আজ বিক্রি শুরু হচ্ছে Motorola One Action: দেখে নিন দাম ও স্পেসিফিকেশন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 30 অগাস্ট 2019 11:09 IST
হাইলাইট
  • Motorola One Action ফোনে রয়েছে Exynos 9609 চিপসেট
  • এই ফোনে 3,500mAh ব্যাটারি থাকছে
  • 4ক ভিডিও রেকর্ড করা যাবে

Motorola One Action ফোনের দাম 13,999 টাকা

সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে Motorola One Action। ভারতে এই ফোনের দাম 13,999 টাকা থেকে। এই ফোনের পিছনে ট্রিপল ক্যামেরায় থাকছে একটি আলট্রা ওয়াইড ক্যামেরা। এছাড়াও এই ফোনে থাকছে টাইম ল্যাপস ভিডিও রেকর্ডিং। Motorola One Action ফোনের ডিসপ্লের বাঁ দিকে উপরে থাকছে একটি পাঞ্চ হোল। সেখানে থাকছে ফোনের সেলফি ক্যামেরা। আজ দুপুর 12 টায় Flipkart এ বিক্রি শুরু হবে এই স্মার্টফোন।

Motorola One Action এর দাম

Motorola One Action এর দাম 13,999 টাকা। 4GB RAM + 128 GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। শুক্রবার বিক্রি শুরু হবে Motorola One Action।

লঞ্চ অফারে Jio গ্রাহকরা 2,200 টাকা ক্যাশব্যাক পাবেন। সাথে থাকছে অতিরিক্ত 125GB 4G ডেটা। নীল ও সাদা রঙে পাওয়া যাবে Motorola One Action।

Motorola One Action স্পেসিফিকেশন

ডুয়াল সিম Motorola One Action ফোনে Android Pie অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে রয়েছে একটি 6.3 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে একটি অক্টা-কোর Samsung Exynos 9609 চিপসেট, Mali MP3 GPU, 4GB RAM আর 128GB স্টোরেজ।

Motorola One Action ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে একটি 12 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে একটি আলট্রা ওয়াইড ক্যামেরা আর একটি 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর।

সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে একটি 12 মেগাপিক্সেল সেন্সর। আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে এই সেলফি ক্যামেরায় বিভিন্ন এফেক্ট ব্যবহার করা যাবে।

কানেক্টিভিটির জন্য Motorola One Action ফোনে রয়েছে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, NFC, USB Type-C আর একটি 3.5 মিমি অডিও জ্যাক। থাকছে অ্যাস্কিলেরোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট, জাইরোস্কোপ, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ম্যাগনেটোমিটার আর প্রক্সিমিটি সেন্সর।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good build quality and unique design
  • Lag-free performance
  • Stock Android experience
  • Bad
  • Small battery and slow charging
  • Disappointing display quality and content scaling issues
  • Can’t capture still photos with ultra-wide camera
 
KEY SPECS
Display 6.30-inch
Processor Samsung Exynos 9609
Front Camera 12-megapixel
Rear Camera 12-megapixel + 16-megapixel + 5-megapixel
RAM 4GB
Storage 128GB
Battery Capacity 3500mAh
OS Android 9 Pie
Resolution 1080x2520 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung নিয়ে এল Galaxy Buds 4 Pro, মাথা নাড়ালেই কল রিসিভ, কানের আকার বুঝে শোনাবে সাউন্ড
  2. Samsung Galaxy S26 ও Galaxy S26+ বিশ্বের প্রথম 2nm প্রসেসর ও প্রাইভেসি ডিসপ্লে ফিচারের সাথে লঞ্চ হল
  3. Samsung Galaxy S26 Ultra ঝড় তুলে DSLR-এর মতো ক্যামেরা ও সেরা ফিচার্স নিয়ে লঞ্চ হল, দাম জেনে নিন
  4. YouTube প্রিমিয়াম সাবস্ক্রিপশন ছাড়াই ব্যাকগ্রাউন্ডে ভিডিও দেখা ও অফলাইন ডাউনলোডের সুবিধা আনল
  5. 2,000 টাকা ছাড়ে Infinix Note Edge 5G ফোনের সেল শুরু হল, 6,500mAh ব্যাটারি, কার্ভড অ্যামোলেড ডিসপ্লে আছে
  6. Samsung Galaxy S26 সিরিজ লঞ্চের আগে 23,000 টাকা দাম কমল 200MP ক্যামেরার গ্যালাক্সি ফোনের
  7. ভারতীয় কোম্পানি Ai+ সস্তায় ইয়ারবাডস ও স্মার্টওয়াচ লঞ্চ করল, দাম মাত্র 699 টাকা থেকে শুরু
  8. Vivo আনছে 12,000mAh ব্যাটারির অবিশ্বাস্য স্মার্টফোন, কবে লঞ্চ হবে
  9. WhatsApp: হোয়াটসঅ্যাপে আসছে নতুন নিয়ম, না মানলে পরিষেবা বন্ধ হয়ে যাবে
  10. Airtel বেশি ডেটা ইউজারদের জন্য নতুন প্ল্যান আনল, 84 দিন আনলিমিটেড নেট ও ভয়েস কলিং
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.