মধ্যবিত্তের সাধ্যের মধ্যে লঞ্চ হল iPhone SE (2020)

কালো, সাদা ও লাল রঙে পাওয়া যাবে পাওয়া যাবে iPhone SE (2020)। ভারতে 64GB স্টোরেজে iPhone SE (2020)-র দাম 42,500 টাকা।

মধ্যবিত্তের সাধ্যের মধ্যে লঞ্চ হল iPhone SE (2020)

iPhone SE (2020) তে থাকছে 4.7 ইঞ্চি ডিসপ্লে

হাইলাইট
  • iPhone SE (2020) তে থাকছে A13 বায়োনিক চিপ
  • থাকছে 12 মেগাপিক্সেল ক্যামেরা
  • থাকছে Touch ID ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
বিজ্ঞাপন

অনেক জল্পনার পরে অবশেষে বাজারে এল iPhone SE (2020)। এটা Apple-এর লেটেস্ট লাইন-আপের সবথেকে কম দামের iPhone। এই ফোনে রয়েছে 4.7 ইঞ্চি ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে A13 বায়োনিক চিপ। গত বছর iPhone 11 সিরিজেও একই চিপ ব্যবহার হয়েছিল। iPhone SE (2020) তে iPhone 8-এর মতো ডিজাইন দেখা গিয়েছে। থাকছে Touch ID ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

64GB, 128GB ও 256GB স্টোরেজে পাওয়া যাবে iPhone SE (2020)। ভারতে 64GB স্টোরেজে iPhone SE (2020)-র দাম 42,500 টাকা। ভারতে অন্য দুই ভেরিয়েন্টের দাম প্রকাশ করেনি Apple।

মার্কিন যুক্তরাষ্ট্রে 64GB স্টোরেজে iPhone SE (2020) কিনতে 399 মার্কিন ডলার (প্রায় 30,600 টাকা) খরচ হবে। 128GB ও 256GB স্টোরেজে এই ফোন কিনতে 499 মার্কিন ডলার (প্রায় 38,200 টাকা) ও 549 মার্কিন ডলার (প্রায় 45,000 টাকা) খরচ হবে। 24 এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্রে বিক্রি শুরু হবে নতুন iPhone। কালো, সাদা ও লাল রঙে পাওয়া যাবে iPhone SE (2020)।

iPhone SE (2020) স্পেসিফিকেশন

iPhone SE (2020)-তে থাকছে HD IPS LCD ডিসপ্লে। এই ডিসপ্লেতে সর্বোচ্চ 625 nits ব্রাইটনেস পাওয়া যাবে। ফোনের ভিতরে রয়েছে A13 বায়োনিক চিপ।  iPhone 11, iPhone 11 Pro ও iPhone 11 Pro Max-এ একই চিপ ব্যবহার করেছিল Apple। কোম্পানির অন্যান্য ফোনের মতোই iPhone SE (2020)-র ব্যাটারি ও মেমোরি স্পেসিফিকেশন প্রকাশ করেনি কুপার্টিনোর কোম্পানিটি।

iPhone SE (2020)-তে থাকছে 12 মেগাপিক্সেল ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন। থাকছে 60fps 4K রেকর্ডিং। একটি মাত্র ক্যামেরায় iPhone SE (2020)-তে পোট্রেট মোডে ছবি উঠবে। কোম্পানির কম্পিউটেশনাল ফটোগ্রাফি প্রযুক্তি ও A13 বায়োনিক চিপের নিউরাল ইঞ্জিনের মাধ্যমে এই কাজ হবে। সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে রয়েছে 7 মেগাপিক্সেল ক্যামেরা।

চোখ ধাঁধানো স্পেসিফিকেশন সহ হাজির হল OnePlus 8 ও OnePlus 8 Pro

iPhone SE (2020)-তে iPhone 8-এর ডিজাইন দেখা গিয়েছে। এরোস্পেস গ্রেড অ্যালুমিনিয়াম ও টেকশই গ্লাস দিয়ে এই ফোন তৈরি হয়েছে। iPhone SE (2020)-র ওজন 148 গ্রাম। থাকছে IP67 ওয়েটার ও গ্লাস রেসিস্ট্যান্স। কোম্পানির দাবি 1 মিটার জলে 30 মিনিট সুরক্ষিত থাকবে এই ফোন। কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে 4G VoLTE, Wi-Fi 802.11ax, Wi-Fi calling, NFC, Bluetooth v5.0, GPS/ A-GPS ও লাইটনিং পোর্ট। এই ফোন থেকে 3.5 মিমি অডিও জ্যাক বাদ গিয়েছে।

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Modern processor
  • Slim, light, easy to use
  • Good daylight camera performance
  • Regular iOS updates likely for many years
  • Bad
  • Dated looks and small screen
  • Single rear camera
  • Average battery life
  • Expensive
Display 4.70-inch
Front Camera 7-megapixel
Rear Camera 12-megapixel
Storage 64GB
OS iOS 13
Resolution 750x1334 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  2. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  3. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  4. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
  5. WhatsApp অ্যাকাউন্ট ছাড়াই ভয়েস ও ভিডিও কলে যুক্ত হওয়া যাবে, চালু হল নতুন ফিচার
  6. ফেসবুকে ভোলবদল, অ্যালগরিদম পাল্টে দেখতে পাবেন পছন্দের পোস্ট ও রিলস
  7. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  8. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
  9. Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
  10. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »