Motorola P50 ফোনে রয়েছে একটি পাঞ্চ হোল ডিসপ্লে, 25 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আর ডুয়াল রিয়ার ক্যামেরা। ফোনের ভিতরে থাকছে একটি Samsung Exynos 9609 চিপসেট আর 3,500 mAh ব্যাটারি।
20 জুলাই বিক্রি শুরু হবে Motorola P50
অবশেষে লঞ্চ হল Motorola P50। বৃহস্পতিবার চিনে এই ফোন লঞ্চ হয়েছে। 20 জুলাই চিনে বিক্রি শুরু হবে এই স্মার্টফোন। সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছিল Motorola One Vision। নাম বদলে চিনে লঞ্চ হল Motorola P50। এই ফোনে রয়েছে একটি পাঞ্চ হোল ডিসপ্লে, 25 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আর ডুয়াল রিয়ার ক্যামেরা। ফোনের ভিতরে থাকছে একটি Samsung Exynos 9609 চিপসেট আর 3,500 mAh ব্যাটারি।
চিনে Motorola P50 এর দাম শুরু হচ্ছে 2,499 টাকা (প্রায় 25,000 টাকা) থেকে। 6GB RAM + 128GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। 15 জুলাই চিনে এই ফোনের প্রি-অর্ডার শুরু হবে। বিক্রি শুরু 20 জুলাই।
Motorola P50 ফোনে থাকছে একটি 6.3 ইঞ্চি 21:9 FullHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি Samsung Exynos 9609 চিপসেট, 6GB RAM আর 128GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Motorola P50 ফোনে থাকবে 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। সাথে থাকছে একটি 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। সেলফি তোলার জন্য এই ফোনে একটি 25 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে Motorola। এই ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেম চলবে।
Motorola P50 ফোনের ভিতরে থাকবে 3,500 mAh ব্যাটারি। সাথে থাকছে ফাস্ট চার্জ সাপোর্ট। 15 মিনিট চার্জে 7 ঘন্টা ব্যবহার করা যাবে এই স্মার্টফোন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Oppo K14 Lite Launched in India With 6.75-Inch Display, 7,000mAh Battery: Price, Specifications