Nokia-র কিপ্যাড ফোনে এবার সেলফি ক্যামেরা, 4G সাপোর্ট ও AI ফিচারের সঙ্গে হাজির চার নতুন মডেল

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 4 জুলাই 2026 17:25 IST
হাইলাইট
  • Nokia 235 4G (2026) ও Nokia 215 4G (2026) VGA ফ্রন্ট ক্যামেরা অফার করে
  • দুই ফোনের মতো Nokia 210 4G Nokia 200 4G-এ 1,450mAh ব্যাটারি আছে
  • নোকিয়ার চারটি ফোনেই AI অ্যাসিস্ট্যান্ট বাটন ও ভয়েস কমান্ড ফিচার রয়েছে

Nokia 235 4G (2026) has a VGA front camera

Photo Credit: HMD

Nokia ব্র্যান্ডের চারটি নতুন অত্যাধুনিক ফিচার ফোন লঞ্চ হল। Nokia 235 4G (2026), Nokia 215 4G (2026), Nokia 210 4G, ও Nokia 200 4G গ্লোবাল মার্কেটে এনেছে HMD। ফোনগুলির অন্যতম বিশেষত্ব হল ফ্রন্ট ক্যামেরা। ভুল শোনেননি, এবার কম দামের কিপ্যাড ফোনেও পাওয়া যাবে সেলফি ক্যামেরা। বন্ধুবান্ধব ও পরিচিতদের সঙ্গে করতে পারবেন ভিডিও চ্যাট। নোকিয়ার নতুন চারটি মডেলেই 32 জিবি পর্যন্ত স্টোরেজ বৃদ্ধির সুবিধা, FM রেডিও, রিয়ার ক্যামেরা, এবং 1,450mAh ব্যাটারি আছে। ফোনগুলি AI অ্যাসিস্ট্যান্ট বাটন ও ভয়েস কমান্ড বৈশিষ্ট্য দিয়ে সজ্জিত।

Nokia 235 4G (2026) ও Nokia 215 4G (2026) ফিচার্স

নোকিয়া 235 4G (2026) ও নোকিয়া 215 4G (2026) উভয়েই QVGA রেজোলিউশনের 2.8 ইঞ্চি আইপিএস ডিসপ্লে এবং VGA সেলফি ক্যামেরা আছে। ফোনগুলি রিমুভেবল ব্যাটারির সঙ্গে এসেছে। নোকিয়া 235 4G প্রায় 10 ঘন্টা টকটাইম অফার করছে। দুই মডেলেই S30+ অপারেটিং সিস্টেম প্রি-ইনস্টলড করা আছে। ইউএসবি টাইপ-সি চার্জারের মাধ্যমে চার্জ করা যাবে।

Advertisement

Nokia 235 4G (2026) ও Nokia 215 4G (2026) উভয়েই 64 এমবি র‍্যাম এবং 128 এমবি ইন্টার্নাল স্টোরেজ রয়েছে। SD কার্ডের মাধ্যমে মেমোরি 32 জিবি পর্যন্ত বৃদ্ধি করা যাবে। পিছনে একটি 2 মেগাপিক্সেল ক্যামেরা রেখেছে কোম্পানি। ফোনগুলির কানেক্টিভিটি অপশনের মধ্যে রয়েছে ব্লুটুথ 5.0, এলটিই ব্যান্ড, 3.5 মিমি হেডফোন জ্যাক, এবং ওয়্যারলেস FM সাপোর্ট।

Nokia 210 4G ও Nokia 200 4G ফিচার্স

নোকিয়া 210 4G এবং নোকিয়া 200 4G দুটোই 2.4 ইঞ্চির QVGA ডিসপ্লের সঙ্গে এসেছে। এতে এলইডি ফ্ল্যাশযুক্ত VGA রিয়ার ক্যামেরা ও VGA ফ্রন্ট ক্যামেরা রয়েছে। Nokia 235 4G (2026) ও Nokia 215 4G (2026)-এর মতো এই দুই ফোনেও 1,450mAh ব্যাটারি আছে। তবে এটি ফুল চার্জে 9 ঘন্টা টক টাইম অফার করবে বলে দাবি করা হচ্ছে।

এছাড়াও, 64 এমবি র‍্যাম, 128 এমবি পর্যন্ত ইন্টার্নাল স্টোরেজ, SD কার্ড সাপোর্ট, ব্লুটুথ 5.0, ওয়্যারলেস FM, ইউএসবি টাইপ সি পোর্ট, 3.5 মিমি হেডফোন জ্যাক, ও LTE ব্যান্ড সাপোর্ট পাওয়া যাবে।

Advertisement

Nokia 235 4G (2026), Nokia 215 4G (2026), Nokia 210 4G, ও Nokia 200 4G-এ AI বাটনের সাহায্যে একাধিক কাজ করা যাবে। ব্যবহারকারীরা মুখে বলেই টর্চ চালু করা, রিমাইন্ডার ও এলার্ম সেট করা, ও কনট্যাক্ট লিস্টে থাকা কাউকে কল করার মতো কাজ করতে পারবেন। চারটি কিপ্যাড ফোনের দাম এখনও ঘোষণা হয়নি। তবে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে লিস্টেড আছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  2. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  3. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  4. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
  5. Flipkart BBD সেলের আগেই স্মার্টফোন মিলছে সস্তায়, দাম শুরু মাত্র এই টাকায়
  6. Xiaomi 18 Pro প্রথমবার দেশে আসছে, ডুয়াল 200MP ক্যামেরা ও দুটো ডিসপ্লে থাকবে
  7. 15,000 টাকার মধ্যে নতুন 5G স্মার্টফোন আনছে Lava, লঞ্চের আগেই ফিচার ফাঁস
  8. 20,000 টাকা সস্তায় iPad Air M4, বড় অফারের ইঙ্গিত Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে
  9. Ray-Ban Meta Gen 3: ভারতে লঞ্চ হল মেটার অত্যাধুনিক স্মার্ট AI চশমা
  10. iPhone 17 Pro মাত্র 56,900 টাকায়, অবিশ্বাস্য অফার দিচ্ছে Reliance
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.