108MP ক্যামেরা, দুর্দান্ত ডিসপ্লে সহ আসছে Nokia 9.3 PureView

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 16 এপ্রিল 2020 18:08 IST
হাইলাইট
  • এই ফোনে 108 মেগাপিক্সেল ক্যামেরা থাকতে পারে
  • ফোনের ভিতরে থাকবে Snapdragon 865 চিপসেট
  • প্রাইমারি ক্যামেরায় অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন থাকবে

ফেব্রুয়ারিতে বার্সেলোনায় Nokia 9.3 Pureview লঞ্চ হওয়ার কথা ছিল

শীঘ্রই লঞ্চ হবে Nokia 9.3 PureView। সদ্য প্রকাশিত রিপোর্ট সত্যি হলে Nokia-র পরবর্তী ফ্ল্যাগশিপ ফোনে 120Hz রিফ্রেশ রেট ডিসপ্লে থাকবে। সঙ্গে থাকতে পারে 108 মেগাপিক্সেল ক্যামেরা। Nokia 9 PureView-এর মতোই Nokia 9.3 PureView-এর পিছনেও একগুচ্ছ ক্যামেরা সেন্সর থাকবে। এই ক্যামেরায় থাকবে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন। চলতি বছর মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ইভেন্টে এই ফোন লঞ্চ হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাস পরিস্থিতির কারণে ফেব্রুয়ারিতে বার্সেলোনায় সেই অনুষ্ঠান বাতিল হয়েছিল।

সম্প্রতি এক রিপোর্টে পরবর্তী Nokia ফ্ল্যাগশিপের একাধিক স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। এই ফোনে 108 মেগাপিক্সেল Samsung সেন্সর অথবা 64 মেগাপিক্সেল Sony সেন্সর থাকতে পারে। এই সেন্সর দিয়েই Nokia 9.3 PureView তে ভিডিও রেকর্ড হবে।

মধ্যবিত্তের সাধ্যের মধ্যে লঞ্চ হল iPhone SE (2020)

জানা গিয়েছে এই ফোনের প্রাইমারি ক্যামেরায় থাকবে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন। সঙ্গে থাকবে 120Hz রিফ্রেশ রেট ডিসপ্লে। প্রাইমারি ক্যামেরা ছাড়াও এই ফোনে থাকতে পারে একটি 20 মেগাপিক্সেল, একটি 24 মেগাপিক্সেল ও একটি 48 মেগাপিক্সেল ক্যামেরা।

চলতি বছরের প্রথমার্ধেই লঞ্চ হবে Nokia 9.3 PureView। এই ফোনে থাকবে Snapdragon 865 চিপসেট।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: , Nokia, HMD Global
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.