ হয়েছিল, তবে Android 17 পর্যন্ত অপারেটিং সিস্টেম আপগ্রেড পাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
WhatsApp Usernames Are Now Reportedly Available for Some Android and iOS Users
Meta Introduces New Parental Alerts for Teen Suicide and Self-Harm Conversations
GTA 6 Had 'Strongest Pre-Order Campaign on Record', on Track to Generate Up to $5.2 Billion in First Week