Nokia-র নতুন ফোনে থাকবে পাঁচ পাঁচটি ক্যামেরা

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 7 সেপ্টেম্বর 2018 17:05 IST
হাইলাইট
  • Nokia 9 ফোনের পিছনে থাকতে চলেছে পাঁচটি ক্যামেরা
  • বৃত্তাকারে ফোনের পিছনে পাঁচটি ক্যামেরা দেখা গিয়েছে
  • কামেরায় থাকতে চলেছে Zeiss লেন্স

লঞ্চের সময় Nokia 9 -এ থাকতে পারে লেটেস্ট Android 9.0 Pie অপারেটিং সিস্টেম।

Photo Credit: ITHomes

 

মোবাইল ক্যামেরায় বিপ্লব আনতে চলেছে Nokia। সম্প্রতি Nokia –র পরবর্তী ফ্ল্যাগশিপ ফোনের একটি ছবি ভাইরাল হয়েছে। এই ছবি সত্যি হলে Nokia 9 ফোনের পিছনে থাকতে চলেছে পাঁচটি ক্যামেরা। এর আগে কোন ফোনে এত ক্যামেরা দেখা যায়নি। এই কামেরায় থাকতে চলেছে Zeiss লেন্স। বৃত্তাকারে ফোনের পিছনে পাঁচটি ক্যামেরা দেখা গিয়েছে। ক্যামেরার সাথেই থাকবে একটি LED ফ্ল্যাশ।

চিনের এক ওয়েবসাইট এই ছবি প্রকাশ করেছে। এই ছবিতে দেখা গিয়েছে নতুন এই ফোনের মডেল নম্বর TA-1094। ফোলের পিইছনে  থাকবে গ্লসি ফিনিশ। এই ফোনের পিছনেই সাতটি কাট আউট দেখা গিয়েছে। এই সাতটির মধ্যে পাঁচটি ক্যামেরা। একটি ফ্ল্যাশ। তবে শেষ কাট আউটের কারন জানা যায়নি। এছাড়াও ফোনের পিছনে কোন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেখা যায়নি। তাই মনে করা হচ্ছে Nokia 9 ফোনের ডিসপ্লের নীচেই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে। অথবা শুধুমাত্র ফেস আনলক ফিচার সহ বাজারে আসতে পারে এই ফোন।

2018 সালেই Nokia 9 বাজারে আসার কথা ছিল। তবে ক্যামেরা মডিউলে সমস্যার জন্য এই ফোনলঞ্চ পিছিয়ে যায়। আশা করা হচ্ছে এই বছরের শেষের দিকে বাজারে আসবে নতুন এই ফ্ল্যাগশিপ।

আগে এক রিপোর্টে জানা গিয়েছিল Android One প্রজেক্টের অধীনে লঞ্চ হতে পারে Nokia 9। লঞ্চের সময় এই ফোনে থাকতে পারে লেটেস্ট Android 9.0 Pie অপারেটিং সিস্টেম। এছাড়াও Nokia 9 এ থাকবে 6.01 ইঞ্চি ডিসপ্লে, Snapdragon 845 চিপসেট 8GB RAM  আর 256GB স্টোরেজ। নতুন ফ্ল্যাগশিপে 3900 mAh ব্যাটারি ব্যবহার করেছে Nokia।আগে রিপোর্টে জানা গিয়েছিল Nokia 9 রিয়ার ক্যামেরায় 41MP+20MP+9.7MP তিনটি সেন্সার থাকবে। এর সাথেই থাকবে Xenon LED ফ্ল্যাশ। তবে এই সবই ইন্টারনেট থেকে পাওয়া খবর। এই ফোনের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোন তথ্য জানায়নি Nokia।

Advertisement

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Nokia, HMD Global
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  2. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  3. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  4. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  5. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  6. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  7. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  8. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  9. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  10. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.