25MP সেলফি ক্যামেরা সহ লঞ্চ হল Motorola P50

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 5 জুলাই 2019 14:35 IST
হাইলাইট
  • Motorola P50 ফোনে থাকছে 48MP ক্যামেরা
  • থাকছে ডুয়াল ক্যামেরা
  • চিনে লঞ্চ হয়েছে এই ফোন

20 জুলাই বিক্রি শুরু হবে Motorola P50

অবশেষে লঞ্চ হল Motorola P50। বৃহস্পতিবার চিনে এই ফোন লঞ্চ হয়েছে। 20 জুলাই চিনে বিক্রি শুরু হবে এই স্মার্টফোন। সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছিল Motorola One Vision। নাম বদলে চিনে লঞ্চ হল Motorola P50। এই ফোনে রয়েছে একটি পাঞ্চ হোল ডিসপ্লে, 25 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আর ডুয়াল রিয়ার ক্যামেরা। ফোনের ভিতরে থাকছে একটি Samsung Exynos 9609 চিপসেট আর 3,500 mAh ব্যাটারি।

Motorola P50 এর দাম

চিনে Motorola P50 এর দাম শুরু হচ্ছে 2,499 টাকা (প্রায় 25,000  টাকা) থেকে। 6GB RAM + 128GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। 15 জুলাই চিনে এই ফোনের প্রি-অর্ডার শুরু হবে। বিক্রি শুরু 20 জুলাই।  

Motorola P50 স্পেসিফিকেশন

Motorola P50 ফোনে থাকছে একটি 6.3 ইঞ্চি 21:9 FullHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি Samsung Exynos 9609 চিপসেট, 6GB RAM আর  128GB স্টোরেজ।

ছবি তোলার জন্য Motorola P50 ফোনে থাকবে 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। সাথে থাকছে একটি 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। সেলফি তোলার জন্য এই ফোনে একটি 25 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে Motorola। এই ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেম চলবে।

Motorola P50 ফোনের ভিতরে থাকবে 3,500 mAh ব্যাটারি। সাথে থাকছে ফাস্ট চার্জ সাপোর্ট। 15 মিনিট চার্জে 7 ঘন্টা ব্যবহার করা যাবে এই স্মার্টফোন।

Advertisement

Advertisement

 
KEY SPECS
Display 6.34-inch
Processor octa-core
Front Camera 25-megapixel
Rear Camera 48-megapixel + 5-megapixel
RAM 4GB
Storage 128GB
Battery Capacity 3500mAh
OS Android 9 Pie
Resolution 1080x2520 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  2. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  3. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  4. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  5. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  6. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  7. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  8. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  9. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  10. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.