এটাই কি নতুন Nokia 7.1 Plus?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 21 সেপ্টেম্বর 2018 13:40 IST
হাইলাইট
  • 4 অক্টোবর লন্ডনে এক ইভেন্টে নতুন Nokia 7.1 Plus ফোন লঞ্চ হবে
  • 4 অক্টোবর ভারতীয় সময় রাত 9টা 30 মিনিটে এই ইভেন্ট শুরু হবে
  • এই ফোনে থাকবে একটি 19:9 FHD+ ডিসপ্লে

4 অক্টোবর ভারতীয় সময় রাত 9টা  30 মিনিটে লন্ডনে এক ইভেন্টে লঞ্চ হবে nokia 7 1 plus।

Photo Credit: MySmartPrice

 

4 অক্টোবর লন্ডনে এক ইভেন্টে নতুন Nokia 7.1 Plus ফোন লঞ্চ করবে HMD Global। গত কয়েক সপ্তাহ ধরেই সংবাদের শিরোনামে রয়েছে এই ফোন। ইতিমধ্যেই একাধিক রিপোর্টে এই ফোনের স্পেসিফিকেশান  জানা গিয়েছে। আগে এই ইভেন্টেই Nokia 9 ফোন লঞ্চের পরিকল্পনা করেছিল HMD Global। পরে পিছিয়ে 2019 সালে Nokia 9 লঞ্চের সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি।

Advertisement

4 অক্টোবর ভারতীয় সময় রাত 9টা  30 মিনিটে এই ইভেন্ট শুরু হবে। এই সপ্তাহের শুরুতেই MySmartPrice ওয়েবসাইটে এক ছবিতে দেখা গিয়েছিল Nokia 7.1 Plus ফোনের ডিসপ্লের উপরে একটি কালো নচ থাকবে। এছাড়াও এই ফোনের পিছনে থাকবে ভার্টিকাল ডুয়াল ক্যামেরা।

আগে পাওয়া রিপোর্ট অনুযায়ী Nokia 7.1 Plus ফোনে Nokia 6.1 Plus এর মটই একই ডিজাইন থাকবে। এই ফোনে থাকবে একটি 19:9 FHD+ ডিসপ্লে। ফোনের পিছনে থাকবে Carl Zeiss অপটিক্স আর Android One লোগো। এছাড়াও ফোনের পিছনে একটি বৃত্তাকার ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেখা গিয়েছে। ফোনের ভিতরে থাকবে Snapdragon 710 চিপসেট।

অন্য এক রিপোর্তে জানানো হয়েছিল নতুন Nokia 7.1 Plus ফোনের ডিসপ্লের উপরে কোন নচ থাকবে না। এই ফোনে থাকতে পারে একটি 6.9 ইঞ্চি 18:9 ডিসপ্লে। তবে কোনটি সত্যি তা জানার জন্য 4 অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Nokia, HMD Global
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo Watch 5: ওপ্পোর নতুন ঘড়ি লঞ্চ, চর্বি ঝরিয়ে ফিট থাকতে বিশেষ ফিচার
  2. Oppo Pad Air 6 লঞ্চ হল 10,050mAh ব্যাটারি, 12GB র‍্যাম, ও বিশাল ডিসপ্লের সঙ্গে
  3. Oppo Reno 17 সিরিজ 200MP ট্রিপল ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি-সহ লঞ্চ হয়েছে
  4. 30,000 টাকার ফ্রি রিওয়ার্ড দিচ্ছে Airtel, কোথায় কীভাবে পাবেন দেখুন
  5. রিচার্জ না করলে Jio সিমে ইনকামিং কলও বন্ধ হবে, সতর্ক করল কোম্পানি
  6. ফোনের দাম 4,000 টাকা পর্যন্ত বাড়াল Samsung ও Xiaomi, মূল্যবৃদ্ধি করবে Vivo, Oppo, Realme-ও
  7. ফোন ছাড়াই টিভির পর্দায় দেখা যাবে Instagram রিলস, কীভাবে জেনে নিন
  8. iPhone 18 এই বছর বাজারে না আসার কারণ প্রকাশ্যে, নেপথ্যে Samsung?
  9. 2027 সালের শুরুতে তিন দুর্ধর্ষ ফোন ভারতে আনছে Xiaomi, দাম কত হবে
  10. দোকানে UPI-এর QR কোড ও সাউন্ডবক্স বসালে 1,000 টাকার উপর ভর্তুকি, নতুন স্কিম আনছে সরকার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.