পিওরভিউ ডিসপ্লে, ডুয়াল ক্যামেরা সহ লঞ্চ হল Nokia 7.1

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 5 অক্টোবর 2018 10:37 IST
হাইলাইট
  • মঙ্গলবার লন্ডনে লঞ্চ হয়েছে Nokia 7.1
  • Nokia 7.1 এর দাম 319 ইউরো (প্রায় 27,000 টাকা)
  • অক্টোবরে শুরু বিক্রি

Nokia 7.1 এর দাম 319 ইউরো (প্রায় 27,000 টাকা)

 

লঞ্চ হল Nokia –র লেটেস্ট অ্যানড্রয়েড স্মার্টফোন Nokia 7.1। মঙ্গলবার লন্ডনে এক ইভেন্টে এই ফোন লঞ্চ করেছে HMD Global। Nokia 7.1 ফোনে রয়েছে 19:9 পিওরভিউ ডিসপ্লে, Snapdragon 636 চিপসেট ফাস্ট চার্কিং, 6000 সিরিজ অ্যালুমিনিয়াম বিল্ড। শিঘ্রই এই ফোনে লেটেস্ট Android Pie আপডেট পৌঁছে যাবে। এছাড়াও এই ফোনে নিয়মিত Android এর সুরক্ষা প্যাচ পৌঁছাবে বলে জানানো হয়েছে।

কত দাম? কোথায় পাবেন?

Nokia 7.1 এর দাম 319 ইউরো (প্রায় 27,000 টাকা)। দুটি আলাদা কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে এই ফোন। অক্টোবর মাসে শুরু বিক্রি। ভারতে এই ফোন কবে লঞ্চ হবে সেই কথা জানায়নি কোম্পানি।

 

Nokia 7.1 স্পেসিফিকেশান

ডুয়াল সিম Nokia 7.1 এ রয়েছে Android Oreo অপারেটিং সিস্টেম। এই ফোনে রয়েছে 5.84 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19:9। Nokia 7.1 এর ভিতরে থাকবে Qualcomm Snapdragon 636 চিপসেট, 3GB/4GB RAM আর 32GB/64GB স্টোরেজ।

ছবি তোলার জন্য Nokia 7.1 ফোনে থাকছে 12MP+5MP ডুয়াল ক্যামেরা সেন্সার। এই ক্যামেরায় থাকছে Zeiss লেন্স। এছাড়াও ফোনের পিছনের ক্যামেরায় থাকছে ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজার। ফোনের সামনে থাকছে 8MP সেলফি ক্যামেরা।

Nokia 7.1

কানেক্টিভিটির জন্য Nokia 7.1 এ থাকবে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, GLONASS, NFC, USB Type-C আর একটি 3.5 মিমি হেডফোন জ্যাক। ফোনের ভিতরে রয়েছে একটি 3060 mAh ব্যাটারি। Nokia 7.1 এর ওজন 159 গ্রাম।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Great display
  • Sleek and compact
  • Android One and no software bloat
  • Quick and accurate fingerprint sensor
  • Bad
  • Face recognition is iffy
  • Competition offers better specifications
 
KEY SPECS
Display 5.84-inch
Processor Qualcomm Snapdragon 636
Front Camera 8-megapixel
Rear Camera 12-megapixel + 5-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 3060mAh
OS Android 8.1
Resolution 1080x2280 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Nokia, HMD Global
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Apple-এর রহস্যময় AI ডিভাইস ফাঁস, চোখের সামনেই চিনে নেবে সবকিছু
  2. Apple ফিরছে নয় বছর আগের ফর্মুলায়, iPhone Ultra হাতে পেতে দীর্ঘ অপেক্ষার ইঙ্গিত
  3. Xiaomi 18 Pro Max আসছে 200MP + 200MP ডুয়াল ক্যামেরা ও 8,500mAh ব্যাটারির সঙ্গে
  4. Vivo Y500 বিরাট 8,100mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরার সঙ্গে লঞ্চ হল, গুচ্ছের AI ফিচার্স রয়েছে
  5. Nokia-র কিপ্যাড ফোনে এবার সেলফি ক্যামেরা, 4G সাপোর্ট ও AI ফিচারের সঙ্গে হাজির চার নতুন মডেল
  6. Samsung Galaxy S27 সিরিজের ফিচারে বড় চমক, অন্যের চোখ থেকে লুকিয়ে রাখবে স্ক্রিন
  7. Redmi 17 5G সস্তায় জাম্বো 7,500mAh ব্যাটারি ও 45W ফাস্ট চার্জিং-সহ আসছে
  8. চলন্ত টোটো থামিয়ে দিচ্ছিল ফোনের অ্যাপ, ভিডিও ভাইরাল হতেই কড়া পদক্ষেপ করল কেন্দ্র
  9. Apple-এর ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ব্যাটারির সঙ্গে আসছে iPhone 18 Pro Max
  10. Moto G77 Power আগামী সপ্তাহে ভারতে লঞ্চ, 7000mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরা থাকবে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.