48MP কোয়াড ক্যামেরা সহ আসছে Motorola One Zoom

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 8 অগাস্ট 2019 16:39 IST
হাইলাইট
  • Motorola One Zoom ফোনে থাকছে 5x হাইব্রিড জুম
  • ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
  • ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকবে

Motorola One Zoom লঞ্চের দিন জানা যায়নি

Photo Credit: WinFuture

লঞ্চের আগেই Motorola One Zoom ফোন সম্পর্কে একাধিক তথ্য সামনে এল। এই ফোনে থাকছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। আগে Motorola One Pro নামে এই ফোন সামনে এলেও সাম্প্রতিক রিপোর্টে জানা গিয়েছে Motorola One Zoom নামে লঞ্চ হবে এই স্মার্টফোন। সাম্প্রতিক রিপোর্টে এই ফোনের ক্যামেরা সম্পর্কে বিস্তারিত তথ্য সামনে এসেছিল।

রিপোর্টে জানানো হয়েছে Motorola One Zoom ফোনের পিছনে থাকবে চারটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। এই সেন্সরের চারটি পিক্সেল এক হয়ে দুর্দান্ত ডিটেল সমহ 12 মেগাপিক্সেল ছবি তুলতে পারবে এই ক্যামেরা। এর সাথেই থাকছে একটি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। আর একটি 5x টেলিফটো লেন্স। এছাড়াও ভালো পোট্রেট তোলার জন্য এই ফোনে থাকছে একটি ডেপ্ত সেন্সর।

রিপোর্টে আরও জানানো হয়েছে Motorola One Zoom ফোনের ডিসপ্লের উপরে থাকছে একটি ওয়াটার ড্রপ নচ। ডিসপ্লের পাশে থাকছে পাতলা বেজেল। ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা। ওয়াটার ড্রপ নচে থাকবে এই ফোনের সেলফি ক্যামেরা।

Motorola One Zoom ফোনে থাকবে একটি 6.2 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে। এই ফোনে থাকছে 3.5 মিমি অডিও জ্যাক, USB Type-C আর বড় ব্যাটারি। ফোনের ডিসপ্লের নীচে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। Motorola One Zoom ছাড়াও শিঘ্রই বাজারে আসতে চলেছে কোম্পানির Motorola One Action।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iQOO 16 লঞ্চ হল, চোখ কপালে তোলার মতো ফিচার্স নিয়ে বাজারে নয়া ফ্ল্যাগশিপ
  2. MRP-র এবার আসল দাম ফাঁস, দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 কিনতে কত খরচ
  3. 39,999 টাকায় Google Pixel স্মার্টফোন, Flipkart বিগ বিলিয়ন ডেজে বেস্ট অফার
  4. Lava Shark 2 Pro 5G সস্তায় 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল
  5. Oppo K14 Plus 5G ভারতে 8,000mAh ব্যাটারি, 144Hz অ্যামোলেড স্ক্রিন, 50MP OIS ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  6. 13,999 টাকা থেকে Motorola-র ফোন, Flipkart Big Billion Days-এ বড় ছাড়
  7. OnePlus 16 ঝড় তুলবে, 185Hz ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা-সহ এই দিন লঞ্চ
  8. 6 অক্টোবর ভারতে আসতে পারে Vivo X Fold 6, থাকবে 200MP Zeiss ক্যামেরা
  9. Oppo F35 সিরিজ লঞ্চ হচ্ছে 5 অক্টোবর, থাকবে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  10. পয়লা অক্টোবর থেকে বড় ধাক্কা, পুজোর আগে টিভি, ফ্রিজ, ও এসির দাম বাড়ছে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.