এই সপ্তাহে লঞ্চ হবে 48MP ক্যামেরার Motorola P50

Motorola P50 ফোনে থাকছে একটি 6.3 ইঞ্চি 21:9 FullHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি Samsung Exynos 9609 চিপসেট, 4GB RAM আর 128GB স্টোরেজ।

এই সপ্তাহে লঞ্চ হবে 48MP ক্যামেরার Motorola P50

Motorola P50 ফোনে থাকছে Exynos 9609 চিপসেট

হাইলাইট
  • Motorola P50 ফোনে থাকছে 48MP ক্যামেরা
  • এই সপ্তাহে চিনে লঞ্চ হবে এই স্মার্টফোন
  • থাকছে 3,500mAh ব্যাটারি আর 15W চার্জিং
বিজ্ঞাপন

সম্প্রতি ব্রাজিলে লঞ্চ হয়েছিল Motorola One Vision। এই প্রথম কোন Motorola ফোনে পাঞ্চ হোল ডিসপ্লে দেখা গিয়েছিল। ইতিমধ্যেই ভারতে লঞ্চ হয়েছে Motorola One Vision। এবার চিনে এই ফোন লঞ্চের প্রস্তুতি শুরু করেছে কোম্পানিটি। তবে চিনে Motorola P50 নামে লঞ্চ হবে এই ফোন। এই সপ্তাহের মধ্যেই চিনে লঞ্চ হবে Motorola P50। ইতিমধ্যেই চিনে এই ফোনের স্পেসিফিকেশন সহ টিজার প্রকাশ করেছে Motorola।

Lenovo ভাইস প্রেসিডেন্ট চ্যাং চেং এই সপ্তাহে চিনে Motorola P50 লঞ্চের খবর নিশ্চিত করছেন।

Motorola P50 স্পেসিফিকেশন

Motorola P50 ফোনে থাকছে একটি 6.3 ইঞ্চি 21:9 FullHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি Samsung Exynos 9609 চিপসেট, 4GB RAM আর  128GB স্টোরেজ।

ছবি তোলার জন্য Motorola P50 ফোনে থাকবে 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। সাথে থাকছে একটি 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। সেলফি তোলার জন্য এই ফোনে একটি 25 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে Motorola। এই ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেম চলবে।

Motorola P50 ফোনের ভিতরে থাকবে 3,500 mAh ব্যাটারি। সাথে থাকছে ফাস্ট চার্জ সাপোর্ট। 15 মিনিট চার্জে 7 ঘন্টা ব্যবহার করা যাবে এই স্মার্টফোন।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  2. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  3. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  4. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  5. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  6. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  7. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  8. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  9. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  10. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »