বিক্রি শুরু হল Motorola One Macro: লঞ্চ অফারে Jio গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 12 অক্টোবর 2019 09:39 IST
হাইলাইট
  • Motorola One Macro ফোনে 4,000mAh ব্যাটারি থাকবে
  • ফোনের ভিতরে MediaTek Helio P70 চিপসেট থাকবে
  • আলাদা ম্যাক্রো ক্যামেরা থাকছে

Motorola One Macro ফোনে থাকছে MediaTek Helio P70 চিপসেট

চলতি সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছিল Motorola One Macro। শনিবার ভারতে বিক্রি শুরু হচ্ছে এই স্মার্টফোন। এই ফোনে থাকছে একটি আলাদা ম্যাক্রো ক্যামেরা। সাথে থাকছে একটি 6.2 ইঞ্চি ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে ওয়াটার ড্রপ নচ। ফোনের ভিতরে থাকছে একটি MediaTek Helio P70 চিপসেট। ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা।

Motorola One Macro এর দাম

4GB RAM + 64GB স্টোরেজে Motorola One Macro এর দাম 9,999 টাকা। ভারতে শুধুমাত্র নীল রঙে এই ফোন পাওয়া যাবে। শনিবার দুপুর 12 টায় Flipkart থেকে বিক্রি শুরু হবে Motorola One Macro। লঞ্চ অফারে Jio গ্রাহকরা 2,200 টাকা ক্যাশব্যাক আর 125GB অতিরিক্ত ডেটা বিনামূল্যে পাবেন।

Redmi 8A রিভিউ: বাজেট সেগমেন্টে এটাই সেরা স্মার্টফোন?

Motorola One Macro স্পেসিফিকেশন

ডুয়াল সিম Motorola One Macro ফোনে রয়েছে স্টক Android 9 Pie অপারেটিং সিস্টেম। এই ফোনে রয়েছে একটি 6.2 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে MediaTek Helio P70 চিপসেট, 4GB RAM আর 64GB স্টোরেজ।

ছবি তোলার জন্য Motorola One Macro ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকছে। এই ফোনে একটি 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকছে। সাথে থাকছে একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর আর একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। জলদি ফোকাস করার জন্য এই ফোনের ক্যামেরার সাথে রয়েছে লেসার অটোফোকাস। সেলফি তোলার জন্য Motorola One Macro ফোনে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে।

ট্রিপল রিয়ার ক্যামেরা, চোখ ধাঁধানো ডিসপ্লে সহ ভারতে এল Nokia 6.2

কানেক্টিভিটির জন্য Motorola One Macro ফোনে রয়েছে 4G LTE, Bluetooth 4.2, Wi-Fi 802.11 b/g/n, GPS, A-GPS, LTEPP, SUPL, GLONASS, Galileo আর 3.5 মিমি অডিও জ্যাক। ফোনের ভিতরে থাকছে একটি 4,000 mAh ব্যাটারি। সাথে থাকছে 10W চার্জিং। Motorola One Macro এর ওজন 186 গ্রাম।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good battery life
  • Useful software features
  • Decent performance
  • Bad
  • HD resolution display
  • Sub-par camera performance
 
KEY SPECS
Display 6.20-inch
Processor MediaTek Helio P70
Front Camera 8-megapixel
Rear Camera 13-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 4000mAh
OS Android 9 Pie
Resolution 720x1520 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Airtel সুখবর শোনালো, আনলিমিটেড 4G ও 5G ডেটা এবার 28 দিনের রিচার্জ প্ল্যানে
  2. 3,000 টাকা ছাড়ে 200MP ক্যামেরার Redmi Note 15 Pro 5G সিরিজের সেল শুরু হল
  3. 8849 Tank X: এমন ফোন বিশ্বে প্রথম, ইন-বিল্ট প্রজেক্টর, 17600mAh ব্যাটারি, নাইট ভিশন ক্যামেরা, কী নেই!
  4. Nothing Phone 4a সিরিজ আসছে মার্চে, লঞ্চের তারিখ ফাঁস হল, থাকবে স্ন্যাপড্রাগন প্রসেসর
  5. Redmi K90 Ultra এর ফিচার্সে বড় চমক, থাকতে পারে 8500mAh ব্যাটারি, কুলিং ফ্যান, 100W ফাস্ট চার্জিং
  6. 2 বছর ওয়ারেন্টি ও 5000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্টের সাথে দুর্ধর্ষ ক্যামেরার Vivo X200T ফোনের সেল শুরু হল
  7. 50MP ট্রিপল ক্যামেরা ও দুর্দান্ত ফিচার্সের Nothing স্মার্টফোনে মিলছে লোভনীয় ছাড়, কিনবেন নাকি
  8. iQOO 15R ভারতের সবচেয়ে পাতলা 7600mAh ব্যাটারি ফোন হতে চলেছে
  9. Xiaomi, Redmi, ও Poco-এর একাধিক স্মার্টফোনে Android 16 এবং HyperOS 3 আপডেট আসছে, দেখুন তালিকা
  10. ভিভো বাজারে আনছে দুই নতুন বাজেট স্মার্টফোন Vivo Y21 5G ও Vivo Y11d
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.