ট্রিপল রিয়ার ক্যামেরা আর পাঞ্চ হোল ডিসপ্লে সহ লঞ্চ হল Motorola One Action

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 17 অগাস্ট 2019 13:31 IST
হাইলাইট
  • নির্বাচিত কিছু দেশে লঞ্চ হয়েছে Motorola One Action
  • 23 অগাস্ট ভারতে এই ফোন লঞ্চ হবে
  • ফোনের ভিতরে রয়েছে Samsung Exynos 9609 চিপসেট

Motorola One Action ফোনে থাকছে পাঞ্চ হোল ডিসপ্লে

শুক্রবার আরও একটি নতুন স্মার্টফোন লঞ্চ করল Motorola। Motorola One সিরিজের অধীনে এই ফোন লঞ্চ হয়েছে। Motorola One, Motorola One Power আর Motorola One Vision এর পরে এটা এই সিরিজের চতুর্থ স্মার্টফোন। নতুন এই স্মার্টফোনের নাম Motorola One Action। এই ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। এর মধ্যে একটি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। এই ক্যামেরা দিয়ে ল্যান্ডস্কেপ ভিডিও তোলা যাবে। থাকছে একটি হোল পাঞ্চ ডিসপ্লে।

Motorola One Action এর দাম

Motorola One Action এর দাম 259 ইউরো (প্রায় 20,400 টাকা)। ব্রাজিল, মেক্সিকো সহ ইউরোপের একাধিক দেশে এই ফোন বিক্রি শুরু হয়েছে। শিঘ্রই লাতিল আমেরিকা, ইউরো ও এশিয়ার অন্যান্য দেশে এই ফোন লঞ্চ করবে Motorola। 23 অগাস্ট ভারতে লঞ্চ হতে পারে এই স্মার্টফোন।

Advertisement

Motorola One Action স্পেসিফিকেশন

ডুয়াল সিম Motorola One Action ফোনে Android Pie অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে রয়েছে একটি 6.3 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে একটি অক্টা-কোর Samsung Exynos 9609 চিপসেট, Mali MP3 GPU, 4GB RAM আর 128GB স্টোরেজ।

Motorola One Action ফোনের পিছনে রয়েছে নিতটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে একটি 12 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে একটি আলট্রা ওয়াইড ক্যামেতা আর একটি 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর।

সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে একটি 12 মেগাপিক্সেল সেন্সর। আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে এই সেলফি ক্যামেরায় বিভিন্ন এফেক্ট ব্যবহার করা যাবে।

Advertisement

কানেক্টিভিটির জন্য Motorola One Action ফোনে রয়েছে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, NFC, USB Type-C আর একটি 3.5 মিমি হেডফোন জ্যাক। থাকছে অ্যাস্কিলেরোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট, জাইরোস্কোপ, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ম্যাগনেটোমিটার আর প্রক্সিমিটি সেন্সর।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good build quality and unique design
  • Lag-free performance
  • Stock Android experience
  • Bad
  • Small battery and slow charging
  • Disappointing display quality and content scaling issues
  • Can’t capture still photos with ultra-wide camera
 
KEY SPECS
Display 6.30-inch
Processor Samsung Exynos 9609
Front Camera 12-megapixel
Rear Camera 12-megapixel + 16-megapixel + 5-megapixel
RAM 4GB
Storage 128GB
Battery Capacity 3500mAh
OS Android 9 Pie
Resolution 1080x2520 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy Quantum 7 লঞ্চ হল, ট্রিপল ক্যামেরা, সুপার অ্যামোলেড ডিসপ্লে, 2032 সাল পর্যন্ত আপডেট
  2. আকর্ষণীয় ডিজাইনের Redmi 17C 5G সস্তায় সুন্দর ক্যামেরা ও জাম্বো ব্যাটারির সঙ্গে লঞ্চ হল
  3. BGMI Redeem Codes: BGMI-এর 50টি নতুন কোড প্রকাশ, ফ্রি-তে Suave Master Set জিতুন
  4. অ্যাকাউন্ট হ্যাকিং এবং স্ক্যাম ঠেকাতে বড় আপডেট আনল WhatsApp, এখন আরও শক্তিশালী নিরাপত্তা
  5. Philips সস্তায় ভারতে আনছে 64MP AI ক্যামেরা ও 8GB পর্যন্ত র‍্যামের 5G ফোন
  6. Realme P4s 5G বিশাল ব্যাটারি ও দুর্দান্ত ফিচার্সের সঙ্গে ভারতে লঞ্চ হল, বাজেটে সেরা গেমিং ফোন?
  7. ChatGPT আনল মজাদার ফিচার, ছবি বা প্রম্পট দিলেই বানাবে WhatsApp স্টিকার
  8. iPhone 18-এর আগেই বড় চমক আনল Apple, লঞ্চ হল নতুন Mac Mini ও Mac Studio
  9. Nokia 300 Charge: একচার্জে 40 দিন চলবে! নোকিয়ার সবচেয়ে বড় ব্যাটারির কিপ্যাড ফোন লঞ্চ হল
  10. 80টির বেশি নতুন ফিচার্সের সঙ্গে প্রকাশ হল Nothing OS 5.0, কোন ফোনে কবে আপডেট আসবে দেখুন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.