নতুন রঙে বিক্রি শুরু হল Motorola One Vision

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 11 জুলাই 2019 18:04 IST
হাইলাইট
  • Motorola One Vision এর দাম 19,999 টাকা
  • শুধুমাত্র Flipkart থেকে এই ফোন কেনা যাবে
  • ব্রোঞ্জ গ্রেডিয়েন্ট রঙে ভারতে বিক্রি শুরু হল স্মার্টফোন

ব্রোঞ্জ গ্রেডিয়েন্ট রঙে ভারতে বিক্রি শুরু হল Motorola One Vision

জুন মাসে ভারতে লঞ্চ হয়েছিল Motorola One Vision। গত মাসে সাফায়ার গ্রেডিয়েন্ট আর ব্রোঞ্জ গ্রেডিয়েন্ট রঙে এই ফোন লঞ্চ করেছিল Motorola। তবে এতদিন শুধুমাত্র সাফায়ার গ্রেডিয়েন্ট রঙে এই স্মার্টফোন পাওয়া যাচ্ছিল। এবার ব্রোঞ্জ গ্রেডিয়েন্ট রঙে ভারতে বিক্রি শুরু হল Motorola One Vision।  ইতিমধ্যেই Flipkart এ নতুন রঙে এই ফোন বিক্রি শুরু হয়েছে। এই ফোনে রয়েছে পাঞ্চ হোল ডিসপ্লে, ডুয়াল রিয়ার ক্যামেরা, সেখানে থাকছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার, 25 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। রিয়ার ক্যামেরায় থাকছে অপ্টিকাল ইমেজ স্টেবিলাইজেশান। এই প্রথম ভারতে কোন Motorola ফোনে পাঞ্চ হোল ডিসপ্লে দেখা গেল।

Motorola One Vision এর দাম

Motorola One Vision এর দাম 19,999 টাকা।  4GB RAM আর 128GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। শুধুমাত্র Flipkart থেকে এই ফোন কেনা যাবে।

Motorola One Vision স্পেসিফিকেশন

Motorola One Vision ফোনে থাকছে একটি 6.3 ইঞ্চি 21:9 FullHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি Samsung Exynos 9609 চিপসেট, 4GB RAM আর  128GB স্টোরেজ।

ছবি তোলার জন্য Motorola One Vision ফোনে থাকবে 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। সাথে থাকছে একটি 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। সেলফি তোলার জন্য এই ফোনে একটি 25 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে Motorola। এই ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেম চলবে।

Motorola One Vision ফোনের ভিতরে থাকবে 3,500 mAh ব্যাটারি। সাথে থাকছে ফাস্ট চার্জ সাপোর্ট। 15 মিনিট চার্জে 7 ঘন্টা ব্যবহার করা যাবে এই স্মার্টফোন।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Appealing design and good build quality
  • Dependable performance
  • Clean Android UI
  • Impressive night vision mode
  • Bad
  • Below-average battery life
  • Unimpressive display quality
 
KEY SPECS
Display 6.30-inch
Processor Samsung Exynos 9609
Front Camera 25-megapixel
Rear Camera 48-megapixel + 5-megapixel
RAM 4GB
Storage 128GB
Battery Capacity 3500mAh
OS Android 9 Pie
Resolution 1080x2520 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Nokia-র কিপ্যাড ফোনে এবার সেলফি ক্যামেরা, 4G সাপোর্ট ও AI ফিচারের সঙ্গে হাজির চার নতুন মডেল
  2. Samsung Galaxy S27 সিরিজের ফিচারে বড় চমক, অন্যের চোখ থেকে লুকিয়ে রাখবে স্ক্রিন
  3. Redmi 17 5G সস্তায় জাম্বো 7,500mAh ব্যাটারি ও 45W ফাস্ট চার্জিং-সহ আসছে
  4. চলন্ত টোটো থামিয়ে দিচ্ছিল ফোনের অ্যাপ, ভিডিও ভাইরাল হতেই কড়া পদক্ষেপ করল কেন্দ্র
  5. Apple-এর ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ব্যাটারির সঙ্গে আসছে iPhone 18 Pro Max
  6. Moto G77 Power আগামী সপ্তাহে ভারতে লঞ্চ, 7000mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরা থাকবে
  7. iQOO Z11i সস্তায় শক্তিশালী 6,500mAh ব্যাটারি ও 120Hz গেমিং ডিসপ্লে-সহ লঞ্চ হল
  8. কোহলি ভক্তদের জন্য সুখবর, Nothing Phone 4b RCB Edition আগামী সপ্তাহে লঞ্চ হচ্ছে, প্রকাশ্যে ফার্স্ট লুক
  9. Redmi Note 17 সিরিজের লঞ্চ জুলাইতে, 200MP ক্যামেরা ও 10,000mAh ব্যাটারি থাকতে পারে
  10. Samsung Galaxy Jump 5 ট্রিপল ব্যাক ক্যামেরা, 6 বছর OS আপডেট, ও 120Hz AMOLED ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.